আজকে বাহিরে কাজে এসেছিলাম রাস্তার মধ্য থেকে কিছু ফটোগ্রাফি ধারণ করা।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা এখন ভালো আছি তবে এখনো খুব বেশি ভালো নেই সমস্যা আসতে যতটা দেরি হয় না সমস্যা যেতে তার চেয়ে অধিক বেশি সময় নিয়ে চলে যায় ইনশাল্লাহ শরীর অনেকটা ভালো আছে এবং পুরো পুরি ভালো হয়ে যাবো খুবি তাড়াতাড়ি।

1000065755.jpg

1000065756.jpg

সকালে তো মনে হয়েছিল আজকে উঠতে পারব না এবং কাজে আসার কোন ইচ্ছাও ছিলো না তবে শুয়ে থেকে শরীরটা আরো বেশি খারাপ লাগবে বলে নয়টার দিকে ঘুম থেকে উঠে কাজে গিয়ে ছিলাম এবং আমার ভাই বলল আজকে তারা বাহিরে যাবে সাথে মামুন ভাইকে নিয়ে যাবে তার কিছু সময় পরে খবর আসলো মামুন ভাইয়ের সাথে আমাকেও বাইরে যেতে হবে।

1000065753.jpg

যেহেতু আমার শরীরটা খুব বেশি ভালো না তাই আমার ভাই বলেছিল আমাকে রেখে অন্য আরেকটি ভাইকে নিয়ে যাওয়ার কথা তবে সেটা আর হলো না আমাকে আসতেই হয়েছে বাহিরে বাহিরে বলতে বসের দোকানে বসের দোকান থেকে কাজে যেতে হবে প্রায় এক মাসের মতো মনে করেছিলাম ঈদটা দুই ভাই এক জায়গায় থেকে হয়তো বা কাটাতে পারব কারণ আপনারা জানেন সামনে কোরবানি ঈদ তবে সেটা হবে কি বলতে পারছি না।

1000065752.jpg

1000065751.jpg

যাই হোক গাড়ির ড্রাইভার আমাদের দুই ভাইকে নিয়ে আসে মামুন ভাইকে ও আমাকে যেখানে কাজ করতে হবে সেখানে আমাদের নিয়ে যায় সেখানে গিয়ে অল্প একটু কাজ করে পরবর্তীতে বসের দোকানে আমাকে নিয়ে আসে কিছু এ সি নিয়ে আসার জন্য গাড়ির ড্রাইভার আমার ইচ্ছা ছিলো আসবো না তবে সরাসরি বলা যাবে না কারণ কাজ করতে হলে অনেকটা সতর্ক ভাবে সবার সাথে সম্পর্ক ভালো রেখে কাজ করতে হয়।

1000065754.jpg

1000065746.jpg

একেবারে যে চলতে পারছিলাম না তা না হাটা চলাচল করতে পারছি দোকানে আসার সময় রাস্তা থেকে কয়েকটি ফটোগ্রাফি ধারণ করি ট্রাফিক সিগন্যালের ওখানে দাঁড়িয়ে ছিলো গাড়ি কিছু সময় তখন কয়েকটি ছবি ধারণ করেছিলাম যে ছবি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আমি আমি আশা করি আমার ধারণা করে ছবি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

1000065747.jpg

1000065748.jpg

আসলে মালয়েশিয়াতে ট্রাফিক আইন খুবই মানুষ মেনে চলে যার জন্য খুব একটা বেশি সমস্যা হয় না এক্সিডেন্ট অনেক কম হয় এবং যখন এক্সিডেন্ট হয় তখন সেই গাড়ির অনেক দিক থেকে ক্ষতি হয়ে থাকে এবং অনেক মানুষ তো মারা যায় কারণ যারা ট্রাফিক আইন মেনে চলে না তখন দুর্ঘটনা তো হবে তবে মানুষ তো কিছু আছে এমন কিন্তু অধিকাংশ মানুষ ট্রাফিক আইন মেনে চলে তাই রাস্তার মধ্যে খুব একটা সমস্যা আমার দেখা চোখে হয় না।

1000065749.jpg

1000065750.jpg

এবং মালয়েশিয়াতে সব চেয়ে সুন্দর আকাশের দৃশ্য যেখানে যায় না কেনো আকাশের সুন্দর দৃশ্য দেখা যায় উপভোগ করা যায় সাদা মেঘ কালো মেঘ লাল মেঘ অনেক রকমের আকাশের রং বদলানো আমরা দেখতে পাই যেটা দেখতে সত্যি ভালো লাগে এবং আমি মনে করি এই ছবির মধ্যে থেকে আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন যাই হোক বন্ধুরা আমি আশা করি ধারণ করা ছবি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  
Loading...
 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে পরিবেশটা অনেক শান্ত, যেন বাইরে ঠান্ডা বাতাস বহিতেছে। অনেক সুন্দর ভাবে প্রকৃতির ছবিগুলো ক্যামেরা বন্দি করেছেন। অনেক সুন্দর উপস্থাপনের মাধ্যমে তা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মালয়েশিয়াতে রাস্তার মধ্যে কোন শব্দ থাকে না এবং পরিবেশটি সবসময় অনেক সুন্দর থাকে এখানে যে যার মত নিয়ম মেনে গাড়ি চালিয়ে যায় কেউ রং সাইডে যায় না তার জন্য বেশি ভালো লাগে আমার ধারণা করা এই ছবিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় চাওয়া পাওয়া শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আমার কাছে মনে হয় বাহিরের দেশগুলো হচ্ছে উন্নত কারণ তাদের রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটা জায়গায় অনেক বেশি সুন্দর আর আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের কথা কি আর বলব ঘন্টার পর ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকতে হয় রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ ভাঙ্গাচোরা তবে আপনি আজকে যেখানে কাজ করতে গিয়েছেন রাস্তায় যাওয়ার সময় বেশ কিছু ফটোগ্রাফি তুলেছেন সেগুলোই আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 11 months ago 

বাহিরের দেশ অনেক উন্নত বলেই তো আমরা বাহিরে কাজ করতে এসেছি না হলে তো বাংলাদেশই থেকে যেতে পারতাম তবে সেটা আমাদের দেশ আমাদের প্রাণের দেশ বাংলাদেশ এটা ঠিক বলেছেন রাস্তার অবস্থা অনেকটা খারাপ আছে তবে একটি সময় দেখবেন আমাদের দেশেও অনেক উন্নত হবে এটাই আমার মনে হয় এবং সামনে সেই দিন আসবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63723.62
ETH 1680.06
USDT 1.00
SBD 0.42