কিছুটা ভালো সময়ের মুহূর্ত।

in Incredible India3 years ago

IMG_20230423_175717.jpg

হাজার ব্যস্ততা থাকার মাঝেও কিছুটা সময় ভালো কাটিয়ে ছিলাম নিজের মনকে পাথর চাপা দিলেও ভাইদের সামনে অনেক আনন্দিত ছিলাম আমি।

IMG_20230422_140754.jpg

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল চলে গিয়েছে আমাদের খুবই আনন্দের একটি দিন গতকাল ঈদ আপনাদের সবার ভালো কেটেছে এই কামনা করি আমি আপনারা সবাই অনেক আনন্দিত ছিলেন এই আশাবাদী।

IMG_20230422_140836.jpg

আমিও কিছুটা সময় আনন্দিত ছিলাম বরাবরের মতো আবার চলে আসলাম সেই বন্দি জীবনে একাকীত্ব জীবনে কাল বিকাল বেলা চলে এসেছিলাম নিজেদের রুমে যতটুকু সময় পার করেছিলাম নিজের ভাইদের সাথে খুবই ভালো লাগছিলো সেই মুহূর্তগুলো।

আমি মনে করি নিজেদের মানুষ পাশে পাওয়াটা অনেক আনন্দের ব্যাপার হয়ে যায় কিছু কিছু সময় নিজেদের মানুষ পাশে না থাকলে আরো অনেক বেশি কষ্টে কাটাতাম কালকের দিনটা।

গত শুক্রবারে বিকেল বেলা বেরিয়েছিলাম মামাতো ভাইদের রুমে যাওয়ার উদ্দেশ্যে রুমে যাওয়ার পরে গিয়ে দেখা যাই আমার আরো অনেক ভাইয়েরা সেখানে উপস্থিত আছে সব ভাইদের একসাথে দেখে খুবই ভালো লাগছিলো।

IMG_20230422_140830.jpg

ভাইয়েরা সব এক হয়ে খুবই আনন্দ করছিলাম কিছুটা সময় গত শনিবারে আমাদের ছিল ঈদের দিন খুবই আনন্দের সাথে সব ভাইয়েরা একসাথে নামাজে গিয়েছিলাম নামাজ পড়ে এসে সবাই একসাথে সেমাই খেয়েছিলাম।

অতঃপর দুপুরবেলা মামাতো ভাইয়েরা আমাদের জন্য রান্না করছিল গরুর মাংস এবং ডাল ভাইরা সবাই একসাথে মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম খাওয়া-দাওয়া কর আমার ছোট্ট মামাতো ভাইয়ের সাথে রুমের নিচে চলে গিয়েছিলাম কিছু ছবি উঠাবো বলে।

IMG_20230422_140941.jpg

ছবি উঠানো শেষ হয়ে যাওয়ার পরে শোনা গেছিলো বড় ভাইয়েরা সবাই রুমে চলে যাবে হালকা মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ সব ভাইয়েরা একসাথে হয়েছিলাম অনেকদিন পরে আরো কিছু সময় কাটাতে পারলে ভালো লাগতো।

কিন্তু কিছু করার নাই সবাই বের হয়ে চলে গিয়েছিলো যে যার মত কাজে ব্যস্ত আছে বাংলাদেশের সবার ঈদের আনন্দ অনেকদিন থাকে কিন্তু আমাদের আনন্দ একদিনই শেষ হয়ে গিয়েছিলো আজ সবাই নিজেদের রুমে এসে কাজে উঠতে হয়েছে আমাদের।

অনেক মানুষ আছে ঈদের নামাজ পড়ে সবাই কাজে চলে গিয়েছিল ঈদের ছুটি তারা পায় নাই আসলে অনেক কষ্টের একটি জায়গা বছরের একটি দিন তারা ঠিকভাবে পালন করতে পারে নাই।

কত কষ্টের ভেতরে কেটেছে হাজারো উপরবাসীর জীবন কাল সে কথা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অনেক কঠিন হয়ে যায় আমি দেখেছি আমার অনেক খারাপ লেগেছে নিজের স্বাধীনতা বলে কিছুই নাই এই দূর প্রবাসে।

বন্ধুরা ঈদ মানে একটি আনন্দ দিন ঈদ মানে হাসি ঈদ মানে খুশি, ঈদের দিন চলে যাওয়ার পরেও সাতটা দিন ঈদের উৎসব পালন করা হয়ে থাকে আমাদের বাংলাদেশ আশা করব আপনারা এই সাতটি দিন খুবই আনন্দের সাথে কাটাবেন ধন্যবাদ সবাইকে।
DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Sort:  
 3 years ago 

Amigo que bueno que pudiste disfrutar ese momento tan lindo juntos a tus hermanos. Saludos y bendiciones.

 3 years ago 

Thank you

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42