ধৈর্য এবং পরিশ্রম মানুষের সফলতা খোঁজে আনে।
আমরা সবাই জানি ধৈর্য এবং পরিশ্রম না থাকলে কখনো সফলতা পাওয়া যায় না, একটি কথায় আছে গরিব ভয়ে জন্মেছি এটা আমাদের ব্যর্থতা নয়। কিন্তু সফলতার না হয়ে মারা গেলে এটা আমাদের জীবনের একটি ব্যর্থতা, কারণ জন্ম থেকে কেউ কখনো সফলতা সাথে করে নিয়ে আসে না।
আমরা একদিনে যেমন বড় হতে পারি না ঠিক তেমন রাতারাতি আমরা বড়লোক হতে পারি না, পরিশ্রম করে এবং ধৈর্য দিয়ে মানুষের সামনে সফলতা অর্জন করে নিতে হয়। সৃষ্টিকর্তা আমাদের প্রতিটা মানুষের ভাগ্য ভালো করে পাঠিয়েছে, শুধু আমাদের পরিশ্রম এবং ধৈর্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
সব সময় একটি কথা মনে রাখবেন আজ ইতিহাসের পাতায় যাদের সফলতা আছে, তারা কখনো একদিনে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেনি। প্রতিটা মানুষ তার নিজের জীবনে সফলতা অর্জন করতে গিয়ে কষ্ট করে পরিশ্রম দিয়ে ধৈর্য দিয়ে সফলতা অর্জন করেছে।
ধৈর্য হারা হলে কখনো কোন পথে গিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, আমাদের জীবনে হাজার হাজার সমস্যা সৃষ্টি হবে। সেই সমস্যাকে সমাধান করে সামনে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, সফলতা আমাদের প্রতিটা মানুষ হয় যে ভ্যান চালক সেও একজন সফলতা ব্যক্তি। কারণ সে পরিশ্রম করে খায় মানুষের বড় সফলতা পরিশ্রম।
পরিশ্রম না করলে নিজের পরিবার ও পাশে থাকে না, মানুষের পাশে এসে দাঁড়াই কখন। মানুষ যখন একটি মানুষ পরিশ্রম করে, মানুষকে আপনার রূপ বা চেহারা দেখে কখনো আপনার সফলতা দেখতে আসবে না, মানুষ দেখবে আপনি পরিশ্রম কতটুকু করতে পারেন। সেই পরিশ্রম দিয়ে আপনার জীবনে সফলতা শুরু হবে।
যেকোনো একটি জায়গায় ধৈর্য ধরে থাকলে, অবশ্য সেই জায়গা থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যদি আজ আপনি অন্য একটি কাজ করেন এবং তার পরের দিন আপনি আরেকটি কাজ করেন, এভাবে চললে আপনার জীবন শুধু দৌড়াতে থাকবে কখনো সফলতা অর্জন করতে পারবেন না।
আমার ভাগ্য কি আছে আমি কখনো বলতে পারি না, একটি ছোট জায়গা থেকেও মানুষ অনেক বড় কিছু করতে পারে। শুধু আমাদের দরকার ধৈর্য এবং পরিশ্রম দেখবেন জীবনে সফলতা আপনার কাছে চলে আসবে। সফলতা খুঁজতে আপনার কোথাও যাওয়া লাগবে না।
অনেক মানুষ রাস্তায় ফুট পথে দোকান দিয়ে নিজেদের সংসার চালায়, সেও একজন সফলতা ব্যক্তি কারন সে সৎপথে এবং পরিশ্রম করে তার নিজের সংসার চালায়। একজন রিক্সা চালক সেও সারাদিন পরিশ্রম করে বাসায় ফেরে সেও একজন সফলতা ব্যক্তি কারন সে পরিশ্রম করে।
আমাদের বড় পরিচয় আমরা পরিশ্রম করে নিজেকে সফলতা বলে মানুষের সামনে আনতে পারে, পরিশ্রম না করলে কখনো সফলতা বলে দাবি করলে। সেই কাজটি আমাদের বড় একটি ভুল হয়ে যাবে।