মানুষ রং বদলায়

in Incredible Indialast year

মানুষ রং বদলায় এই কথাটি আমাদের সমাজে খুবই প্রচলিত অনেকে এই কথাটা বলে থাকেন কারো বিশ্বাসঘাতকতা বা আচরণে হঠাৎ পরিবর্তন দেখে প্রকৃতির মধ্যে যেমন গিরগিটি নিজের রং পাল্টায় পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে, তেমনি অনেক মানুষও পরিস্থিতি অনুযায়ী তাদের মন, মুখ ও আচরণের রং বদলায়। এ লেখা সেই মানুষের রং বদলানোর বিভিন্ন দিক, কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করবে।

1000385581.jpgPexels:

সবার সাথে রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।

সৃষ্টির সেরা জীব মানুষ তবে এই মানুষকে এখন অনেক পশুর সাথে তুলনা করা হয় এগুলো ঠিক নয় তারপরও আমরা কথার প্রচলনায় বলে ফেলি তবে পশুর একটা নীতি আছে সে কখনো তার দিক বা চারিত্রিক বৈশিষ্ট্য কখনো পরিবর্তন করে না প্রতিনিয়ত এই মানুষই তাদের দেখবা চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করে ফেলে এইজন্য হয়তো বা কথায় কথায় মানুষকে পশুর সাথে তুলনা করে সাথে সাথে রং বদলায় এগুলো খুবই ভয়ঙ্কর দিক এই জিনিসগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে।

রং বদলানো বলতে বোঝানো হয় চরিত্র মনোভাব আচরণ বা কথা-বার্তায় পরিবর্তন কেউ কারো সঙ্গে খুব ভালো ব্যবহার করত হঠাৎ সে দুর্ব্যবহার শুরু করল আগে যে মানুষটি বন্ধুর মতো ছিল সে এখন শত্রুর মতো আচরণ করছে এটাই হচ্ছে রং বদলানো

মানুষ রং বদলায় অনেক কারণে।

অনেকেই স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে যখন প্রয়োজনে সাহায্য লাগে তখন তারা খুব মিষ্টি কথা বলে প্রয়োজন শেষ হলে মুখ ফিরিয়ে নেয় কারো সামাজিক অবস্থান পরিবর্তন হলে যেমন ধনী হওয়া ভালো চাকরি পাওয়া বা বিখ্যাত হওয়া তখন অনেক সময় তার আচরণও পাল্টে যায় আগে যার সঙ্গে ঘনিষ্ঠ ছিল এখন তাকে চিনতেই চায় না।

1000385580.jpgPexels:

ভয় বা নিরাপত্তাহীনতা অনেকে নিজের নিরাপত্তা বা লাভের জন্য অন্যদের সঙ্গে সম্পর্কের ধরণ বদলায় বিপদের সময় এক রকম স্বস্তিতে আরেক রকম
মানসিকতা বা শিক্ষা অনেকে ছোটবেলা থেকেই শিখে আসে, কীভাবে নিজের স্বার্থে সম্পর্ক পাল্টে ফেলতে হয় তারা মনে করে দুনিয়ায় টিকে থাকতে হলে মানুষকে ব্যবহার করতে হয় সমাজের প্রভাব আজকের প্রতিযোগিতামূলক সমাজে মানুষ সাফল্যের পিছনে ছুটছে এই দৌড়ে পিছিয়ে না পড়তে অনেকেই মুখে এক আর মনে আরেক ধরনের আচরণ করে।

মানুষের রং বদলানোর অনেক ধরণ আছে কেউ মুখে ভালো কথা বলে পেছনে খারাপ কথা বলে কেউ আবার সামনাসামনি খারাপ আচরণ করে কিন্তু সুযোগ আসলে মিষ্টি কথা বলে সুবিধা নেয় কেউ কেউ এমনভাবে অভিনয় করে যে বোঝা যায় না তার ভেতরের মনটা আসলে কেমন।

বন্ধুত্বে রং বদলানো কিছু বন্ধু আছে যারা সুখে পাশে থাকে কিন্তু দুঃখে পালিয়ে যায় তাদের আসল রূপ কষ্টের সময়ে ধরা পড়ে সম্পর্কে রং বদলানো অনেক সম্পর্কের শুরুতে ভালোবাসা ও আন্তরিকতা থাকে কিন্তু সময়ের সাথে সাথে ঠাণ্ডা হয়ে যায়। অনেকেই যখন নিজের লাভ দেখে না তখন সম্পর্ক থেকে সরে যায় কর্মস্থলে রং বদলানো অফিস বা কাজের জায়গায় অনেকে বসের সামনে ভালো সাজে কিন্তু পেছনে বদনাম করে আবার সুযোগের জন্য সহকর্মীদের ঠকায়।

রং বদলানো মানুষের প্রভাব সমাজে নেতিবাচকভাবে পড়ে এতে মানুষের প্রতি বিশ্বাস কমে যায় কেউ কারো উপর ভরসা করতে পারে না বন্ধুত্ব প্রেম আত্মীয়তার মতো সম্পর্কগুলো দুর্বল হয়ে যায় একজন যদি রং বদলায় তার কারণে অন্যরা কষ্ট পায় মন ভাঙে কখনো কখনো মানসিকভাবে ভেঙে পড়ে বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর সহজে জোড়া লাগে না যারা প্রতারিত হয় তারা ভবিষ্যতে অন্য কারো প্রতি সহজে বিশ্বাস রাখতে পারে না এতে সম্পর্কের মধ্যে সংকট সৃষ্টি হয়।

1000385582.jpgPexels:

সততা ও একনিষ্ঠতা মানুষের সবচেয়ে বড় গুণ যারা কখনো রং বদলায় না তারা সমাজে সম্মান পায় সত্যিকারের বন্ধু প্রিয়জন বা সহকর্মী চেনা যায় বিপদের সময়ে সবার আগে সেই বন্ধুত্বের সম্পর্কটা আগে চলে আসে আর তখনই মনে হয় যে না এই মানুষটার প্রতি আমি আত্মবিশ্বাস তৈরি করতে পারি আর এই মানুষটার ভবিষ্য জীবনে সফল হতে হলে শুধু মেধা নয় চরিত্রও গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ সেই যার মন ও মুখ এক থাকে।

অনেকে বলে পরিবর্তন জীবনের অঙ্গ কিন্তু সব পরিবর্তন রং বদলানো নয় নিজের উন্নতির জন্য শিক্ষা গ্রহণ ভুল শোধরানো বা আত্মসমালোচনা করা ভালো পরিবর্তন কিন্তু মানুষকে ঠকানো মুখে এক আর মনে অন্যরকম হওয়া মিথ্যা বলার অভ্যাস এসব হচ্ছে নেতিবাচক রং বদলানো শুধু নিজের কথা ভাবা না দেশ ও জাতির কথা ভাবতে হবে শুধু কি তাই আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব সবার কথা ভাবতে হবে এবং অবশ্যই পজেটিভ দিকগুলো ভাবার চেষ্টা করতে হবে যে কিভাবে ভালো কিছু করা যায়।

সচেতনতা মানুষকে বুঝে চলা দরকার কার আচরণে বারবার পরিবর্তন হয় তাকে বিশ্বাস করার আগে ভাবা উচিত সৎ ও সত্যবাদী হওয়া নিজের চরিত্রে দৃঢ় থাকা জরুরি অন্যের রং বদলানো দেখে নিজেও যেন না বদলে যাই ভালো সম্পর্ক তৈরি করা যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে তারা কখনোই রং বদলাবে না। তাই সম্পর্ক গড়ার সময় মন দিয়ে চিন্তা করুন আত্মসম্মান বজায় রাখা কেউ যদি একবার আপনাকে ঠকায় বা আচরণ বদলায় তাকে বারবার সুযোগ না দেওয়াই ভালো।

সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই মানুষ রং বদলায় এটি একটি বাস্তব সত্য কিন্তু এই সত্যের পেছনে অনেক কষ্ট বিশ্বাসভঙ্গ এবং হতাশার গল্প লুকিয়ে থাকে আমাদের উচিত এমন মানুষের থেকে দূরে থাকা এবং নিজে যেন কখনো এমন না হই জীবন ছোট সম্পর্ক অমূল্য তাই আসুন আমরা চেষ্টা করি সত্যিকারের বিশ্বাসযোগ্য ও সৎ মানুষ হয়ে উঠতে মুখে এবং মনে যেন কখনোই ভিন্নতা না থাকে রং বদলানো মানুষ নয় দৃঢ় চরিত্রের মানুষ হোক আমাদের সমাজের মূল ভিত্তি।

আমি কাউকে বা কারো মনে কষ্ট দেয়ার জন্য কথাগুলো বলে নাই আমি আমার সহপাঠীদের সচেতন হওয়ার জন্য কথাগুলো উল্লেখ করেছি।

আমার লেখার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

1000351974.gif

Sort:  
Loading...
 last year 

মানুষের রং গিরগিটির মত বদলায় এটা একেবারেই বাস্তব একটা কথা আপনি ঠিকই বলেছেন মানুষের রং অনেক ভাবেই বদলাতে পারে অনেকেই অনেক রকম ভাবেই আপনার কাছে স্বার্থের জন্য আসে যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায় তখন আপনার কাছ থেকে তারা দূরত্ব বজায় রাখতে দ্বিতীয়বার চিন্তা করেনা। যে কোন মানুষ যখন স্বার্থ শুরু হয় তখন আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে যখন তার স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনার থেকে যতটা দূরে থাকা যায় তার জন্য ততই মঙ্গল।

আমার কাছে মনে হয় মানুষের সাথে রং বদলানো ঠিক না কারণ এই পৃথিবী হচ্ছে গোলাকার কখন আমাকেও বা আপনাকেও তার দরজায় গিয়ে দাঁড়াতে হয় সেটা আমি আপনি কেউ জানিনা মানুষের সাথে যতটুকু সম্ভব ভালো ব্যবহার করুন আপনি যদি আজকে তার সাথে রং বদলানোর কারণে আপনার স্বার্থ উদ্ধার হয়ে যায় দিন শেষে কিন্তু আপনিও কোন সময় বিপদে পড়তে পারেন কারণ আল্লাহ তা'আলা বলে দিয়েছেন এই পৃথিবীতে যতটুকু আপনি অন্যের জন্য করবেন অন্য মানুষ আপনার জন্য ঠিক তাই করবে তাই রং বদলানো থেকে নিজেকে বিরত রাখাটাই উত্তম আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আপনার লেখাটা আমাদের বাস্তব জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42