"আমাদের জীবনের সময় গুলো আমরা যেভাবে ব্যয় করি"

in Incredible India3 years ago (edited)

বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি, হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

"আমাদের জীবনের সময় গুলো আমরা যেভাবে ব্যয় করি":-

pexels-pixabay-162426.jpgpexels

আমরা আমাদের জীবনের কত সময় কিভাবে নষ্ট করি, এবং কত সময় গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করি, এবং কোন সময় কোন কাজে ব্যয় করি- তা সেকেন্ড হিসাবে কত সময় হয় আসুন আমরা লেখাটি পড়ে জেনে নিই।

সকল বিজ্ঞানীদের হিসাবে তো আছেই, এমনকি সাধারণ হিসাবেও আমাদের জীবনের আয়তন অনেক কম, আমরা বাঁচি গড়ে ষাট বছর। মাত্র ৬০ বছরের মধ্যে আমাদের জীবনের অনেক স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চায়।

আসুন এখন আমরা ষাট বছর কে সেকেন্ডের হিসাবে পরিনত করি, সেকেন্ডের হিসাবে ষাট বছর মানে মাএ একশত উনেনব্বই কোটি সেকেন্ড। আমি আরবি বছর হিসেবে বলছি, ইংরেজি বাংলা বছর হিসেবে কমবেশি হতে পারে। আপনি কি খেয়াল করেছেন? আমি কিন্তু সেকেন্ডের কথা বলেছি।

এখন খেয়াল করুন, কত মানুষ আছে যাদের টাকা তো এই সেকেন্ডের চাইতে অনেক অনেক বেশি হয়,, আচ্ছা যাই হোক---

pexels-stas-knop-1537268.jpgpexels

ভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। টিক টিক করে কোন মেসেজ সে আপনার কাছে পৌঁছাতে চাই। ঘড়ি আমাদের কাছে কি বার্তা পৌঁছাতে চায়, আমাদেরকে তা খুঁজে বের করতে হবে।

⏱️ঘড়ির ভাষা বুঝতে চেষ্টা করুন--। একটি টিক মানে আপনার জীবনের সময় ( একশত উনেনব্বই কোটি সেকেন্ড) থেকে একটি মূল্যবান সেকেন্ড চলে গেল!

এই ভাবে প্রতি দিন প্রায় ছিয়াশি হাজার সেকেন্ড আপনার জীবন- তহবিল থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে। আপনি চাইলেও আর একটি সেকেন্ড ফিরে নিয়ে আসতে পারবেন না।

আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যে একাউন্ট ( তহবিলে ) শুধু বিয়োগ আছে, কিন্তু যোগ করার কোন অপশন নেই ঐ একাউন্ট ( তহবিল ) শেষ হতে কতক্ষণ!

প্রিয় বন্ধুরা! মানুষ টাকার বেলায় হিসেবী, কিন্তু সময়ের বেলায় বড় বে-হিসেবী। আপনি রাজা হোন, কিংবা প্রজা, এমপি হোন, কিংবা মন্ত্রি হোন, ঘড়ির দিকে তাকান সতর্ক বাণী শুনুন আর সময়ের হিসেব রাখুন।

ঘড়ি আপনার জীবনের একটি হিসাব রক্ষক। যদি আপনি সময়ের হিসেব না করেন, বে-হিসেবী হন, অলস ও উদাসীন হন তাহলে হঠাৎ একদিন আপনি দেখতে পাবেন, সময়ের এক মহা সমুদ্রে আপনি একশত উনেনব্বই কোটি টুকরো হয়ে মিশে গেছেন। তখন শুরু হবে নতুন জীবন যার শুরু আছে কিন্তু কোন শেষ নেই। কেননা সেখানে কোন ঘড়ির হিসেব নেই।

এখন খেয়াল করুন⌚ সময়ের আরেকটা হিসেব,

pexels-dương-nhân-1751599.jpgpexels

আপনি যদি প্রতি দিন ছয় ঘন্টা করে ঘুমান তাহলে আপনার জীবনের সাতচল্লিশ কোটি সেকেন্ড, ঘুমের ঘড়ে শেষ হয়ে যাবে। এরপর আপনি খুব স্বাস্থ্যবান হলেও বছরে কমপক্ষে তিন দিন অসুস্থতাই আপনার সময় নষ্ট হয় 'এক কোটি সাতান্ন লাখ সেকেন্ড। পানাহার ও প্রাকৃতিক কাজে প্রতিদিন ব্যয় হয় প্রায় চব্বিশ কোটি সেকেন্ড। হাসি- তামাশা খেলাধুলায় গড়ে এক ঘন্টা হিসেবে সময় নষ্ট হয় প্রায় আট কোটি সেকেন্ড। এভাবে হিসেব করে দেখুন আপনি ১৮৯কোটি সেকেন্ডের অর্ধেকও আপনি আপনার সত্যিকার কর্মের জন্য বাঁচাতে পারেন কি না!?

শেষ কথা; জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আপনাকে আমাকে দিতে হবে আমাদের প্রতিপালকের কাছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়কে মূল্যায়ন করে সময়কে সঠিক কাজে ব্যবহার করার তাওফিক দান করুন,আমিন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

10% for beneficiary in community @meraindia account

Sort:  
Loading...
 3 years ago 

সময়ের মূল্য নিয়ে খুব সুন্দর একটি পোস্ট পরিবেশন করলেন আমার মাঝে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার পোস্ট থেকে সময়ের সাথে যে জীবনের গভীর মিল রয়েছে তা উপলব্ধি করা যায়। খুবই সুন্দর লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

বাহ, খুব সুন্দর বিষয় নিয়ে পোস্ট লিখেছেন তো! সত্যি সময় থাকতে আমরা সময়ের মর্যাদা দেই না। আমরা কেউ এটা বুঝেও বুঝি না যে সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে না। আপনি খুব সুন্দরভাবে প্রতিটা সেকেন্ডের বিশ্লেষণ করেছেন।

লেখাটি পড়ে মূল্যবান একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For November 2023 Curated by - <@goodybest>

Note:

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39