কবিতা: ব্যর্থতার হিসাব

in সাহিত্য ক্যানভাস5 months ago
কবিতা: ব্যর্থতার হিসাব

1000075406.png


এই কবিতার মূল ভাব হলো, নিজেকে বারবার ব্যর্থ মনে হওয়া একজন মানুষের নিঃশব্দ আত্মসংগ্রাম। যে মানুষ কাউকে খুশি করতে পারেনি, মায়ের স্বপ্ন পূরণে হোঁচট খেয়েছে, নিজের অজান্তেই প্রিয় মানুষদের কষ্ট দিয়েছে এবং সফলতার মুখ দেখেনি, তার ভেতরের অপরাধবোধ, হতাশা ও আত্মগ্লানি এই কবিতার কেন্দ্রবিন্দু। এটি সেই বাস্তবতা তুলে ধরে, যেখানে ব্যর্থতা শুধু ফলাফল নয় একটা স্থায়ী অনুভূতি হয়ে দাঁড়ায়। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময়, ব্যর্থতার পরেই সফলতা আসে। সেই সময়ের জন্যই বেচে থাকা, নয় তো কবেই.........!

ব্যর্থতার হিসাব

আমি জীবনে কাউকে হ্যাপি করতে পারিনি,
হাসির পেছনে আমার নাম লেখা হয়নি।
যাদের জন্য বুক ভরে চেয়েছিলাম ভালোবাসা,
তাদের চোখে আমি শুধু অপূর্ণ গল্প হয়েছি।

কারো মনের মতো হতে পারিনি কখনো,
যতই চেষ্টা করি, কমই পড়ে যায়।
আমি যেমন, ঠিক সেভাবেই থাকা
এই পৃথিবীতে বড্ড বেমানান হয়।

মায়ের চোখে কত স্বপ্ন জমে ছিল,
আমার নামে লেখা কত আশা।
বারবার চেষ্টা করেছি ছুঁতে,
বারবার ভেঙেছে সেই কাঁচের বাসা।

আমি জানি, মা কিছু বলেন না,
কিন্তু নীরবতায় কত অভিমান!
আমি যত বড় হই বয়সে,
ততই ছোট হই নিজের কাছে, প্রতিদিন, প্রতিক্ষণ।

নিজের অজান্তেই কষ্ট দিয়েছি সবাইকে,
ভালো থাকতে চেয়েও ভালো দিতে পারিনি।
আমার ব্যর্থতার ছায়া পড়েছে
যাদের জীবনে তাদের ক্ষমাও চাইনি।

সফলতা আমার দরজায় আসেনি কখনো,
আমি ডাক দিয়েও শুনতে পাইনি সাড়া।
জীবন আমাকে শিখিয়েছে শুধু একটাই
চেষ্টা করলেই জেতা যায় না সব লড়াই, সব বাধা।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কবিতা: ব্যর্থতার হিসাব

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63026.84
ETH 1771.20
USDT 1.00
SBD 0.39