বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা

in Bulls Mind4 years ago

ইউরোপোল ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশি সংস্থা। এর পূর্ণরূপ European Police Office. ইউরোপিয়ান পুলিশ অফিস প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। এর সদর দপ্তর দ্য হেগ (নেদারল্যান্ডস) শহরে অবস্থিত।

ইন্টারপোল শব্দটির পূর্ণরূপ- International Criminal Police Organization। এটি জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ভিয়েনা (অস্ট্রিয়া)। বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত। ইন্টারপোলের বর্তমান সদস্য ১৯৪টি দেশ এবং এই সদস্যরাই বাৎসরিক চাঁদার মাধ্যমে বাৎসরিক খরচ নির্বাহ করে। এর সর্বশেষ সদস্য দেশ ভানুয়াতু। প্রধান দপ্তর লিওঁ, ফ্রান্স-এ। এটি জাতিসংঘ-এর পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। ২০২১ সালের ২৩ নভেম্বর সর্বশেষ সম্মেলন তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা অংশগ্রহণ করে। ইন্টারপোলের ৯০তম জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে ১৮-২১ অক্টোবর, ২০২২ সালে ভারতে।

detective-1424831_960_720.webp

সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা MI-6 ব্রিটিশ গভর্নমেন্টের বৈদেশিক গুপ্তচর বিভাগের নিয়ন্ত্রণকারী সংস্থা। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হিসেবে এমআই৫, সরকারী যোগাযোগের প্রধান দপ্তর বা জিসিএইচকিউ, প্রতিরক্ষা সংস্থা বা ডিআইয়ের সাথে একযোগে কাজ করছে। যুক্তরাজ্যের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি বা জিআইসি'র নিয়ন্ত্রণে থেকে নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে কাজ করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।

বাংলাদেশি গোয়েন্দা সংস্থা হলো একাধিক গোয়েন্দা সংস্থার একটি গ্রুপ যা বাংলাদেশের বিদেশী সম্পর্ক এবং বাংলাদেশের জাতীয় সুরক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য কাজকর্মের জন্য প্রয়োজনীয় বিবেচিত গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI), বিশেষ শাখা (SB), পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI), অপরাধ তদন্ত বিভাগ (CID)। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা Directorate General of Forces Intelligence (DGFI) হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী।অন্যদিকে, র‍্যাব (Rapid Action Battalion) বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র‍্যাব গঠিত হয়। র‍্যাবের সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত।

12_115_60_831_41610_29092022_103703578_874389.jpg

download.png

download.png

FBI যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যার পূর্ণরূপ হল Federal Bureau of investigation. মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট 1908 সালে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করেন। Central Intelligence Agency বা CIA মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। এর সদর দপ্তর ভার্জিনিয়ায় অবস্থিত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42