চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
সুশীল সমাজ হলো রাষ্ট্রের ৫ম স্তম্ভ। সুশীল সমাজকে বলা হয় নাগরিক সমাজ বা নগর সমাজ। অপরদিকে রাজনৈতিক দল হলো একটি অধিসংঘ বা ব্যক্তিসমষ্টির অন্তর্ভুক্ত। এই অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাইরে স্বাতন্ত্র্যসূচক কোন নামে কাজ করে। সমাজের শিক্ষিত শ্রেণির যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তাদেরকে সুশীল সমাজ বলা হয়। অপরদিকে সংবাদপত্র কে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সুশীল সমাজ বলতে অরাজনৈতিক, অলাভজনক বেসরকারি সংগঠনকে বোঝায় যা জনগণের স্বার্থের পক্ষে কাজ করে। আর এই সুশীল সমাজের অন্যতম কাজ হলো সরকারকে দিক নির্দেশনা দেয়া।
এইচ. জিগলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে Interest Group নামে আখ্যায়িত করেছে। আর এস.ই. ফাইনার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি গ্রুপ (Lobby Group) নামে আখ্যায়িত করেছে।
উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: (ক) সংরক্ষণমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। যেমন: শিক্ষক কর্মচারী ঐক্যজোট। (খ) নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন। যেমন: কোন বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য কাজ করে। অ্যালমণ্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে অসহযোগিতামূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী- সন্ত্রাসী গোষ্ঠী।
উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে ওয়াচ ডগ হিসেবে ভূমিকা পালন করে। কারণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম কার্যাবলি হলো- ১. সরকারের নীতি ও আইন প্রণয়নকে প্রভাবিত করা। তাছাড়াও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে।
CPD এর পূর্ণরূপ: Centre for Policy Dialogue. এর প্রতিষ্ঠাতা রেহমান সোবহান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। এটি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন নিয়ে কাজ করে থাকে। Transparency International Bangladesh (TIB) এর উদ্দেশ্য হলো দুর্নীতি প্রতিরোধ। এটি জার্মানির বার্লিন ভিত্তিক বাংলাদেশী সংগঠন। এটির স্লোগান হলো ‘চলো একসাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি’। ডেমোক্রেসি ওয়াচ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে কাজ করে থাকে। ‘আসক’ এর পূর্ণরূপ আইন ও সালিশ কেন্দ্র। এটি একটি মানবাধিকার সংস্থা, যা বিশেষত শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে থাকে। ‘BLAST’ এর পূর্ণরূপ Bangladesh Legal Aid and Service Trust. এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটির লক্ষ্য হলো- দারিদ্র্য এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করা।