জেনারেল রাইটিং - ইতিহাস সম্পর্কে জানা।

in #history5 days ago

আসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আজ একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি যার মূল বিষয়বস্তু হচ্ছে, ইতিহাস সম্পর্কে জানা।


gdj-ai-generated-9049852_1280.png

Image by Gordon Johnson from Pixabay

ইতিহাস সম্পর্কে জানা খুবই জরুরী একটি বিষয়। বিশেষ করে নিজেদের ইতিহাস সম্পর্কে জানা। একজন ব্যক্তি হিসেবে নিজের পরিবারের ইতিহাস জানা জরুরী। একইভাবে একটি জাতি হিসেবে নিজেদের ইতিহাস যারা খুবই জরুরী। এতে করে নিজেদের ঐতিহ্য এবং নিজেদের সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকে।

এতে করে জানা যায় আমাদের পূর্ববর্তী মানুষজন কিভাবে তাদের জীবন ধারণ করেছিল। কি ছিল তাদের সংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। কিভাবে তারা নিজেদের জীবন সংগ্রাম পরিচালিত করেছিল। তারা কি খেয়েছিল, কি পরেছিল, কিভাবে নিজেদের সুখের সময় পার করেছিল, কিভাবে বিপদ মোকাবেলা করেছিল। যখন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে, তখন খুব সহজেই ভবিষ্যৎকে মোকাবেলা করা যায়।

কারণ বলা হয়ে থাকে ইতিহাস ফিরে আসে। এ কারণেই বলা হয় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু কেউ যদি নিজের ইতিহাস সম্পর্কে না জানে, তাহলে সে জানবেই না ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে। সে যদি ইতিহাস সম্পর্কে না জানে, তাহলে সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবেনা। খুবই স্বাভাবিকভাবে সে পশ্চাৎপদ হবে। এই কারণে নিজেদের ইতিহাস সম্পর্কে জানা খুবই জরুরি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সময়ে এসে মানুষ ভবিষ্যতের চিন্তায় এতটাই বিভোর, ভবিষ্যতের ভয়ে এতটাই কাতর জেতারা ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী না। তারা বুঝতেও পারে না তারা যত ইতিহাস কম জানবে ভবিষ্যৎ সম্পর্কে তারা ততটাই বিপদগ্রস্ত হবে। তাই অবশ্যই আমাদেরকে নিজেদের ইতিহাস জানতে হবে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64127.97
ETH 1795.82
USDT 1.00
SBD 0.39