সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন করে শুরু করছি
আজ - বুধবার বার
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে বছরের শুরুতে নতুন একটি পোস্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। ভুলে ভরা এই পৃথিবীটাতে আমরা অনেক রকম ভুল করে থাকি। গত বছরে নিজের সঙ্গে অনেক বার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তবে কিছু খারাপ পরিস্থিতির কারণে সেই প্রতিজ্ঞা নিজেই ভেঙে ফেলেছিলাম। আসলে এখন বুঝতে পারছি যে সে প্রতিজ্ঞা গুলো যদি না ভাংতাম তাহলে আজকে বছর শেষে চেহারাটা হয়তোবা অন্যরকম হতে পারতো। একটা বিখ্যাত লোকের কথা আজকে মনে পড়ে গেল তিনি বলেছিলেন যে বিগত বছর আমাদেরকে আয়না দেখায় এবং আগামী বছর আমাদেরকে স্বপ্ন দেখায় তাই বিগত বছরের যে ভুলত্রুটিগুলো হয়েছে সেই ভুলত্রুটি গুলো যেন সামনের বছরে না হয় সেই মানসিকতা নিয়েই আমাদেরকে এই নতুন বছরের পা দিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে চলাফেরা করতে হবে। ২০২৪ সালে আমার জীবনের খুবই সুন্দর একটি বছর ছিল এই বছরে আমি আমার অনেক দিনের স্বপ্নকে ছুতে পেরেছিলাম যেটা আমার জন্য অনেক আনন্দদায়ক এবং অনেক তৃপ্তির একটা সময় ছিল। আমি সব সময় ওর নিজের কাছে অনেস্ট থাকতে পছন্দ করি এবং যেটা সত্যি সেটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করি।
আসলে বাস্তবতা হচ্ছে আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। যার কারণে আমাদের সাধ থাকলেও সাধ্য নেই। স্বপ্ন তো অনেক দেখি তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করাটা যে কতটা কষ্ট আমাদের মত ছেলে মেয়ে হয়তো বুঝতে পারে। আমি বাইকের প্রতি অনেক বেশি আসক্ত। বাইক আমার অনেক ভালো লাগে তাই বাড়িতে অনেক বার আবদার করেছিলাম যে আমাকে একটা সেকেন্ড হ্যান্ড হলেও যদি একটা বাইক কিনে দেওয়া হয় সেক্ষেত্রে আমার জন্য অনেক ভালো হবে। তবে কয়েকবার বলার পরে বুঝতে পারলাম যে হয়তোবা তাদের ইচ্ছা থাকলেও সেটা পরিপূর্ণ করার মতো সামর্থ এখনো তৈরি হয়নি। আসলে বাবা মায়ের কষ্ট যখন চোখের সামনে দেখি তখন নিজের স্বপ্নগুলো নিজেই আত্মহত্যা করে তো এই বিষয়গুলো দেখার পরে নিজের কাছে প্রতিজ্ঞা নিলাম যে আমি নিজের টাকাতে নিজের স্বপ্ন পূরণ করব। জানিনা তখন হয়তোবা আমার ভাগ্যটাও আমার সাথ দিয়ে দিয়েছিল তখন অনলাইনে আমি একটা বড় প্রজেক্ট পাই এবং সেখানে কাজ করে মোটামুটি ভালো একটা এমাউন্টের রেভিনিউ জেনারেট করি। একনাগারে ভাবে চার মাস কঠোর পরিশ্রম করার পরে ১ লাখ ৩০ হাজার টাকার মতো ম্যানেজ করতে পারি।
এবার বাড়িতে যখন এই বিষয়টা আমি জানাই যে এমন অনলাইনে কাজ করার পরে আমি কিছু টাকা জমিয়েছি এবার তোমরা যদি চাও তাহলে আমাকে আর কিছু টাকা দিয়ে একটা নতুন বাইক নিয়ে দিতে পারো। আসলে সন্তানের সাফল্যে দেখে কোন বাবা না খুশি হয়ে থাকতে পারে। তৎক্ষণাৎ আম্মু একটা মুচকি হাসি দিয়ে বলল যে ঠিক আছে তোর বাইক এবার কিনে দিবো। তখন যে আমার কি একটা আনন্দ লাগছিল দুইদিন একেবারে ঠিক মতো রাতে ঘুমাতে পারিনি। যে কখন বাইকটা হাতে পাব। অবশেষে স্বপ্নটা পূরণ করতে পারি এবং এটা নিয়ে আপনাদের মাঝে একটা পোস্ট করেছিলাম। তো ২০২৪ সালে এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। আমার জীবন যেভাবে অতিবাহিত হয় এই অতিবাহিত হওয়ার পিছনে স্টিমিটের কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। এই প্লাটফর্মের সাথে থাকতে, থাকতে অনেক কিছু শিখতে পেরেছি বিশেষ করে ব্লকচেন টেকনোলজি সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পেরেছি। আর এখন বুঝতে পারি যে এগুলোই হচ্ছে ভবিষ্যৎ তাই মানুষ এগুলোর পিছনে এমন ইনভেস্ট করে। এখন পর্যন্ত বড় মাপের কোন ইনভেস্টার হতে পারিনি তবে ইচ্ছা রয়েছে এখানে কিছু একটা করার।
আপনাদের তো বললাম যে ২০২৪ সালে কি কি পেলাম এবার চলুন বলা যাক গত বছরের আমার খারাপ অভিজ্ঞতা সম্পর্কে। গত বছরের আমার সঙ্গে খারাপ অভিজ্ঞতা বলতে পড়াশোনার ক্ষেত্রে একটা বাজে এক্সপেরিয়েন্স ছিল এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে গতকাল রাতে বারোটার আগে আমার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং মেইন টাস ফেটে যায়। যেটা আমার অনেক খারাপ লাগার একটা দিক ছিল। তবে মানুষের জীবনে এমন সুখ দুঃখ এই দুইটা বিষয় নিয়েই গঠিত। আমাদের জীবনে যেমন সুখ রয়েছে তেমনি কিছু, কিছু মুহূর্ত দুঃখ রয়েছে এই দুটোকে মেনে নিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে তবে আমি অনেক বেশি খুশি যে ২০২৪ সালে আমি অনেক কিছু পেয়েছি এবং আশা করি ২০২৫ সালে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং দোয়া করি আপনারা যেন 2025 সালে অনেক ভালো কিছু করতে পারেন। একটু লেটে পোস্ট করছি তবে তবুও আজকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য দোয়া করি আপনাদের যেন নতুন বছর নতুন ভাবে সবকিছু শুরু করতে পারেন এবং এই বছর আপনাদের জীবনে কল্যাণ নিয়ে আসুক।
| ক্রোম | ব্লগার | @emonv |
|---|---|---|
| ১ | ডিভাইস | Tecno camon 20 |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
![]()
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনাকেও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি এই বছরটি আপনার জীবনের শান্তিময় হবে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেশ দারুন একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছো বন্ধু। আসলে নিজেদের স্বপ্ন পূরণ করা কতটা কঠিন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সেটা জানে। তোমার স্বপ্ন থাকা সত্ত্বেও তোমার বাবা-মা তোমাকে একটা বাইক কিনে দিতে পারেনি এটা সত্যি তোমার বাবা-মা কেউ অনেক কষ্ট দিয়েছে আমি মনে করি। পরবর্তীতে তুমি নিজের টাকা দিয়ে পূরণ করেছো এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। আশা করি সামনের এই বছরে তোমার জন্য আরো ভালো কিছু হবে। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভালো খারাপ বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই একটি বছর যেন কোথা থেকে পার হয়ে যায়। আবার নতুন একটি বছর ধীরে ধীরে ঢুকে পড়ে আমাদের জীবনে। এইভাবে দেখতে দেখতে কত সময় চলে যাচ্ছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে। পিছনে ফিরে দেখবার জো কোথায়? তবে আপনার ভালো-মন্দ মিশিয়ে বিভিন্ন অভিজ্ঞতা গুলো পড়তে ভালো লাগলো। নিম্ন মধ্যবিত্ত সমাজে এই সমস্যাগুলো নিয়েই আমাদের চলতে হয়।