BUKHARI HADIS

in #hadis8 years ago (edited)

৩। ইয়াহ্ইয়া ইবনু বুকায়র (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম যে ওহী আসে, তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তাঁর কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা'র গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন।
তারপর খাদীজা (রাঃ)-এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা’ গুহায় অবস্থানকালে একদিন তাঁর কাছে ওহী এলো। তাঁর কাছে ফিরিশতা এসে বললেন, পড়ুন’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ “আমি বললাম, আমি পড়িনা’। তিনি বলেনঃ তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে, আমার অত্যন্ত কষ্ট হল। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন’। আমি বললামঃ আমিতো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে, আমার অত্যন্ত কষ্ট হল। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেনঃ পড়ুন’। আমি জবাব দিলাম, আমিতো পড়িনা’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, “পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ুন আর আপনার রব্ মহামহিমান্বিত। ” (৯৬: ১-৩)

তারপর এ আয়াত নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তাঁর অন্তর তখন কাঁপছিল। তিনি খাদীজা বিন্‌ত খুওয়ালিদের কাছে এসে বললেন, আমাকে চাঁদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাঁদর দিয়ে ঢেকে দাও। ’ তাঁরা তাঁকে চাঁদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তাঁর ভয় দূর হল। তখন তিনি খাদীজা (রাঃ) এর কাছে সকল ঘটনা জানিয়ে তাঁকে বললেন, আমি নিজের উপর আশংকা বোধ করছি। খাদীজা (রাঃ) বললেন, আল্লাহ্‌র কসম, কক্ষনো না। আল্লাহ্ আপনাকে কক্ষনো অপমানিত করবেন না। আপনিতো আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারী করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাঁকে নিয়ে খাদীজা (রাঃ) তাঁর চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফিল ইবনু আবদুল আসা’দ ইবনু আবদুল উযযার কাছে গেলেন, যিনি জাহিলী যুগে ঈসায়ী ’ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইবরানী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহ্‌র তওফীক অনুযায়ী ইবরানী ভাষায় ইনজীল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজা (রাঃ) তাঁকে বললেন, হে চাচাতো ভাই! আপনার ভাতিজার কথা শুনুন। ’ ওয়ারাকা তাঁকে জিজ্ঞেস করলেন, ভাতিজা! তুমি কী দেখ?’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন, সবই খুলে বললেন।
তখন ওয়ারাকা তাঁকে বললেন, ইনি সে দূত যাঁকে আল্লাহ্ মূসা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পাঠিয়েছিলেন। আফসোস! আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস! আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কাওম তোমাকে বের করে দেবে। ’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাঁরা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনই তোমার মত কিছু নিয়ে এসেছেন তাঁর সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি, তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। ’ এর কিছুদিন পর ওয়ারাকা (রাঃ) ইন্তেকাল করেন। আর ওহী স্থগিত থাকে।

ইবনু শিহাব (রাঃ) জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ) ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ একদা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম, সেই ফিরিশতা, যিনি হেরায় আমার কাছে এসেছিলেন, আসমান ও যমিনের মাঝখানে একটি কুরসীতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত কর, আমাকে বস্ত্রাবৃত কর। তারপর আল্লাহ তা'আলা নাযিল করলেন, "হে বস্ত্রাচ্ছাদিত! উঠুন, সতর্কবানী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন। অপবিত্রতা থেকে দূরে থাকুন (৭৪: ১-৪)। এরপর ব্যাপকভাবে পর পর ওহী নাযিল হতে লাগল। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ও আবূ সালেহ (রহঃ) অনুরুপ বর্ণনা করেছেন। হেলাল ইবনু রাদদাদ (রহঃ) যুহরী (রহঃ) থেকেও অনুরুপ বর্ণনা করেছেন। ইউনুস ও মা'মার - স্থলে শব্দ উল্লেখ করেছেন। DQmV1TfqJ7SzYtEtt6pxAAzFGDxT7qr96nBunRh8V5wiMPv.png 3. It was narrated from Yahya bin Bukhair (Aishah), that the revelation that first came to the Messenger of Allah (peace be upon him) was as a true dream in sleep. The dream that he saw reflected as the morning light. Then solitude became dear to him and he lived in the cave of Hera. Returning to his family and taking some food items, in this way, he used to devote many nights to worship.
Then, after returning to Khadija (R), he used to take some food items for the same time. Likewise, when Hira was in the cave, a revelation came to him one day. The angel came to him and said, 'Read.' The Messenger of Allah (্লাম) said, "I said, I do not read ' He said: Then he embraced me and pressed me in such a way that I had a lot of trouble. Then he left me and said, 'Read.' I said: I do not read. He hugged me for the second time and pressed me so hard that I had a lot of trouble. Then he left me and said: Read. I replied, 'I am not reading'. The Messenger of Allah (্লাম) said, "Then for the third time he embraced me and pressed me." He then left it and said, "Read in the name of your lord who created it. He created man from Alak. Read and your words are glorious. "(96: 1-3)

Then the Messenger of Allah (্লাম) came back with this verse. His heart was trembling. He came to Khadija Bin Khwali and said, cover me with the moon, cover me with the moon. 'They covered him with the moon. Finally his fears were overcome. Then he told all the facts about Khadija (R) and said to him, "I am afraid of myself. Khadija (R) said, By Allah, not at all. God will never humiliate you at all. You take good care of your relatives, take care of the helpless weak, help the poor, arrange the guest and help the distressed. Then he went to Khadija (R) with his cousin, Waraqa bin Nawfil bin'Abd al-'Asad bin'Abd al-Uzza, who had converted to Christianity in the time of the Jahiliyya period. He knew how to write the Hebrew language and according to God's tutor, translating from Hebrew in the Hebrew language. He was very old and blind. Khadija (R) said to him, O cousin! Listen to your nephew. Warka asked him, nephew! What do you see? "The Messenger of Allah (PBUH) said openly everything opened.
Then Waraqa said to him, "This is the messenger whom Allah sent to Moses." Regrettably! If I were young on that day Regrettably! If I had been living that day, the day your people would expel you. 'The Messenger of Allah (্লাম) said, "Will they expel me?" He said, yes, in the past, Jinni has brought something like you to the enemy. If I stay that day, then I will help you very strongly. 'Waraqa (R) died a few days later. The revelation is postponed.

Ibnu Shihab (R) Jabir bin Abdullah Ansari narrated the revelation of the verse: The Messenger of Allah (্লাম) said: Once I am walking, suddenly I lifted my eyes and heard a voice from the sky. I saw that the angel who had come to me, sat in a curse between heaven and earth. I got scared. Immediately I came back and said, wrap me up and wrap me up. Then Allah revealed, "O ye who are clothed, proclaim the warning, and proclaim the superiority of your Lord, and keep your garments clean, and keep away from impurity (74: 1-4). Abdullah bin Yusuf (Rh) and Abu Saleh have described the same as: Helal bin Raddad (Rh) has similarly narrated from Juhari (Rh): Yunus and Ma'am - Has b. DQmZnpviPhEiLS3aL6vRbajj7LNTjXqkrHqLWTYEvdmr4NV.gif
U5dsSiLJmbW2o6LvcSSrecouqU12hCf.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39