জেনারেল রাইটিং : তীব্র গরম।

সবাইকে শুভেচ্ছা,
কেমন আছেন বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। গতকাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারাদেশ। ভূমিকম্পের উৎপত্তি স্থল ভুটানে হলেও কাঁপিয়েছে বাংলাদেশকে। উৎপত্তি স্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ রিখটার স্কেল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালোই ঝাঁকুনি অনূভব হলেও ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি। ইদানীং ঘনঘন ভূমিকম্প হচ্ছে। আমাদের অঞ্চলের মানুষ ভূমিকম্প মোকাবিলায় ততটা সচেতন নয়। এখন যে হারে ঘনঘন ভূমিকম্প হচ্ছে তাতে মানুষকে সচেতন করা ছাড়া বিকল্প নেই। ভূমিকম্পের সময় করণীয়, আত্মরক্ষার কৌশল, ভূমিকম্প পরবর্তী করণীয় প্রভৃতি বিয়য় নিয়ে মানুষকে প্রাথমিক ধারণা দেওয়া দরকার। যদিও বাংলাদেশের মানুষ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সিদ্ধহস্ত। তারপরেও ভূমিকম্প সম্পর্কে সচেতনতা মূলক ক্যাম্পেইন এখন সময়ের দাবি। আমাদের সবার উচিত ভূমিকম্প সম্পর্কে নিজে সচেতন হওয়া ও অপরকে সচেতন করা। বন্ধুরা, তীব্রগরমে পুড়ছে দেশ। তীব্র গরম নিয়েই আমার আজকের জেনারেল রাইটিং। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

pexels-carlos-diego-magalhaes-147528136-24800298.jpg

link

গতমাসের ২৬/২৭ তারিখের পর থেকে ঢাকায় বৃষ্টি নেই। গত ২/৩দিন আকাশ মেঘলা চগিল কিন্তু বৃষ্টি হয়নি।৷অস্বস্তিকর ভ্যাপসা গরম। শুধু ঢাকা নয়,দেশের অধিকাংশ এলাকায় উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে কর্মজীবী মানুষের হাসফাস অবস্থা। তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতা, ডায়রিয়া, আমাশয় ও জ্বর-কাশির রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতাল গুলোতে। আউট ডোরে যারা কাজের সাথে যুক্ত তাদের কাজের গতি কমে গেছে।

প্রচন্ড গরমে খুব প্রয়োজন ছাড়া সরাসরি রোদে বের না হওয়াই ভালো। গরমে যাতে শরীরে পানিশূন্যতা সৃষ্টি না হয়, এজন্য প্রচুর বিশুদ্ধ পানি পান করতে হবে। বাইরের ভাজা-পোড়া,রিচ ফুড এড়িয়ে চলাই এই সময়ে স্বাস্থ্যের জন্য ভালো। সহজে হজম হয় এই ধরনের খাবার গরমের সময় শরীরের জন্য ভালো। এছাড়া হালকা-পাতলা, ঢিলেঢালা পোষাক পরিধান গরম থেকে কিছুটা হলেও রক্ষা করে। গরমকালে গরম পড়বে স্বাভাবিক ঘটনা। এই গরম আবহাওয়া মানিয়ে চলাই মানুষের স্কিল। তাই গরমে কাবু বা অসুস্থ না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন।নিজে সুস্থ্য থাকুন। আপনার পাশের জনকে সুস্থ্য রাখুন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে, অন্য কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন -নিরাপদে থাকুন। শুভ রাত্রি।

ঢাকা-বাংলাদেশ।
৮ জুন,২০২৬।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63092.89
ETH 1689.94
USDT 1.00
SBD 0.42