জেনারেল রাইটিং :- মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


babys-hand-3771123_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা। মা শব্দটি খুব ছোট কিন্তু এর বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। পৃথিবীতে মায়ের মত আপন আর কেউ না। ছেলেমেয়েদের জন্য মা হচ্ছে সবচেয়ে বড় দোয়ার ভান্ডার। মা সবসময় ছেলে মেয়ের মঙ্গল কামনা করে। শত বিপদের মাঝেও মা ছেলে মেয়ের পাশে থাকে। আর ছেলে মেয়ে যত কষ্ট দাও না কেন মা সব সময় কষ্ট মেনে নিয়ে ছেলে মেয়ের জন্য দোয়া করে। মা বিপদে-আপদে সবসময় ছেলে মেয়ের পাশে থাকে। পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা করা যায় না। মা সকল পরিবেশ এবং সকল ক্ষেত্রে মা থাকে।

এখন বর্তমান সময় দেখা যায় পরিবার আসলে মাকে
অনেক দূরে ঠেলে দেয়। মাকে ঠিকমত মূল্যায়ন করে না। অথচ জন্মের পর থেকে এই মা শত কষ্ট করে ছেলে-মেয়েকে মানুষ করে। মা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে ছেলে-মেয়েদেরকে মানুষ করে। মা না খেয়ে ছেলেমেয়েদেরকে খাওয়াই। আর প্রত্যেক মা চেষ্টা করে ছেলে মেয়ে কে মানুষের মতো মানুষ করতে। মায়ের চেষ্টার করো তুলনা হয়না। কারণ মা সবসময় ছেলে-মেয়ের পাশে থেকে মঙ্গল কামনা করে। যেন ছেলেমেয়ে বড় হয়ে মানুষ হয়। আর যেন তারা কষ্ট না করে মা সবসময় এরকমই দোয়া করে। মায়ের ভালোবাসা পৃথিবীতে সব থেকে মূল্যবান।

কারণ মায়ের মুখের হাসি সব সময় ছেলে মেয়ের জন্য মঙ্গল এবং দোয়া থাকে। তবে ছেলেমেয়ে যে পরিবেশে থাকে মা সবসময় মায়ে থাকে। কারণ ছেলেমেয়েরা শত কষ্ট দিলেও মা ওই পরিবেশে থাকে এবং ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ হয়ে থাকে। যদিও বর্তমানে দেখা যায় ছেলে মেয়ের কাছে মা-বাবা নির্যাতন হয় বেশি। কারণ ছেলে মেয়ের সুখে থাকলে মা-বাবাকে ঠিকমতো চিনেনা। আর মাকে ঠিক মত মূল্যায়নও করেনা। তবে ছেলে মেয়ে এটি ভুলে যায় মা যে কোন পরিবেশে মা থাকে। যখন একটি ছেলে বিপদে পড়ে মা প্রথমে ছুটে যায় ছেলের পাশে। কারণ মা নিজের জীবন দিয়ে হলেও ছেলে মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করে।

আমাদের পাশের এলাকায় একটি ঘটনা ঘটেছিল। ছোট বাচ্চা খেলাধুলা করার সময় কারেন্টের তারের উপর পা দেওয়ার সময়। মা দেখে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কারেন্ট ধরে মারা গেলেন। এতে করে নিজের জীবন দিয়ে মা ছেলের জীবন বাঁচালো। যদিও ছেলেটি অনেক ছোট ছিল মায়ের মৃত্যুর দৃশ্য দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এতে বোঝা যায় মা নিজের জীবন দিয়ে হলেও ছেলে মেয়ের জীবন বাঁচানোর চেষ্টা করে। মায়ের ঋণ কখনো শেষ করা যাবে না। কারণ মা নিজের জীবন দিয়ে হলেও ছেলে মেয়েদের জীবন রক্ষা করে। আর পৃথিবীতে একমাত্র ব্যক্তি হচ্ছে মা। নির সাথে ছেলেমেয়েদেরকে ভালবাসে। কারণ মায়ের ভালোবাসার মধ্যে কোন ত্রুটি থাকে না।

আর মায়ের মুখের ব্যবহার ছেলে মেয়েদের জন্য মধুর হয়ে থাকে। যখন একটি ছেলে মেয়ে ছোট থাকে তখন মা সব সময় সুন্দর ব্যবহার করে। যাতে করে ছেলেটি সুন্দর ব্যবহার শিখে। কারণ মুখে সুন্দর ব্যবহারের কারণে ছেলে মেয়ে বড় হয়ে ভালো ব্যবহার করবে। আর মা নিজে না খেয়ে ছেলেমেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করে। এবং পড়ালেখা করানোর সময় মা চেষ্টা করে সুন্দর এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য। কারণ মা কখনো চায় না ছেলে-মেয়ে খারাপ হোক। আর শত কষ্টের মাঝেও মা ছেলে মেয়েদের পাশে থাকে। ছেলেমেয়েরা যতই কষ্ট দেখ না কেন মা সব সময় তাদের জন্য দোয়া করে দুই হাত তুলে। এতে করে বোঝা যায় মা যে কোন পরিবেশে মায়ে থাকে। পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা করা যায় না। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-06-08-20-15-47-001_com.twitter.android.jpg

Screenshot_2025-06-08-20-12-22-440_com.twitter.android.jpg

Screenshot_2025-06-08-20-09-49-810_com.twitter.android.jpg

Screenshot_2025-06-08-20-06-44-887_com.twitter.android.jpg

Screenshot_2025-06-08-20-03-24-209_com.twitter.android.jpg

 last year 

মা সব সময় নিঃস্বার্থভাবে তার সন্তানের মঙ্গল কামনা করে। নিজের সব টুকু দিয়ে সন্তানকে ভালো রাখার চেস্টা করে। কিন্তু সন্তানরা মায়ের সেই নিঃস্বার্থ ভালবাসা ভুলে গয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে। যা কখনই ঠিক নয়। মা শত কস্টেও সন্তানের ভালো করার চিন্তা করে।

 last year 

আপনার পোষ্টের সাথে আমি একমত। মা সকল ক্ষেত্রে সকল পরিবেশে মা। কারণ মায়ের সাথে কারো তুলনা করা যায় না। ছোটকাল থেকে মা ছেলেদের পাশে যেমন থাকে বড় হল তাদের পাশে থাকে। তবে ছেলেমেয়েরা মাকে সঠিকভাবে মর্যাদা করে না। আর ছেলেমেয়েদের বিপদে আপদে সবসময় মায়ে পাশে থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে তাই ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64239.93
ETH 1822.84
USDT 1.00
SBD 0.38