নতুন জীবন নিয়ে কিছুটা সংশয় কিছুটা আনন্দ

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

IMG_20250209_095704.jpg

আজকে আমি আপনাদের সামনে আবারো অন্যরকম পোস্ট নিয়ে হাজির হয়েছি। বরাবর চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কোন কিছু নিয়ে উপস্থিত হবার। কিছুদিন আগে আমি নতুন জীবনের সূচনা করেছি। একটা নতুন অধ্যায় আমার জীবনের শুরু হয়েছে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে আমার বেশ সময় লাগছে। আপনারা সবাই জানেন যে আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। বেশ অনেকদিন বাংলা মিডিয়ামে পড়াশোনা করার ফলে হুট করে যখন ইংরেজি মাধ্যমে ঢুকে গেলাম তখন প্রথমত আমি একটু হিমশিম খেয়েই যাচ্ছি। ক্লাস টেস্ট, ভাইবা, প্রেজেন্টেশন সবকিছুই ইংরেজিতে। জানিনা আমার সিদ্ধান্ত ঠিক আছে কিনা। এই বিষয় নিয়ে আমি ঠিক কতটুকু আগাতে পারব জানিনা। তবে আমার ইচ্ছা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হতে হতেই আমার পা ভেঙে গিয়েছিল যার কারণে বেশ কয়েকদিন পড়াশোনার ব্যাঘাত ঘটে। তারপরে বিশ্ববিদ্যালয় নানা অনুষ্ঠান চলমান থাকে। এরই মাঝে ক্লাস পেলাম কি পেলাম না আর ১০ দিন পর থেকেই মিড টার্ম পরীক্ষা। নতুন পদ্ধতি, নতুন সবকিছু যার কারনে আমি খুব নার্ভাস। মানুষ চাইলে তো সবই করতে পারে তাই আমিও পারবো নিশ্চয়ই। এই মনোবল নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। তো দেখতে দেখতে এক মাস কেটে গেল। আমার ভার্সিটির বেতন পদ্ধতি একটু ভিন্ন সেই বেতন দিতে হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেডিকেল কলেজে। বেতন দেওয়ার উদ্দেশ্যে আমি মেডিকেল কলেজে ঢুকলাম।

IMG_20250209_095018.jpg


সিরাজগঞ্জ শহরের এই বেসরকারি মেডিকেল কলেজটি অনেক বিখ্যাত এবং পড়াশোনার মান সবকিছু ভালো তাই দেশের বাইরে থেকে অনেক ছাত্রছাত্রী এখানে ডাক্তারি পড়ার জন্য আসেন। হাসপাতালে পরিবেশ এবং চিকিৎসা ব্যবস্থা দুটোই সুন্দর। যাইহোক কিছুদূর সামনে গিয়ে ব্যাংকে গিয়ে বেতন দিয়ে বের হওয়ার সময় দেখলাম হাসপাতালে সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ। ফুলের গাছ দেখতে তো আমার মাথা ঠিক থাকে না। দ্রুত সেখানে গিয়ে ফোনটা বের করে একা একা ছবি তোলা শুরু করে দিলাম।


IMG_20250209_095715.jpg

IMG_20250209_095634.jpg

IMG_20250209_095619.jpg

IMG_20250209_095608.jpg

IMG_20250209_095153.jpg

IMG_20250209_095116.jpg

IMG_20250209_095049.jpg

ফুলগুলোর নাম আমার জানা নেই তবে একটা ফুলের নাম আমি জানি সেটা হচ্ছে ডালিয়া। ফুলগুলো কত সুন্দর আমাদের চেনা পরিচিত ফুলের বাইরে কত হাজার হাজার বিদেশি এবং নাম না জানা ফুল রয়েছে। যাই হোক ছবিগুলো তুলে আবার ভার্সিটিতে চলে আসলাম। পরীক্ষার চিন্তায় বর্তমানে আমার কোন কিছুই ভালো লাগছে না।বর্তমানের আবহাওয়াটাও এই ঠান্ডা তো এই গরম এমন পরিস্থিতিতে সর্দি লেগে গেছে যার কারনে শরীর মন কোনটাই ভালো নেই। আজকে এখানেই শেষ করছি।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-02-11-23-40-48-495_com.android.chrome.jpg

Screenshot_2025-02-11-23-40-28-687_com.android.chrome.jpg

Screenshot_2025-02-11-23-39-33-846_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-11-23-38-34-878_com.twitter.android.jpg

 last year 

সত্যি বলতে, নতুন জীবন বলতে আপনার বিয়ে হয়ে গিয়েছে এবং নতুন সংসারে খাপ খাওয়াচ্ছেন সেটাই বুঝেছিলাম,হাহাহা। কিন্তু পরবর্তীতে বুঝলাম বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার কথাটাই বলেছেন। যাই হোক মানুষের আত্মবিশ্বাস, মনোবল এবং পরিশ্রম যদি থাকে তাহলে যে কোন কিছুতেই সফলতা সম্ভব হয়। আশা করি আপনি আপনার নতুন জীবনে সুন্দরভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারবেন এবং সফল হবেন।

ধন্যবাদ আপু।

 last year 

হঠাৎ করে বাংলা মিডিয়াম থেকে আপনি ইংলিশ মিডিয়ামে গেলেন আপনার জন্য তো খুবই কঠিন হওয়ার কথা। কারণ এতদিন পড়ালেখা করলেন বাংলাতে। হঠাৎ করে ইংলিশ এ গেলে আপনার জন্য জটিল হয়ে যাবে। আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

জি আপু ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

উপরের বেশিরভাগ ফুলের ফটোগ্রাফি জিনিয়া ফুল। আর নিচের এগুলো ডালিয়া ফুল। যাইহোক জীবনে আসলে একেক সময় এক এক পরিবর্তন আসে। তবে সবকিছুর সাথে খাপ খাইয়ে নিতে হয়। আমিও আগে বাংলা মিডিয়ামেই ছিলাম। আর এখন ইংলিশ ডিপার্টমেন্টে এসে সবকিছুই ইংলিশে করতে হচ্ছে। একদিকে ইংলিশ সাহিত্য অন্যদিকে এই ভাষাটা নিয়ে পড়তে হচ্ছে। জীবনে সব কিছুর সাথেই খাপ খাইয়ে নিতে হয়। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। শুভকামনা রইল আপু।

জি আপু ইনশাআল্লাহ চেষ্টা করছি খাপ খাওয়াতে।

 last year 

আসলে পড়ালেখা জীবন একটু এমনিতে ই ব্যস্ত থাকে। আপনি দেখছি ব্যাংকে গিয়ে বেতন দিয়ে সামনে যাওয়ার সময় হাসপাতালের সামনে থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। তবে ফুলগুলো হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। এবং আপনার জন্য দোয়া রইল আপু যেন লেখাপড়া করে আপনার লক্ষ্য পূরণ করতে পারেন।

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62885.60
ETH 1754.15
USDT 1.00
SBD 0.39