আর্টিফিশিয়াল ফুল কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

IMG_20250526_233307.jpg

কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট দেখেছিলাম আমার বন্ধুর মামার দোকানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল এনেছে। তারা ঢাকা থেকে এই ফুলগুলো তাদের দোকানে এনেছে। এর আগে আমি একবার ওই দোকানে গিয়েছিলাম। আর্টিফিশিয়াল কিছু ফুল কেনার জন্য, তখন বন্ধুর মামা আমাকে বলেছিল ঢাকা থেকে ঈদের আগে নতুন কিছু আর্টিফিশিয়াল ফুল নিয়ে আসবে। তুমি তখন এসো তোমাকে ভালো কিছু কালেকশন দেখানো হবে। আজকে সকাল বেলা বন্ধু আমাকে ফোন দিয়ে বলল মামা তোর কথা বলেছে, তুই নাকি আর্টিফিশিয়াল ফুল কিনতে চেয়েছিলি। আর মামা ঢাকা থেকে অনেক ভালো মানের ফুল গুলো নিয়ে এসেছে। তুই চাইলে দেখতে পারিস, বন্ধুকে বললাম ঠিক আছে আমি বিকেল বেলা তোর মামার দোকানে গিয়ে এই ফুলগুলো দেখে আসবো।

IMG_20250526_233323.jpg


তাই আমি বন্ধুর মামার দোকানে বিকেলবেলা গিয়েছিলাম। বন্ধুর মামার দোকানে গিয়ে সত্যি আমি অবাক হয়ে গেছি। সে ঢাকা থেকে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টপগুলো এনেছে, এই টপগুলো এর আগে আমি শহরের মধ্যে খুঁজে পাইনি। এত সুন্দর আর আকর্ষণীয় এই ফুলগুলো ছিল দেখে যেন ভালো লাগলো। তখন মামাকে বললাম সত্যি মামা আপনার পছন্দ রয়েছে। আপনি এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছেন, মামা বললো ভাগ্নে এই ফুলগুলো খুঁজতে আমার অনেক টাইম লেগেছে। আমি চেয়েছি এই ফুলগুলো যেন একদম নতুন এবং ইউনিক হয়। দেখেই যেন সবাই পছন্দ করে। সকালবেলা এনেছি ইতিমধ্যে আমি দশটি ফুল বিক্রি করে ফেলেছি, তুমি এখনই নিয়ে যাও তোমার পছন্দ মত পরে কিন্তু আর পাবে না, কারণ দোকানে যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে।

IMG_20250526_233331.jpg


এই ফুলগুলোর মধ্যে আমার তিনটি টপ অনেক বেশি পছন্দ হয়েছে। এই তিনটি টপ অনেক সুন্দর একটি সাদা এবং অপরটি গোলাপী, মামা বলল এই ফুলগুলো অনেক ভালো হবে। তুমি বাসায় নিয়ে গেলে সবাই পছন্দ করবে। যদি বাসার সবাই পছন্দ না করে তাহলে তুমি ফুলগুলো নিয়ে এসো। মামাকে বললাম মামা আপনি এত সুন্দর সুন্দর ফুল এনেছেন এই ফুলগুলো আমারই অনেক বেশি পছন্দ হয়েছে। বাড়ির মানুষ তো আরো বেশি পছন্দ করবে। তখন বললাম মামা কত টাকা আপনাকে দিতে হবে। বলল তোমার পছন্দ হয়েছে এটাই অনেক, তুমি যা ইচ্ছা দিয়ে যাও সমস্যা নেই। তখন মামাকে বললাম কত দেব মামা বলল আমি তোমার কাছে চাইবো না তোমার ইচ্ছামতো তুমি দিয়ে যাও।


IMG_20250526_233356.jpg


এই ফুলগুলোর মধ্যে লাল ও সাদা এই ফুলের টপটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি তিনটি টপ কিনেছি, মামাকে মাত্র ৫০০ টাকা দিয়েছি। মামা বলল ঠিক আছে, ভাইগ্না তোমাকে আর দিতে হবে না পরবর্তীতে তুমি আবার এসো তোমার কাছে আরো সুন্দর সুন্দর ফুল আমি বিক্রি করব। এই ফুলটি আমার খুবই ভালো লেগেছিল। ফুলগুলো নিয়ে যখন বাসায় আসলাম তখন সবাই অনেক বেশি পছন্দ করলো, কারণ আর্টিফিশিয়াল এই ফুলগুলো এত সুন্দর ছিল, যা দেখে সবাই মুগ্ধ হল। তাই আজকে ফুল কিনতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। সেই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এইসব আর্টিফিশিয়াল ফুল রুমের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এটা ঠিক এখন আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে রুম সাজালে রুমের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে। যখনই দোকানে যাই তখন আমারও এরকম অনেকগুলো ফুল নিতে ইচ্ছে করে। আপনার ফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আপনার পরিচিত দোকান দেখে ৫০০ টাকা নিয়েছে না হলে ফুলগুলোর দাম আরো অনেক বেশি হতো। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর। আপনার বন্ধুর মামার দোকানে দেখছি অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টব পাওয়া যায়। ভীষণ ভালো লাগলো দেখে। এগুলো ঘরে সাজালে ভীষণ ভালো লাগবে ঘরটিকে দেখতে। ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে।

 last year 

আসলে আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্য দিয়ে যখন রুম সাজানো হয় তখন রুমের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আর তখন সেই রুমের সৌন্দর্য উপভোগ করার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ আর আজকে আপনি এই আর্টিফিশিয়াল ফুল কেনার যে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগলো৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62923.84
ETH 1711.80
USDT 1.00
SBD 0.40