💚❤️ " আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঃ
কানভা দিয়ে তৈরি
"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী,আমি কি ভুলিতে পারি। "হে বন্ধুরা,আজ সেই দিন যে দিনে আমরা আমাদের ভাষার জন্য লড়াই করেছিলাম।ছিনিয়ে এনেছিলাম মুখের ও নিজের ভাষাকে।রক্ত দিতে হয়েছিল লাখো মানুষ কে।এই বিশেষ দিনটিতে আজ এই বিষয়টি নিয়েই কিছু লেখার ইচ্ছে পোষন করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।২১ শে ফেব্রুয়ারী।আজ বাঙালি জাতির ভাষা বিজয়ের দিন।উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইলে আমাদের দেশের মানুষরা তা মেনে নেয়নি।এ দেশের ছাত্র -ছাত্রীরা পথে নেমেছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য।এরপর প্রতিটি স্তরের মানুষ বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দলে দলে রাস্তায় নেমে গিয়েছিল।এতে করে অনেক মায়ের বুক সেদিন খালি হয়ে গিয়েছিল।জীবন দিতে হয়েছিল অনেককেই এই মাতৃভাষার জন্য।বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই মাতৃভাষা।
লাখো শহীদের প্রানের বিনিময়ে অর্জিত এই মাতৃভাষা। এই ভাষার প্রতি রইলো আমাদের অজস্র ভালোবাসা।আর সেই বীর শহীদদের জন্য রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।বীর শহীদদের এই ঋণ শোধ হবার নয়।তাঁদের বুকের তাজা রক্ত আমাদেরকে এনে দিয়েছে মুখের ভাষা।লাখো শহীদদের রক্তের বিনিময়ে মাতৃভাষা অর্জন পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই।তাইতো জাতিসংঘ ২১ শে ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেন।২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারী ১৮৮ টি দেশ সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম এই দিনটি পালন করেন।সেই থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ শে ফেব্রুয়ারী কে পালন করা হয়।
আমরা আমাদের এই ভাষাকে বড্ড ভালোবাসি।যারা ইংরেজি কিংবা অন্য ভাষায় কথা বলতে পারদর্শী হয়ে গর্ব অনুভব করেন।তাদের কাছে আমি আমার এই মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলতে পারায় গর্ব অনুভব করি।এই ভাষাতে নানান পেশার মানুষ কথা বলে তাদের মনের অনুভূতি প্রকাশ করে থাকেন।আমিও গর্ব করে বলতে পারি।আমি এই বাংলায় জন্মেছি,লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা আমার মাতৃভাষা।এই বাংলায় কথা বলে মনের ভাব প্রকাশ করে অনেক বেশী সুখ খুঁজে পাই মনে।
হাজারো শহীদদের বিনিময়ে অর্জিত এই মাতৃভাষা আজ বিশ্ব দরবারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত।এই ভাষার জন্য প্রান দিয়েছেন অনেকেই।তবে সর্বপ্রথম যাদের নাম উঠে আসে এই হলেন - সালাম,রফিক, সফিক,জব্বার,শফিউর।এই বীর শহীদদের নাম ইতিহাসের পাতায় উঠে এলেও আরো অনেকেই সেদিন ঝেঁপে পরেছিল নিজের ভাষা কে টিকিয়ে রাখার জন্য।শহীদ হয়েছিনেন আরো অনেক নাম না জানা সাধারণ মানুষ।এই রক্তের দাম দিতে হলে এই ভাষার সম্মান আমাদের কে করতে হবে।নিজের ভাষা নিজের অহংকার।আমরা চেষ্টা করবো আমাদের এই ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে।আমরা বাংলিশ নয়,বরং সঠিক বাংলা ভাষার চর্চা করে যাব।
আজ এবং প্রতিদিন আমরা আমাদের বীর শহীদ ও ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাবো।তাঁদের ত্যাগের কথা কোনদিন ও ভুলে যাব না।তাঁদের সবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।আজকের এই দিনে তাঁদের কে মন থেকে স্মরণ করছি।অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানাই এই বীর শহীদদের প্রতি।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে লেখা আপনার পোস্টটা পড়তে আমার অনেক ভালো লেগেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। আর এটাকে সম্মান করা উচিত। এই দিনে আমরা ভাষা শহীদদের কে স্মরণ করে থাকি। এই ভাষা আমাদের অহংকার। সব সময় এটাকে রক্ষা করার দরকার।
জি আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আপনি একুশে ফেব্রুয়ারি সম্পর্কে লিখেছেন পড়ে খুব ভালো লাগলো আপু। আমাদের কাছে একুশে ফেব্রুয়ারি একটি গর্বের দিন।একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলো সে সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। সে সকল ভাষা শহীদের জন্যই আজ আমরা আমাদের মাতৃভাষা বাংলাতে মনের ভাব প্রকাশ করতে পারি। আপনার লেখা পড়ে ভালো লাগলো আপু।
ধন্যবাদ দিদি মতামত প্রকাশ করার জন্য।