" খাদ্যদ্রব্যে ভেজাল " 😐

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

খাদ্যদ্রব্যে ভেজালঃ


emoji-3202669_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে।ইতিমধ্যে আপনারা আজকের ব্লগের টাইটেল দেখে বুঝে নিয়েছেন আমি কি বিষয় নিয়ে আজ ব্লগ শেয়ার করছি।আজকের ব্লগের বিষয় হচ্ছে খাদ্যদ্রব্যে ভেজাল। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ।এটি দক্ষিন এশিয়ার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।স্বাধীন দেশের মানুষ আজ এতোটাই স্বাধীনতা ভোগ করছে যে,স্বাধীনতার নামে এদেশে ভেজাল খাদ্যদ্রব্যে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ দেশের সরকার এতো খবরদারি করে যাচ্ছিলেন সবকিছুতে বিশেষ করে খাদ্যদ্রব্যের ভেজাল নিয়ে।তারপরেও এই বিষয়টি থেকে আমরা আজও মুক্ত হতে এখনো পারিনি।

এখন দেখা যাচ্ছে বড় বড় বিশেষ করে নামকরা সব ব্যান্ডের খাবারগুলোর মাঝে বেশী ভেজাল।সরকার বেশ অনেক বছর ধরেই বিভিন্ন দোকান,মার্কেট নানা রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে জেল,জরিমানা করেও এই বিষয়টিকে পুরোপুরি রিমুভ করতে পারছেন না।সত্যি কথা বলতে এ ধরনের কাজে সরকার একা কিছু করে কিছুই করতে পারবেন না।আমাদের সাধারণ জনগনের ও বিশেষ ভূমিকা নিতে হবে এই বিষয়ে।আমাদের জনগনকে সর্তক হতে হবে।আমাদের সবার উচিত যেকোনো খাবারের প্রতি যত্নশীল হওয়া।আমরা অনেকেই মনে করি ভালো দোকান,নামকরা রেস্টুরেন্টেের খাবার গুলো ভালো হওয়ারই কথা।আসলে ভেজালটা আমরা সেখানেই করে বসি।আমরা অনেক বেশী মূল্য দিয়ে অনেক সময়ই বিষ কিনে খেয়ে থাকি।যার ফলে আমাদের দেশের মানুষের মধ্যে নানান রকমের রোগ হতে দেখা যায়। আমার তো মনে হয় এতো এতো নাম করা সব জায়গা থেকে রাস্তার পাশে টং এর দোকানগুলোও বেশী নিরাপদ আমাদের জন্য।এসব ছোট ছোট দোকান গুলোর মধ্যে খাবারে ভেজাল করে না খুব একটা।কারন তাদের পুঁজি কম তাই লাভ ও তারা বেশী করতে আগ্রহী নয়।অন্য দিকে নামকরা সব দোকান ও নানা রেস্টুরেন্টে ব্যবসার পুঁজি ও যেমন বেশী তাই বেশী লাভের আশায় এরা খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে নিজেরা লাভবান হলেও সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলছেন।

আমি ভেবে পাই না,যে বা যারা খাদ্যদ্রব্যে ভেজাল করে বিশেষ লাভবান হচ্ছেন।তারা কি একটিবার ও তাদের ছেলেমেয়ে,পরিবার -পরিজনের কথা ভাবেন না??নাকি টাকার নেশায় পরিবার-পরিজন ও ছেলেমেয়ের স্বাস্থ্যের কথাও তারা ভুলে বসেছেন।কোন না কোন ভাবে তার ছেলে-মেয়েরা এই ভেজাল খাবার খেয়ে নিজেদের শরীরের নানা অঙ্গকে বিকল করে তুলতে পারে এই ভাবনা কেন ভাবে না তারা।বাইরের দেশগুলো এদিক দিয়ে খুব ভালো।সেখানে ভেজালের কোন জায়গা নেই।খাবার নির্ভেজাল।তাই বাইরের দেশগুলোতে মানুষ বেশী ফিট থাকে।আমাদের দেশের সব খাবারে এতো এতো ভেজাল দেখে আমি ভাবি আল্লাহ সত্যি ই আমাদের ভালোবাসেন বেশী তাই এতো ভেজাল খাদ্যদ্রব্য খেয়েও আমরা বেঁচে আছি।সত্যি কথা বলতে আমাদের বেঁচে থাকার কথা নয়।আমাদের পরিবেশ আমাদের পক্ষে আমরা রাখিনি।তার উপর সব রকমের খাবারে ভেজাল।এতো কিছুর পরেও আমরা বেঁচে আছি এটা আমার কাছে সত্যি ই অবাক ই লাগে।তাইতো প্রতি মূহুর্তে আল্লাহর কাছে শুকরিয়া করি।

খাদ্যদ্রব্যের বিষয়ে আমাদের জনগনকে যথেষ্ট সচেতন হতে হবে। টাকা দিয়ে ভেজাল খাবার খেয়ে আমরা আমাদের জীবনকে যেনো বিপন্ন করে না তুলি সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আর যে বা যারা ভেজাল খাদ্যদ্রব্য সাপ্লাই করবে তাদের কে জরিমানা শুধু নয় জেল কার্যকর করতে হবে।এই কঠিন পদক্ষেপ নিলে আশাকরি এ দেশের ব্যবসায়ী মানুষ লাভের আশা কম করে মানুষের স্বাস্থ্যের কথা তাদের ভাবনাতে রাখবেন।একটি মানুষের সুস্থতা ভীষণ দরকার।একটি জাতি সুস্থ থাকলে তবেই না সুন্দর দেশ গঠন করতে পারবে।আমি আশাকরি আমাদের ব্যবসায়ী ভাইয়েরা ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য আমাদের মতো সাধারণ থেকে সব ধরনের জনগণের মধ্যে বন্টণ করবেন।আর নয় ভেজাল খাবার খেয়ে জীবন বিপন্ন করা।আসুন আমরা সচেতনতা গড়ে তুলি।

আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে।সবার সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.52
ETH 1669.67
USDT 1.00
SBD 0.41