🕌 " রমজানের শেষের দিকে লাইলাতুল কদরকে খোঁজা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
রমজানের শেষের দিকে লাইলাতুল কদরকে খোঁজাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে। আমি আজ জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে এলাম।আমার আজকের জেনারেল রাইটিং পোস্টের বিষয়টি ইতিমধ্যে আপনারা দেখেছেন।আজকের লেখার বিষয়টি হলো লাইলাতুল কদর নিয়ে কিছু আলোচনা করা।বন্ধুরা,মুসলিল জাতির সবচেয়ে রহমতের একটি মাস এই রমজান মাস প্রায় শেষের দিকে।দেখতে দেখতে বরকত,নাজাতের দিন শেষ হয়ে এসেছে।এখন রয়েছে মাগফিরাতের দিনগুলো।আমরা সবাই যেনো নিজেদেরকে এই বরকতময় মাসে আল্লাহর কাছে শুদ্ধ মানুষ হয়ে উঠতে পারি তার ই চেষ্টা আমাদের করে যেতে হবে।
রমজান মাসের শেষ।আর লাইলাতুল কদর শুরু।লাইলাতুল কদর আরবি শব্দ।এর অর্থ হলো সন্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী।রমজান মাসের শেষের দিকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরকে খুঁজতে বলা হয়েছে।এই রাতগুলোর গুরুত্ব অনেক।লাইলাতুল কদর রাত সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ননা রয়েছে।এই মহিমান্বিত রাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আমাদের পবিত্র কুরআনে এই পবিত্র রাতকে ঘিরে একটি সূরা ও নাজিল করা হয়েছে।আর সূরাটির নাম হলো সূরা কদর।এই রাতে আল্লাহ সব মুসলনান নর-নারীকে পূর্ববতী সকল গুনাহ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দেন।আর সবার ভাগ্য লিপিবদ্ধ করেন।তাই এই রাতের গুরুত্ব লিখে শেষ করা যাবে না।আমরা সবাই তাই রমজানের শেষের প্রতিটি বেজোড় রাতগুলোতে কদরকে তালাশ করবো।
কদরের রাত পেয়েও আমরা যারা আল্লাহর কাছে নিজেকে ক্ষমার যোগ্য করতে না পারি,তবে আমাদের মতো দুর্ভাগ্য আর কেই বা হতে পারে।এই রাতে আমাদের পবিত্র ধর্মগ্রন্হ কুরআন শরীফ নাজিল হয়।তাই লাইলাতুল কদরের রাতের তাৎপর্য অনেক।হাদিস শরীফে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) মহানবীর কাছে কদরের রাত সম্পর্কে জানতে চাইলে আমাদের প্রিয় নবীজি বলেন," হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন—অতএব, আমাকে ক্ষমা করুন।"এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিবেন যদি আমরা এই রাতে আল্লাহর প্রতি বেশী বেশী ইবাদত করি।আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ এই প্রশংসনীয় রাতে আমাদের ভাগ্যকে পবিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ।
মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম।কুরআনে সূরা কদরে উল্লেখ আছে, হাজার মাসের ইবাদতের চেয়ে হাজারগুন বেশী সওয়াব এই কদরের রাতের ইবাদতে।সকল ধর্মপ্রান মুসলমানের ওপর এই রাতে আল্লাহর রহমত ও নিয়ামত বর্ষিত হয়।লাইলাতুল কদরে সকল মুসলমান ভাই-বোন আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমা ও নাজাতের সুযোগ লাভ করে।এই লাইলাতুল কদরে আমাদের প্রিয় মহানবী (সাঃ) বলেছেন," যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে,মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের সকলের পূর্ববতী সকল গুনাহ মাফ করে দিবেন।" সুবহানাল্লাহ।
লাইলাতুল কদরের রাতের গুরুত্বের কথা লিখে শেষ করা যাবে না।আমরা মুসলমান সকল ভাই ও বোনেরা এই মহিমান্বিত রজনীতে নিজেদেরকে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য করে তুলবো ইনশা আল্লাহ। রমজান প্রায় শেষের দিকে। আসুন আমরা শেষের বেজোড় সকল রাতে লাইলাতুল কদরকে খুঁজি। আল্লাহর ইবাদতে নিজেদেরকে মশগুল রাখি।আবার রমজান পাবো এমন আশা নেই।তাই এই কদরের রাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদেরকে পাপমুক্ত করব।আল্লাহ কে খুশি করতে পারলে আমাদের ইহকাল -পরকাল উভয় ই সুখের হবে।
মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত কদরের রাতকে নিয়ে সামান্য কিছু অথচ গুরুত্বপূর্ণ আলোচনা আজ তুলে ধরলাম।আশাকরি সবাই লাইলাতুল কদরের রাতকে সকল বেজোড় রাতগুলোতে খুঁজবেন।আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন,আমিন।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion