“একাকীত্ব বনাম মনের শান্তি”
অনেকদিন ধরে একটা জিনিস ভাবছি একাকীত্ব আর মনের শান্তি কি এক জিনিস? নাকি একা থাকলে মানুষ শান্তিতে থাকে, এই ধারণাটা পুরোটাই ভুল?
আমি নিজেও অনেক সময় একা থাকি। নিজের ঘরে দরজা লাগিয়ে বসে থাকি, ফোন অফ, কারো সঙ্গে কথা বলি না। বাইরের দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে ফেলি। কিন্তু মজার ব্যাপার কী জানেন? তখনও মাথার ভেতর একটা কোলাহল চলে। পুরনো কথা, পুরনো মানুষ, না বলা কথাগুলো, হারানো মুহূর্ত সব একসাথে ভিড় করে আসে। বাইরে চারদিক নীরব হলেও ভেতরটা চিৎকার করে কাঁদে।এইটাই একাকীত্ব। চারপাশে কেউ না থাকলেও মনটা অশান্ত। কারো সঙ্গে ভাগ করে নেওয়ার মতো কিছু নেই। মনে হয়, সবকিছু বুকের মধ্যে আটকে আছে, বেরোনোর জায়গা পাচ্ছে না। একাকীত্ব মানে এই না যে আপনি কারো সঙ্গ পান না, বরং এমন একটা সময় যখন মন চায় কেউ পাশে থাকুক, অথচ কেউ নেই।অন্যদিকে, মনের শান্তি এই জিনিসটা একেবারে আলাদা। আপনি কারো ভিড়ের মধ্যেও শান্তিতে থাকতে পারেম, আবার একা থেকেও থাকতে পারেন। শান্তি আসে ভেতর থেকে। যখন নিজের সঙ্গে আপোষ করে ফেলেন, জীবনের সবকিছু মেনে নিয়ে একটু হাসতে শেখেন, তখনই আসে শান্তি।
যেমন ধরেন, সন্ধ্যার দিকে বারান্দায় বসে আকাশ দেখছি। গা দিয়ে হালকা বাতাস বইছে। এক কাপ চা হাতে, পাশে কেউ নেই, কিন্তু মনটা ফুরফুরে। কোনো চিন্তা নেই, কে কী বললো না বললো, তাতে কিচ্ছু আসে যায় না। এইটা মনের শান্তি।আবার ধরেন, রাতে ফেসবুকে সবাই গল্প করছে, রিল পোস্ট দিচ্ছে, আর আপনি একা একঘরে বসে ভাবছেন, ‘আমার তো কেউ নাই, সবাই কেমন হ্যাপি।’ তখনই মনটা ভারী হয়ে আসে। তখন সেই একাকীত্ব গলায় ফাঁসির মতো লাগে।আমার মনে হয়, মানুষ যদি নিজের সঙ্গে ভালো থাকতে শিখে, যদি ছোট ছোট জিনিসে খুশি হতে পারে, তাহলে একাকীত্ব কেমন করে মনের শান্তি হয়ে ওঠে। কিন্তু যদি নিজেকে ভালো না লাগে, সবসময় কারো পাশে থাকার দরকার পড়ে, তাহলে সেই একাকীত্ব নিঃশ্বাস নিতে দেয় না।
আমি নিজের জীবনে দুইটা সময় খুব ভালোভাবে টের পেয়েছি একটা সময় ছিল যখন চারপাশে অনেক মানুষ ছিল, তবু মনটা ফাঁকা। তখন বুঝেছি, মানুষের ভিড়েও একা থাকা যায়। আবার একটা সময় ছিল যখন কাউকে পাইনি, কিন্তু নিজের ভেতরে এত সুন্দর একটা শান্তি ছিল, মনে হচ্ছিল আমি পুরো পৃথিবীটাই বুঝি।আমরা অনেকেই ভাবি, একা থাকলে ভালো থাকা যায় না। আবার কেউ ভাবে, শান্তিতে থাকতে হলে একাই থাকতে হবে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে, মনটাই আসল। মনের ভেতর শান্তি থাকলে একাকীত্বও ভয় লাগে না, বরং নিজের মতো সময় কাটানো যায়। আর মনের মধ্যে অশান্তি থাকলে ভিড়েও মন খালি খালি লাগে।
আজকাল আমি চেষ্টা করি, একটু একটু করে নিজেকে বোঝাতে। কষ্ট হবে, কেউ পাশে থাকবে না সবসময়, তবু নিজের জন্য ভালো থাকা দরকার। নিজের সঙ্গেই তো সারাজীবন চলতে হবে। একা একা হাঁটতে হাঁটতে যদি কখনও মনের শান্তি পেয়ে যাই, তবে বুঝে নিই, এটাই আসল জিনিস।জীবন তো এমনই। কখনও ভিড়, কখনও নির্জনতা। কখনও একা, কখনও সঙ্গ। কিন্তু সবকিছুর মাঝখানে যে জিনিসটা সবচেয়ে দরকার, সেটা হলো নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব, সেখানেই একাকীত্ব বদলে যায় মনের শান্তিতে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1929537799104967130?t=o346sBtscX1SYIh1yEnLtQ&s=19
https://x.com/mohamad786FA/status/1929538060271640577?t=oOeS-PG-45H_XjapuZE4nA&s=19
https://x.com/mohamad786FA/status/1929538335263031544?t=U40bl6XangsXzB1vnHYY0A&s=19
https://x.com/mohamad786FA/status/1929538561683947792?t=IhXTasKQkbnAPubl0N6elA&s=19
https://x.com/mohamad786FA/status/1929600178933158303?t=cB1G9aGznP6XF42CEuY9XA&s=19
Ss