ফলের গাছগুলোতে ফুলের আগমন

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

হ্যালো বন্ধুরা, সামার সিজন চলে এসেছে। চারিদিকে গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমাহার, মনে এক অন্যরকম আনন্দ এনে দেয়। আর এই সময় বাগান করার জন্য উপযুক্ত সময়। যদিও এবার বাগানের জন্য কোন চারা বানানো হয়নি শুধু ফলের গাছগুলো রয়েছে, এছাড়া কিছু ফুলের গাছ ও রয়েছে। এছাড়া উপহার পেয়েছিলাম তিনটি লাউয়ের চারা, তার মধ্য থেকে একটি চারা একজনকে গিফট করা হয়েছে। আর দুটি চারা বাগানে লাগিয়ে দেয়া হয়েছে।এছাড়াও হাজব্যান্ড শপ থেকে বেগুন, টমেটো, কাঁচা মরিচ ও শসার গাছ কিনে এনেছে।একটি ফুলের চারা ও আনা হয়েছে। সময় ও সুযোগ পেলে আরও কিছু ফুলের চারা অ‍্যাড করা হবে বাগানে।যাই হোক এবার চলে যাচ্ছি মূল পর্বে।আপনারা অনেকেই হয়তো জানেন আমার বাগানে বেশ কিছু ফলের গাছ রয়েছে।সবগুলোতেই ফুল এসে গিয়েছে।দেখতে খুবই চমৎকার লাগছে।আসলেই যে কোন গাছ যখন ফুলে ফুলে ভরে উঠে তখন অন্য রকম এক ভালো লাগা কাজ করে, আর সেগুলো যদি হয় নিজের বাগানের তাহলে তো কথাই নেই। যাইহোক সেই ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_7253.jpeg

IMG_7252.jpeg

উপরের গাছের ফটোগ্রাফিটি চেরি ফুলের।দুটি চেরি গাছ রয়েছে বাগানে।এই গাছটি, অনেক বড়।

IMG_7254.jpeg

IMG_7255.jpeg

এটিও অন্য একটি চেরি গাছ।

IMG_7251.jpeg

IMG_7256.jpeg

IMG_7257.jpeg

উপরের টোগ্রাফিগুলো পিয়ার ফুলের।এগুলো কিন্তু পিয়ারা গাছ নয়, এ দেশে নরমালি পিয়ারা গাছ হয়না।কয়েকবার পিয়ারা গাছের চারা বাংলাদেশ থেকে এনেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি।পিয়ার ফলে পিয়ারার মত এত বিচিও থাকেনা, ৪-৫ টির মত বিচি হয়। যাইহোক আমার বাগানে মোট দুটি পিয়ার গাছ আছে। প্রতিবছরই ফল ধরে।

IMG_7258.jpeg

IMG_7261.jpeg

IMG_7262.jpeg

উপরের ফটোগ্রাফিগুলো আপেল গাছের। মোট চারটি আপেল গাছ রয়েছে, চারটি গাছে চার রকমের আপেল ধরে। অবশ্য একটিতে আপেল খুব কম ধরে কিন্তু অনেক স্বাদের। এছাড়াও বাগানে ফিগ ফলের গাছ রয়েছে, এখনও ফুল আসেনি।

IMG_7259.jpeg

কাঁচামরিচ, টমেটো, শঁসা ও বেগুন গাছের চারা যা কিনে আনা হয়েছে।

IMG_7260.jpeg

লাউ গাছের চারা বাগানে লাগানো হয়েছে।

IMG_7264.jpeg

এটি ফুলের চারা, নতুন আনা হয়েছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু আপনার বাগানের আপডেট দেখে ভীষণ ভালো লাগলো।আপনি সব গুলো গাছের চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন।সত্যিই আপু নিজের লাগানো গাছে ফুল, ফল যাই আসুক না কেন দেখতে পেলে মনটা আনন্দে ভরে উঠে।গিফট পাওয়া লাউ এর চারা তিনটির মধ্যে একটি আবার একজনকে গিফট করেছেন।আর নতুন কিছু সবজির চারা এনে লাগিয়েছেন দেখতে পেলাম ফটোগ্রাফিতে।আশা করা যায় সবগুলো গাছ যত্নে বেড়ে উঠবে।পরবর্তী বাগানের আপডেট দেখার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

ফলের গাছগুলোতে তো দেখছি খুব সুন্দর সুন্দর ফুলের আগমন হয়েছে। বেশ ভালো লাগলো ফুলগুলো দেখে। আশা করি এবার ফল বেশ ভালো হবে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42