আমার বাড়ির ছোট্ট সবজি বাগানের কচুশাক

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পরিবেশে ও প্রকৃতির সাথে নিজের সময়গুলোকে আরো বেশী সুন্দর ও উজ্জ্বল করার প্রচেষ্টায় গতিশীল আছি। সত্যি বলতে হয়তো প্রতিনিয়ত আমরা যা চাই সেটা করতে পারি না, আবার মাঝে মাঝে আমি যা চাই তা খুব দ্রুতই অপ্রত্যাশিতভাবে পেয়ে যাই। এটা হলো একটা দিক, আবার অন্য আরেকটা দিক আছে এখানে সেটা হলো কাংখিত প্রাপ্তির জন্য যথাযথ প্ররিশ্রম করার পর কিছুটা সময় ধৈর্য্য ধারণ করতে হয় এবং তারপর সেটায় সফলতা আসে।

শেষের বিষয়টি নিয়ে আমি খুব বেশী আশাবাদী, কারণটা হলো তাৎক্ষণিক যেটা হয়ে যায় সেটার প্রতি আমাদের মনোযোগ খুবই কম থাকে এবং পরবর্তীতে সেই কাজটি পুনরায় করতে গেলে আমাদের আগের মতো খুব একটা আগ্রহ থাকে না কিংবা সঠিক মনোযোগ নিয়ে করার চেষ্টা করি না, এটাও বাস্তব একটা সত্য। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার সাথে ঘটে যাওয়া এমন অনেক ঘটনার সন্ধান আপনি নতুনভাবে আবিস্কার করতে সক্ষম হবেন। আরে ভাই আমি বাস্তব অভিজ্ঞতার আলোকেই বিষয়টি উপস্থাপন করেছি, হি হি হি।

kochu (2).jpg

যাইহোক, আসল কথায় ফিরে আসি এতো কিছু বলার মূল উদ্দেশ্য হলো আমার সবজি বাগান। এতোক্ষণ যেখানে ছিলেন এবার সেখান হতে আসল জায়গায় চলে আসুন, কারণ যা ব্যাখ্যা করেছি তার পুরোটা হয়তো খুব সহজেই বোধগম্য হবে না আপনাদের হি হি হি। বাস্তব বিষয়টি আমার বাগানের মাঝেই রয়েছে। বীজ বপন করে, তারপর ধারাবাহিক পরিশ্রম করেও অনেক সময় কাংখিত ফসল পাই না। কিন্তু আবার একদমই পরিশ্রম না করে বরং পরিবেশগত কারণে বিনা পরিশ্রমে কাংখিত ফলের চেয়েও বেশী কিছু পেয়ে যাই। কি অবাক হচ্ছেন নিশ্চয়?

kochu (1).jpg

kochu (3).jpg

অবাক হওয়ারই কথা, এবার বৃষ্টিতে বিনা পরিশ্রমে দারুণ কিছু পেয়েছি আমি। যেহেতু আমার ছোট একটা সবজি বাগান আছে সেহেতু এই ক্ষেত্রে আমি দারুণ ভাগ্যবান। অতি বৃষ্টির কারণে এবার নতুন করে কোন বীজ বপন করি নাই। বিশেষ করে ডাটাশাক এবং পাটশাক খাওয়ার পর। তবে জায়গটা কিন্তু খালি থাকে নাই বরং প্রকৃতিগত ভাবেই বৃষ্টির কল্যাণে দারুণভাবে কচুশাকে ভরে গিয়েছিলো। শুধু কি কচু শাক? একদমই না বরং সেগুলোর সাথে কচুর লতি এবং কচুরছড়াও কিছু পেয়েছি হি হি হি। যাকে বলে ফ্রির উপর ফ্রি হি হি হি। এইতো সেদিন কচুর লতির দারুণ একটা রেসিপি খেলাম।

kochu (4).jpg

kochu (5).jpg

আজকে কচুশাকের দৃশ্যগুলো একটু দেখুন, পরে যে কোন একদিন রেসিপিটা দেখিয়েন । কারণ একদিনে সব দেখালে আবার হজম নাও হতে পারে হি হি হি। সত্যি বিনা পরিশ্রমে এতো সুন্দর কচুশাক এবং সেগুলোর স্বাদের সাথে সাথে কচুর লতি পাবো সেটা কিন্তু মোটেও চিন্তা করি নাই। অপ্রত্যাশিতভাবে মাঝে মাঝে আমরা এমন অনেক কিছুই পেয়ে যাই প্রকৃতিগত কারণে যেটা আমি এবার দারুণভাবে পেয়েছি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া পরিশ্রম করার পর ধৈর্য ধারণ করতে হয়। তাহলে ভালো কিছুই পাওয়া যায়। ভাইয়া আপনার বাগানের কচু শাকগুলো দেখে কিন্তু লোভ লেগে গেল। কচু শাক আমার ভীষণ প্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61536.92
ETH 1644.15
USDT 1.00
SBD 0.42