আমার বাড়ির ছোট্ট সবজি বাগান - বরবটির চারাগাছ বেড়ে উঠার গল্প

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। চঞ্চলতা নিয়ে চারপাশের সব কিছু উপভোগ করার চেষ্টা করছি। যদিও এই সময়টা গরমের উষ্ণতায় নিদারুণভাবে কষ্ট পেতে হয় কিন্তু তবুও আমাদের এ্যাকটিভ ও চঞ্চল থাকার চেষ্টা করতে হবে। কারণ আমরা বড়ই বিচিত্র মানুষ, যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি ততোক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ থাকে না। আবার যখন অসুস্থ হয়ে যাই তখন বেহুঁশের মতো ছটফট করতে পারি। নিদারুণ এক বাস্তবতার মাঝে ভাসমান আছি আমরা, সময় যখন আমাদের পক্ষে থাকে তখন আমাদের হুঁশ থাকে না, আমরা বুঝি না কি সুযোগ আমরা নষ্ট করছি।

এটা এক কঠিন বিষয়, আমরা সেই ছোটবেলা হতে অর্থাৎ বুঝ হওয়ার পর হতেই আমরা শুনে আসছি, সময় ও সুযোগ আমাদের কারো জন্য অপেক্ষা করে না, আমরা চাইলেও সেটাকে আটকে রাখতে পারি না। কিন্তু দেখুন যে সত্যটা আমরা সেই ছোটবেলা হতেই শুনে আসছি, শিখে আসছি কিন্তু তবুও আমরা বাস্তব জীবনে সেটা পালন করতে পারি না। সুযোগ বিষয়গুলোকে আমরা সহজভাবে নিতে পারি না, তাই সময় শেষে সেগুলো আরো বেশী কঠিন হয়ে যায় আমাদের জন্য। বাস্তব জীবনে বাস্তবতার বিষয়গুলোকে আমরা যত সহজভাবে বুঝতে পারবো সেটাকে ততো সহজভাবে হ্যান্ডেল করতে সক্ষম হবো।

IMG_20250328_114153.jpg

IMG_20250328_114145.jpg

যাইহোক, আজকে আমার বাগানের কিছু দৃশ্য শেয়ার করবো। এর আগে অবশ্য শিম বাগানের শিমের কিছু রেসিপি শেয়ার করেছিলাম। বেশ দারুণ শিম হয়েছিলো এবার। তবে বর্তমান চিত্র হলো সেই গাছটা কেটে ফেলেছি এবং শিমের মাচা মোটমুটি খালি করে ফেলেছি। কারণ শিমের সিজন শেষ, এখন গাছ থাকলে তাতে পোকা ধরে যায়। গাছে যে শিমগুলো ছিলো কাটার সময় সেগুলোকে শুকিয়ে নিতেছি পরের বছর কাজে লাগানোর জন্য। এছাড়াও ইতিমধ্যে নিচে বরবটির বীজ রোপন করা হয়েছে এবং সেখান হতে ইতিমধ্যে চারা গাছ গজিয়েছে।

IMG_20250328_114111.jpg

IMG_20250328_114120.jpg

এর আগের বছর অবশ্য বরবটির বীজ রোপন করেছিলাম সেগুলো একটু ভিন্ন জাতের বরবটি ছিলো এবং বেশ ভালো পরিমানেও ধরেছিলো। আসলে অল্প স্বল্প হলেও মোটামুটি বাড়ির সবজির স্বাদ নেয়ার সুযোগ পাচ্ছি। চারা গাছগুলো আরো একটু বড় হলেই সেগুলোকে স্থানান্তরিত করা হবে এবং কাংখিত পজিশনে লাগানো হবে। ইতিমধ্যে আমার শাশুড়ি একাধিক জায়গা নির্বাচন করে রেখেছেন। মূলত কোথায় কি লাগানো হবে এবং কখন লাগতে হবে এগুলো উনিই বলেই দেন এবং নিজেই সেগুলোর যত্ন নেয়ার চেষ্টা করেন। এছাড়াও ডাটা গাছগুলোও কেটে ফেলা হয়েছে, সেখানেও নতুন কিছু রোপন করার পরিকল্পনা চলছে।

IMG_20250328_114213.jpg

হয়তো খুব দ্রুত সময়ের মাঝে সেখানেই নতুন কিছুর আয়োজন হবে। একটা বিষয় সব চেয়ে ভালো লাগে সেটা হলো কিছু বিষয়ে একদমই অজ্ঞ ছিলাম, এই যেমন চারা গাছ লাগনো, সেগুলো যত্ন নেয়া এবং কখন কোন বীজ লাগানোর উত্তম সময়। এগুলো কিন্তু বাগান করার পর আস্তে আস্তে বুঝতে এবং শিখতে পারছি । নিজের বাড়িতে একখন্ড সবজির বাগান থাকা মানে সুন্দর সময় উপভোগ করার দারুণ সুযোগ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বরবটি শিম খাওয়ার মজাটাই আলাদা।বরবটি শিম রান্নার রেসিপি শেয়ার করলো উপকৃত হবো।তাছাড়া সবুজ শাক-সবজি তে থাকে ভিটামিন সি যেটা আমাদের জন্য খুবই দরকারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62381.27
ETH 1661.51
USDT 1.00
SBD 0.42