আমার বাড়ির ছোট্ট সবজি বাগান - পুঁইশাক [ পর্ব-০৫ ]

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির ভিন্নতার সাথে মনের মানসিকতার সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। যদিও বছর শেষ তাই বাৎসরিক হিসেব নিকেষ নিয়ে একটু ব্যস্ত সময় পার করতে হচ্ছে, যার কারনে মানসিক চাপটাও একটু বেড়ে গেছে। আগামী দুইমাস হয়তো এমন থাকবে তারপর আবার ডিসেম্বর পর্যন্ত মোটামুটি কাজের চাপ কম থাকবে। এই কারণেই আমাদের অফিসে সেপ্টেম্বর হতে নভেম্বর এই সময়ের মাঝে বাৎসরিক অফিসিয়াল ট্যুর করার চেষ্টা করা হয়।

puishak (10).jpg

এবারও হয়তো তাই হবে। যাইহোক, কাজ থাকবে, কাজের প্রেসারও থাকবে কিন্তু জীবন কিংবা জীবনের গতি কোনটাই থেমে থাকবে না বরং সেটাও সমান তালে এগিয়ে যাবে। আর সেটাকে ধরে রাখার জন্য চাই সুন্দর ও সতেজ মানসিকতা। যেটা আপনাকে একমাত্র ফ্রিতে দিতে পারে প্রকৃতি। যদিও আপনার বাড়িতে সুন্দর একটা ছোটখাটো বাগান থাকে, সেটা যে কোন ধরনের বাগান হতে পারে, তাহলে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান এবং সুন্দর ও সতেজ মানসিকতা ধরে রাখার সম্পূর্ণ সুযোগ পাবেন। যেমনটা আমি করেছি ছোট একটা সবজি বাগান। ছোট পরিসরে হলেও মোটামুটি কয়েক পদের সবজি চাষ করা হচ্ছে।

puishak (2).jpg

puishak (5).jpg

puishak (4).jpg

puishak (1).jpg

puishak (6).jpg

আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুঁইশাক এর সুন্দর কিছু দৃশ্য। দৃশ্য মানে একদম শুরু হতে বর্তমান পর্যন্ত ধারাবাহিক কিছু দৃশ্য, যাতে খুব সহজেই বুঝতে পারেন কিভাবে শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলো কিভাবে বেড়ে উঠেছে। অবশ্য এখানে সবকিছু এমনি এমনি হয়ে যায় নাই বরং তার সাথে আমাকেও সংযুক্ত থাকতে হয়েছে। সময়ে অসময়ে সেগুলোর যত্ন নিতে হয়েছে। কারণ গাছগুলো যতটা দ্রুত না বড় হয় তারচেয়ে দ্বিগুন হারে বড় হয় এগুলোর চারপাশে থাকা আগাছাগুলো, তাই সেগুলোকেও পরিস্কার করে দিতে হয়।

puishak (7).jpg

puishak (8).jpg

puishak (9).jpg

puishak (10).jpg

আমার কাছে এই দৃশ্যগুলো ধারুণ লাগে, মনে হয় এই তো সেদিন বীজগুলো বপন করেছি, তারপর দেখতে দেখতে কিভাবে যেন সেগুলো বড় হয়ে যায়। একটা দারুণ অনুভূতি কাজ করে এখানেও। বিশেষ করে যখন ফটোগ্রাফিগুলো করি তখন বেশী ভালো লাগা কাজ করে। আবার অন্যদের সাথে যখন শেয়ার করি, তখনকার অনুভূতিগুলো সত্যি অন্য লেভেলে চলে যায়। বাড়িতে ছোট একটা বাগান থাকা মানেই হলো সময়গুলোকে সুন্দরভাবে উপভোগ করা। আশা করছি দৃশ্যগুলো আপনাদের কাছেও ভালো লাগবে।

puishak.jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ,আপনার বাগানে তো দারুণ পুঁইশাক হয়েছে।আবার লাল রঙের পুঁইশাকও লাগিয়েছেন দেখছি।যদিও আমাদের বাড়িতে ওই নীল রঙের পুঁইশাক লাগানো হয়েছে।নিজে হাতে লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা, ভালো লাগলো দেখে সবজি বাগান দেখে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year (edited)

ভাইয়া আপনার বাড়ির ছোট্ট সবজি বাগানের পুঁইশাক গুলো দেখে আনন্দ লাগছে। পুঁইশাক আমার প্রিয় শাক ছিল। তবে ডাক্তারের নিষেধ থাকায় খেতে পারি না। আপনার পুঁইশাক গুলো খুবই লোভনীয়।

 last year 

কি সুন্দর সবুজ ও পুষ্ট হয়েছে আপনার পুঁই শাক গাছগুলো। দেখেই মনটা ভরে গেলো। আমি আমার ব্যালকনিতে টবে লাগিয়েছি। কিন্তু পাতা গুলোতে লাল ফোটা হয়েছে। কেনো যে হলো বুঝতেই পারছি না। আর আপনারগুলো কি সুন্দর সবুজ। মাশাল্লা। বেশ ভালই যত্ন নেন। গাছগুলোর সতেজতা তাই বলছে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59866.06
ETH 1573.69
USDT 1.00
SBD 0.42