টাকি মাছ দিয়ে শিম, আলুর সুস্বাদু রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে টাকি মাছ দিয়ে শিম, আলুর সুস্বাদু রেসিপি। খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। টাকি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আর এই টাকি মাছ দিয়ে যেকোনো রকম সবজি খেতে আমার খুবই ভালো লাগে। শিম বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। টাকি মাছ দিয়ে শিম, আলু, টমেটোর এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


20230205_144739.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • টাকি মাছ
  • শিম
  • আলু
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়
  • ধনিয়া পাতা
  • লবণ
  • তেল

20230205_130312.jpg20230205_130718.jpg20230205_130744.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম।

1677243690620.jpg


ধাপ - ২

  • তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।

1677243777319.jpg


ধাপ - ৩

  • এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

1677243834644.jpg


ধাপ -৪

  • পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম।

1677243957948.jpg


ধাপ - ৫

  • এরপর পানিটা বলক আসলে এর মধ্যে কেটে রাখা শিম আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

1677244037205.jpg


ধাপ - ৬

  • কিছুক্ষন পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1677250961908.jpg


ধাপ - ৭

  • কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এরমধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে পরিমাণ মত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।

1677251016081.jpg


ধাপ - ৮

  • ১৫ মিনিট পর ঢাকনা উঠে দেখলাম তরকারি এটা প্রায় হয়ে এসেছে তারপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিলাম।

1677251133843.jpg


ধাপ - ৯

  • কিছুক্ষণ পর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল টাকি মাছ দিয়ে শিম, আলুর সুস্বাদু রেসিপি।

1677251203561.jpg



শেষ ধাপ

  • এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।

20230205_144733.jpg20230205_144708.jpg
20230205_144640.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই টাকি মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। ধাপে ধাপে উপস্থাপন খুব ভালো লাগলো।

 3 years ago 

চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন আপু।যে কোন তরকারী মধ্যে সিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে।আর টাকি মাছ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। বিশেষ করে টাকি মাছের ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে। রান্নার প্রসেস সমূহ অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। রান্নার কালার টা সুন্দর এসেছে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

এত চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

 3 years ago 

টাকি মাছ দিয়ে শিম ও আলু রান্নার দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে রেসিপিটা খেতেও বেশ দারুন লাগবে। আর খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপনও করেছি। ধন্যবাদ আপনাকে টাকি মাছ দিয়ে শিম ও আলু রান্নার এই সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্য করার জন্য আশা করি এভাবেই সব সময় পাশে থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

টাকি মাছ দিয়ে সব সময় ভর্তা টাই বেশি খাওয়া হয়েছে। কখনো এভাবে সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। বেশ লোভনীয় লাগছে দেখতে। একদিন বাসায় অবশ্যই বানিয়ে দেখব খেতে কেমন লাগে। নিশ্চয় ভালো লাগবে।ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই এভাবে সবজি দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে। আপু ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। আমি টাকি মাছ খেতে একদমই পছন্দ করি না। তবে আপনি যেভাবে রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

টাকি মাছ আমার খুব একটা বেশি ভালো লাগেনা এবং আগে আমি খেতামও না। তবে ইদানিং টাকি মাছ ভর্তা আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনার রেসিপিটা একটু ভিন্নধর্মী রেসিপি হয়েছে টাকি মাছের দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে। এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবেই সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন

 3 years ago 

অনেক মজার করে লোভনীয় ভাবে টাকি মাছ রান্না করেছেন দেখে তো লোভ সামলানো মুশকিল। এভাবে যদি মাছের সাথে সবজি দিয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনি টমেটো সিম এবং আলু দিয়ে টাকি মাছ রান্না করেছেন রান্নার কালার ভীষণ সুন্দর হয়েছে। মজার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

টাকি মাছ দিয়ে শিম, আলুর সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশ খুবই ভালো লেগেছে। ধাপে ধাপ উপস্থাপন অসাধারণ।

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

টাকি মাছ আমার খুবই প্রিয়। এই মাছ যেমন রান্না করে খাওয়া যায় ঠিক তেমন ভাজি করে খাওয়া যায় আবার সানা করে খাওয়া যায়। আগে আমাদের বিল ছিল তখন টাকি মাছ খুব পাওয়া যেত এখানে এখন সব জায়গায় পুকুর হয়ে যাওয়ায় খুব কম পাওয়া যায়। তবে আমাদের প্রতিটা পুকুরে মাছ কম বেশি পাওয়া যায় যখন পুকুর ছেকে ফেলা হয়। আপনি শীতকালীন সবজির সমন্বয়ে টাকি মাছ রান্না করে দেখিয়েছেন দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আশা করি বেশ সুস্বাদু ছিল যেহেতু টমেটো দিয়ে রান্না করেছেন তাই নির্ভয়ে বলতে পারি অনেক সাধ হয়েছে।

 3 years ago 

এত চমৎকার একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আশা করি এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65824.46
ETH 1792.50
USDT 1.00
SBD 0.43