শীতকালীন সবজি ফুলকপি, মুলা, আলু দিয়ে কার্ফু মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি, মুলা, আলু দিয়ে কার্ফু মাছের মজাদার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে। আর এই মাছ দিয়ে যেকোনো রকম সবজি খেতে আমার খুবই ভালো লাগে। কার্ফু মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। কার্ফু মাছ দিয়ে ফুলকপি, মুলা, আলুর এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


20231119_232223.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • কার্ফু মাছ
  • ফুলকপি
  • আলু
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়া
  • লবণ
  • তেল
  • ধনেপাতা

20231119_223115.jpg20231119_221923.jpgIMG-20231120-WA0008.jpg20220915_134740.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

1700495100942.jpg


ধাপ - ২

  • তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম।

1700495204366.jpg


ধাপ - ৩

  • এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

1700495317061.jpg


ধাপ -৪

  • এরপর পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মসলাটা আরো কিছুক্ষণ কষানোর জন্য।

1700495359885.jpg


ধাপ - ৫

  • তারপর পানিটা বলক আসলে এর মধ্যে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

1700495575194.jpg


ধাপ - ৬

  • তারপর ঢাকনা উঠে দেখলাম তরকারিটা কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ফ্রিজে রাখা টমেটো গুলো পেস্ট করে টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে নিলাম।

1700495642058.jpg


ধাপ - ৭

  • তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো চুলায় রেখে দিলাম।

1700495701550.jpg


ধাপ - ৮

  • ১৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়ে গেছে তারপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিলাম।

1700495780969.jpg

ধাপ - ৯

  • কিছুক্ষণ পর দেখলাম তরকারিটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল শীতকালীন সবজি ফুলকপি, মুলা, আলু দিয়ে কার্ফু মাছের মজাদার রেসিপি।

1700495927100.jpg



শেষ ধাপ

  • এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।

20231119_232227.jpg20231119_232223.jpg
20231119_232223.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুটো সন্তান আছে। বাংলাকে ভালোবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  
 3 years ago 

শীতের সবজি দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন। আসলে এই সবজি গুলো দেখেই যেন খুবই ভালো লাগছে। কারণ শীতের এই মজাদার সবজি দিয়ে মাছের রেসিপি খেতে খুবি মজাদার লাগে। তাই আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কমেন্ট টি মনে হয় চাপ পড়ে দুবার হয়ে গেছে। যাইহোক মন্তব্যটি পড়ে ভালো লেগেছে।

 3 years ago 

শীতের সবজি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনি মাছ ভেজে নিয়ে রান্না করলেন।খেতে ভীষন মজার হয়েছে আশাকরি।আপনি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু দারুন মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

শীতকালে বিভিন্ন সবজি এরকম একসাথে রান্না করে খেতে ভালই লাগে। কার্ফু মাছ দিয়ে সবজি রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। ফুলকপি আমার সবচেয়ে বেশি পছন্দের। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

বিভিন্ন সবজি দিয়ে মাছ রান্না করলে আসলে খেতে অনেক সুস্বাদু হয়। শীতকালের মজা অনেক ধরনের সবজি খাওয়া। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। আপনি আপনার রন্ধন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

শীত আসতে না আসতেই আপনি শীতকালীন রেসিপি শেয়ার করে দিয়েছেন। যার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর শীতকালীন যেসকল সবজিগুলো থাকে সেগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। আর আপনি যেভাবে মাচ্ছ এবং ফুলকপির সাথে আরো অনেকগুলো উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করে ফেলেছেন তা একদমই লোভনীয় দেখা যাচ্ছে৷

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

এই কার্ফু মাছের যে কোনো রেসিপি আপনি অনেক বেশি ভালোবাসেন জেনে ভালো লাগলো আপু। শীতকালীন সবজি দিয়ে বেশ সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখে অনেক লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি রন্ধন প্রক্রিয়া আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

শীতকালীন সবজি এই ফুলকপি। শীত কালে খুব সুস্বাদু হয়ে ওঠে এই সবজিটি আর যদি তা কার্ফু মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই সবজিটির।আপনার রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

শীতকালে অনেক সুবিধা যে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর যে ধরনের সবজি দিয়ে মাছ রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং টেস্টি ছিল।আপনার রেসিপি কালারটি দেখে মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি।এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 3 years ago 

শীতকালের সময় ফুলকপিটা খুবই জনপ্রিয় এবং ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে। আলু দিয়ে আমার আম্মু রান্না করে ভীষণ জমে ওঠে। কার্ফু মাছ দিয়ে রান্না করে খেয়েছেন। আজকে আপনি তার সুন্দর বিবরণ আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে ভীষণ ভালো লাগলো।অবশ্যই আপু যদি ইচ্ছা করে আপনার এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবো। আপনি দারুন দক্ষতায় ফুলকপি, মুলা, আলু দিয়ে কার্ফু মাছের মজাদার রেসিপি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি দারুন দক্ষতায় আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37