খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


সেদিন বসে বসে চিন্তা করছিলাম অনেকদিন হলো কোন বিয়ের দাওয়াত খাওয়া হয় না। এই কথা মনে পড়ার কারণ বিয়ে বাড়ির খাবার আমার খুবই পছন্দের। বিয়ে বাড়িতে সাধারণত যে খাবারগুলি খাওয়ানো হয় সেগুলি হচ্ছে পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্ট, সাথে খাসির মাথা দিয়ে মুগডাল রান্না করা। আর খাবার শেষে ডেজার্ট হিসেবে থাকে দই। বিয়ে বাড়ির খাবারের এ কম্বিনেশন টা আমার খুবই পছন্দ। তবে এই খাবারগুলির ভেতরে বাসায় মাঝে মাঝেই রোস্ট মাংস এগুলি খাওয়া হয়। কিন্তু খাসির মাথা দিয়ে মুগডাল রান্নাটা সাধারণত বাসায় কখনো করা হয় না। তাই চিন্তা করছিলাম এই খাবারটি খেতে পারলে বেশ ভালো হতো।

যদিও বাসায় খাসির মাথা ছিলো না ছিলো খাসির মাংস। তাই চিন্তা করলাম সেটা দিয়েই রান্না হোক। খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না অত্যন্ত চমৎকার একটি খাবার। তবে এই রান্নাটা ভালো না হলে খাওয়া মুশকিল। তবে ভালো মতো রান্না করতে পারলে এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। আমাদের এলাকায় বিয়ে বাড়ির খাবার শুরু হয় এই মুগ ডাল দিয়ে। তারপরে পরিবেশন করা হয় রোস্ট তারপর রেজালা। তো আজ আমি আপনাদের সাথে খাসির মাংস দিয়ে মুগডাল রান্নার রেসিপি শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।

খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না

Polish_20220728_154329569.jpg

উপকরণসমূহ

Polish_20220728_154648510.jpg

উপকরণপরিমাণ
খাসির মাংসআধা কেজি
মুগ ডাল২০০ গ্রাম
পেয়াজকাটা১/২ কাপ
কাঁচা মরিচ৮ টা
আদাবাটা১ টেবিল চামচ
রসুন বাটা১ টেবিল চামচ
হলুদ গুড়া১ টেবিল চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরাগুঁড়া১ টেবিল চামচ
গরম মসলা গুড়া১/২ টেবিল চামচ
লবণস্বাদমতো
লবঙ্গ৫/৬ টা
এলাচ৩ টা

রন্ধন প্রণালী

প্রথম ধাপ

IMG_20220727_122959.jpg20220727_123345.jpg

প্রথমে মুগডাল ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে তারপর হালকা করে ভেজে নিই। ভাজা হয়ে গেলে তার ভেতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে রান্না করি।

দ্বিতীয় ধাপ

20220727_124301.jpg20220727_124253.jpg

এখন একটি কড়াইতে তেল নিয়ে কিছুক্ষণ তেল গরম হতে দেই। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নিই।

তৃতীয় ধাপ

20220727_124657.jpg20220727_125318.jpg

এখন কড়াইয়ের ভেতর খাসির মাংস দিয়ে মাংস রান্নার অন্যান্য সমস্ত মসলা দিয়ে মাংস কষিয়ে নিই।

চতুর্থ ধাপ

20220727_131549.jpg20220727_125629.jpg

এখন কষিয়ে রাখা মাংস প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ রান্না করি।

পঞ্চম ধাপ

20220727_131458.jpg20220727_131830.jpg

মাংস রান্না হয়ে গেলে এখন আগে থেকে রান্না করে রাখা ডাল প্রেসার কুকারের ভেতর দিয়ে ভালোমতো মিশিয়ে আরো মিনিট পাঁচেক রান্না করি। পানি কিছুটা কমে এলে তখন চুলা বন্ধ করে দিই।

ষষ্ঠ ধাপ

IMG_20220728_212855.jpg

ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির সাদের খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না। এই খাবারটি আপনি ভাত, পোলাও, পরোটা যে কোন কিছুর সাথেই খেতে পারেন। গরম গরম এই রান্নাটি খেতে খুবই মজা লাগে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 4 years ago 

খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না অত্যন্ত চমৎকার একটি খাবার।

আসলে ভাইয়া আমি কখনো খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে খাইনি। আসলে আপনার রেসিপি দেখে আমার অত্যন্ত লোভ লেগেছে। তাই আমি চেষ্টা করব অতি তাড়াতাড়ি খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করে খাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুবই মজার একটি রেসিপি এটি।

 4 years ago 

ভাইয়া আপনার খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি দেখে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হবে। খাসির মাংস দিয়ে মুগ ডালের রেসিপি কখনো খাওয়া হয়নি, কিন্তু খাসির মাথা দিয়ে খাওয়া হয়েছে। যাক নতুন কিছু শিখতে পারলাম আপনার কাছ থেকে, আপনার রেসিপি পোস্টটি দেখে আমি বাসায় তৈরি করে অবশ্যই এর স্বাদ নেব।

এটা অনেকটা মুগডাল দিয়ে খাসির মাথা রান্না করার মতোই স্বাদ হয়েছিলো।

 4 years ago 

খাসির মাংসের সাথে মুগ ডালের রেসিপি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আসলে বাসায় খাসির মাথা ছিল না বলে আপনি মাংস দিয়ে চালিয়ে গেছেন। তারপরেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই রেসিপি যদি ভালো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। আশা করছি আপনার রেসিপি অনেক মজাদার হয়েছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন। রান্না ভালো না হলে এই খাবারটা খাওয়া যাবে না।

 4 years ago 

আসলেই ভাই বিয়ে বাড়ির খাবার খেতে আসলে খুবই সুস্বাদু হয় আমার কাছে ও ভালো লাগে। কিন্তু কখনো এভাবে মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করে খাওয়া হয়নি। আপনি আজকে খুব সহজে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য দোয়া রইল।

রান্নাটা আমি কিছুটা অন্যভাবে করতে বলেছিলাম। হয়ে গেছে অন্যরকম। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।

 4 years ago 

খাসির মাংস আমার অনেক প্রিয় একটি খাবার। আর মুগডাল দিয়ে রান্না করলে তো আর কথাই নেই ভর পেট খাই। আপনার রেসিপি পোস্টটি দেখে অনেক ভালো লেগেছে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একদিন আমি নিজেও আপনার মত করে বাসায় চেষ্টা করব ।ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

বাসায় একবার রান্না করে দেখুন। আমি নিশ্চয়তা দিতে পারি খেতে ভালো লাগবে।

 4 years ago 

ভাইয়া আশে পাশে কোন বিয়ে বাড়ি থাকলে আপনাকে খবর দিব😜।যায় হোক আমি বুটের ডাল দিয়ে খাসির মাংস খেয়েছি,কিন্তু মুগ ডাল দিয়ে খাওয়া হয় নি।বেশ হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে। ধন্যবাদ

আপনার দাওয়াতের অপেক্ষায় রইলাম।

 4 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আপনার মত করে এরকম ভাবে কখনো খাসির মাংস দিয়ে মুগডাল খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে এত মজাদার একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাড়িতে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। খুব ভালো লাগবে খেতে।

 4 years ago 

সত্যি কথা বলতে মুগডাল আমার ভীষণ পছন্দের। মুগ ডাল খেতে বেশি ভালো লাগে আমার। খাবারের সাথে খাসির মাংস। একবারে যেন সোনায় সোহাগা। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাই আমাদের মাঝে। যা দেখে অনেক ভালো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মুগ ডাল আমারও অনেক পছন্দের একটি খাবার।

 4 years ago 

ধন্যবাদ দাদা নতুন এই রেসিপি টা শেয়ার এর জন্য।ফ্রি হলেই ট্রাই করে দেখতে হবে।এর সাথে পোলাও হলে একদম জমে যাবে আশা করি।পোলাও আর, খাশি দিয়ে মুগডাল।জম্পেশ খাওয়া

একদম আমার মনের কথাটাই বলেছেন। আমিও এই ডাল খাওয়ার সময় পোলাওয়ের কথা চিন্তা করছিলাম। কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিলো।

 4 years ago 

ভাইয়া , আপনার মুগ ডাল দিয়ে খাসির মাংসের রেসিপিটি দারুন দেখতে লাগছে । খেতেও মজার হয়েছে , তাই না ! অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ।

খেতে খুবই মজা হয়েছিলো। আমি তো কয়েকবার খেয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63749.15
ETH 1664.34
USDT 1.00
SBD 0.41