বাটার গার্লিক চিকেন রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা কথায় কথায় বলি মাছে ভাতে বাঙালি। বাঙালি কিন্তু এখন আর শুধু মাছে ভাতে বাঙালি নেই। বাঙালির খাদ্যাভাসে এখন বিভিন্ন দেশের খাবারের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে ইন্ডিয়ান চাইনিজ এবং থাই খাবারের প্রতি আমাদের এখন প্রবল ঝোক। আমি ছোটবেলা থেকেই বাইরের খাবার খেতে পছন্দ করি। তার ভেতরে প্রাধান্য পায় চাইনিজ এবং থাই রেসিপি গুলি। চাইনিজ বা থাই ফ্রাইড রাইসের সাথে চিকেনের একটি রেসিপি হলে আমার আর কিছু চাইনা।


অনেকদিন থেকেই বাসায় রেগুলার খাবার-দাবারের বাইরে তেমন কিছু রান্না করা হয় না। কয়েকদিন ধরে আমার মেয়ে গো ধরেছে সে তার মায়ের হাতের রান্না করা ফ্রাইড রাইস খাবে। দুদিন আগে বাসায় পোলাও মাংস রান্না করা হয়েছিলো। সেখান থেকে বেশ খানিকটা পোলাও ফ্রিজে রয়ে গিয়েছিলো। আমার স্ত্রী সিদ্ধান্ত নিল সেই পোলাও ব্যবহার করে ফ্রাইড রাইস রান্না করবে। আমি পরামর্শ দিলাম তাকে সাথে চিকেনের একটি আইটেম আমি ইউটিউবে দেখেছি সেটি ট্রাই করে দেখি। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভালই হবে। আমার আইডিয়াটা তার পছন্দ হলো। চিকেনের যে রেসিপিটি তৈরি করেছিলাম সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে ভাগ করে নেবো। রেসিপির নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন। রেসিপিটি তৈরি করতে খুব একটা ঝামেলা নেই। কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন শুরু করা যাক।

🍗বাটার গার্লিক চিকেন🍗

Polish_20220814_173753286.jpg

🌶️🥕🫑উপকরণসমূহ🫑🌶️🥕

Polish_20220814_174736203.jpg

উপকরণপরিমাণ
বোনলেস চিকেন কিউব৪০০ গ্রাম
বাটার৫০ গ্রাম
রসুন কুচি২ টা
কাঁচা মরিচ৪ টা
সয়াসস১ চা চামচ
টমেটো সস২ টেবিল চামচ
কনফ্লাওয়ার১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া১/২ চা চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
লবণস্বাদমতো

🍲রান্নার প্রনালী🍲

প্রথম ধাপ

20220813_125308.jpg20220813_133753.jpg

প্রথমেই চিকেন কিউব গুলি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে আধা ঘন্টা মতো মেরিনেট করতে হবে।

দ্বিতীয় ধাপ

20220813_134404.jpg20220813_134933.jpg

এখন মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়।

তৃতীয় ধাপ

20220813_135332.jpg

এখন একটি কড়াইতে মাখন নিয়ে সেটা কিছুক্ষণ গরম করতে হবে।

চতুর্থ ধাপ

20220813_135619.jpg

তারপর কড়াইয়ের ভিতর কেটে রাখা রসুন এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।

পঞ্চম ধাপ

20220813_135729.jpg

এরপর কড়াইয়ের ভেতর টমেটো সস এবং সয়াসস দিয়ে ২/৩ মিনিট রান্না করতে হবে।

ষষ্ঠ ধাপ

20220813_135756.jpg20220813_135917.jpg

এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো কড়াইয়ের ভেতর দিয়ে মিনিট তিনেক নেড়েচেড়ে ভালোভাবে রান্না করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের বাটার গার্লিক চিকেন। যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে এই পর্যায়ে দিয়ে কয়েক মিনিট রান্না করতে পারেন। এই খাবারটি ফ্রাইড রাইস অথবা পোলাওর সঙ্গে দারুন লাগে খেতে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসস্যামসাং এ ৪০
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 4 years ago 

রেসিপির নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন

নাম শুনে আমার জিভে জল চলে এসেছে ভাইয়া। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।এই ধরনের রেসিপি আমি খেতে অনেক পছন্দ করি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই ধরনের খাবার আমার কাছে সব সময় ভালো লাগে। আপনারও ভালো লাগে জেনে ভালো লাগলো।

 4 years ago 

অনেক কাজের একটি রেসিপি শেয়ার করেছেন দাদা পোলাওয়ের সাথে প্রতিবার সাধারন মুরগীর ঝোলের বদলে এখন এটা ট্রাই করা যাবে।অনেক ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া আপনি আজ অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার বাটার গার্লিক চিকেন রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 years ago 

অসাধারণ একটি বাটার গার্লিক রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে তো জিভে জল চলে আসলো। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রান্নাটি করা খুবই সহজ। একদিন বাসায় চেষ্টা করে দেখুন। আশা করি খেতে ভালই লাগবে।

 4 years ago 

এই ধরনের রেসিপি গুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করেছেন যা দেখে খুব সহজেই তৈরি করা যাবে। অবশ্যই একদিন ট্রাই করবো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া।

এই রান্নাটি একদমই সহজ। খুব অল্প সময়ে খাবারটি তৈরি হয়ে যায়।

 4 years ago 

সুস্বাদু লোভনীয় এবং মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চিত খুব মজা হয়েছিল। এই ধরনের রেসিপি পোলাও এর সাথে খেতে অনেক মজাদার হয়ে থাকে।। আপনার প্রস্তুত প্রণালী খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম বাসায় একবার ট্রাই করে দেখতে হবে।।।

পোলাওর থেকে ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশি মজা লাগবে। একবার ট্রাই করে দেখুন। ভালো লাগবে আশা করি।

 4 years ago 

ভাইয়া অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসছে ৷ আশা করি আপনার তৈরি রেসিপি টা খেতেও অনেক মজার এবং দারুণ স্বাদের হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

দেখে আপনার কাছে যেমন লোভনীয় মনে হচ্ছে। খেতে ঠিক তেমনি সুস্বাদু হয়েছিল।

 4 years ago 

ওয়াও বাটার গার্লিক চিকেন রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে ভাইয়া। এমন ধরনের রেসিপি খেতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে রেসিপি বানানো শিখিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

জিভে জল চলে আসলে ঝটপট বাসায় রান্না করে খেয়ে ফেলুন। হা হা হা

 4 years ago 

বাটার গার্লিক চিকেন রেসিপি অসাধারণ হয়েছে ভাইয়া। রেসিপিটি দেখে তৈরি করা যতটা সহজ মনে হচ্ছে এটা খেতেও মনে হয় ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। ফ্রাইড রাইসের সাথে চিকেনের এই ধরনের আইটেম খেতে খুবই মজা লাগে। ধন্যবাদ ভাইয়া ঘরোয়া পদ্ধতিতে বাটার গার্লিক চিকেন তৈরির দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন। ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটি সবচাইতে ভালো লাগে খেতে।

 4 years ago 

অসাধারণ ভাবে আপনি গার্লিক চিকেন রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই জিভে জল চলে আসছে ভাইয়া। আপনার রেসিপিটা দেখে আমি শিওর যে অনেক সুস্বাদু হয়েছে। দেখেই তো সুস্বাদু মনে হচ্ছে। না জানি খেতে কত মজার ছিল। ভাই এত সুন্দর করে রেসিপি তৈরি করে একা খাইলে তো হবে না আমাদেরও তো দাওয়াত করে খাওয়ানো উচিত। আপনার রেসিপি ধাপগুলো সুস্পষ্ট ছিল যে খুব সহজেই আমি শিখে নিতে পারলাম ধন্যবাদ ভাইয়া এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে তেমনি মজার ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38