চিংড়ি মাছের সাথে কচুর লতি রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️
  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিংড়ি দিয়ে কচুর লতির মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা। কচু দেহের জন্য খুবই উপকারী। আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । কচুর লতিতে প্রচুর পরিমাণে আয়োডিন , ক্যালসিয়াম, ভিটামিন সি ও ভিটামিন বি থাকে। কচুর লতি আঁশ জাতীয় খাবার। তাই এটা আমাদের হজমের সাহায্য করে পাশাপাশি দ্রুত ওজন হ্রাস করতে সাহায্য করে।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230416_151109147.jpg

GridArt_20230416_151044350.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • চিংড়ি মাছ
  • কচুর লতি
  • রসুন বাটা
  • লবন
  • টমেটো
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
  • জিরে গুঁড়া
  • সরিষার তেল।
প্রথম ধাপ:
  • প্রথমে আমি ছোয়ায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ও তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

20230405_164321.jpg

20230405_164519.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর কাঁচামরিচ কুচি ও রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়েছেড়ে দিলাম।

20230405_164605.jpg

20230405_164709.jpg

তৃতীয় ধাপ:
  • পরবর্তীতে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।

20230405_164729.jpg

20230405_164854.jpg

চতুর্থ ধাপ:
  • তারপর মরিচের গুড়ো জিরের গুঁড়ো ও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।

20230405_164949.jpg

20230405_165036.jpg

পঞ্চম ধাপ:
  • সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম ও সামান্য পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম।

20230405_165146.jpg

20230405_165222.jpg

ষষ্ঠ ধাপঃ
  • তারপর পাতিলে কেটে রাখা ও পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম।

20230405_165440.jpg

20230405_165452.jpg

সপ্তম ধাপ:
  • তারপর লতির সাথে টমেটো দিয়ে দিলাম।

20230405_165522.jpg

সর্বশেষ ধাপ:
  • ১০ থেকে ১৫ মিনিট রান্না করার পর চুল শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিলাম।

20230405_170036.jpg

20230405_170935.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230416_151100787.jpg

GridArt_20230416_151121048.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

আপু আপনার বাসায় আমাদের সবার দাওয়াত😅। কচুর লতি আমার খুবই প্রিয়। চিংড়ি মাছ দিয়ে এভাবে কচুর লতি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দারুন লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আচ্ছা আপনার দাওয়াত রইলো আমার বাসায় আমি আপনার জন্য প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। চলে আসবেন কিন্তু অপেক্ষায় রইলাম।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয়, আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। আর চিংড়ি মাছের সাথে কচুর লতা রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। এই মজাদার রেসিপি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন। দেখে তাই খেতে ইচ্ছা করলো।

 3 years ago 

আপনার মত আমারও চিংড়ি মাছ অনেক প্রিয়। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ কচুর লতি দুটি আমার খুব ফেভারিট।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে এমন রেসিপি খেতে খুব মজাদার হবে নিঃসন্দেহে বলা যায়।।
রেসিপিটির প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

রেসিপি টি আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। রেসিপিটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার এই অসাধারণ মন্তব্যের জন্য ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিংড়ি মাছের সাথে কচুর লতি রান্নার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করলে আসলেই খেতে খুব সুস্বাদু লাগে। এমনিতেই চিংড়ি মাছ আমার অনেক প্রিয় একটি খাদ্য। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

কচুর লতি আমার ভীষণ প্রিয় একটি খাবার। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমি জানি সবারই প্রিয় একটি মাছ। কম বেশি আমারও খেতে ইচ্ছা করে কিন্তুু গায়ে এলার্জিজনিত কারণে আমি খায় না। আপনি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন আপনার রান্নাটি দেখে বোঝা আছে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি প্রস্তুতি প্রণালীটি আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

চিংড়ি মাছ ও কচুর লতি দুটোর কম্বিনেশন কিন্তু খুবই প্রিয় এবং সুস্বাদু। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে যেকোনো তরকারি রান্না করলে খুব সুস্বাদু হয়। আর লতি রান্না করলে তো কোন কথাই নেই অনেক বেশি ভালো লাগে খেতে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনারা রেসিপিটি ভালো লাগে শুনে আমার ভালো লাগলো এটা জেনে আসলেই খুব ভালো লাগছে ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই কচুর লতি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কচুর শাক যেমন আমাদের জন্য অনেক উপকারী তেমনি কচুর লতি ও উপকারী। আপনি কিন্তু ঠিকই বলেছেন কচুরি লতিতে আয়োডিন, ক্যালশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি থাকে। এটি আমার খুবই পছন্দের। আপনার পোস্টের মাধ্যমে দেখে ভালো লাগলো।

 3 years ago 

কচু শাক কচুর লতি ও কচুর ছড়া সবকিছু আমাদের দেহের জন্য খুবই উপকার। তাই এগুলো আমার একটু বেশি পছন্দ।

 3 years ago 

আসলেই আপু কচু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কচুর লতি আমার কাছেও খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এভাবে চিংড়ি মাছ দিয়ে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। আমি একদম ভাজা ভাজা করে ফেলি। আপনি ঝোল রেখেছেন এভাবে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে।

 3 years ago 

চিংড়ি দিয়ে রান্না করার পর একটু ঝরে রাখলে সে ঝোল দিয়ে ভাত খেতে অভিযোগ ভালো লাগে। তাই এভাবে একটু ঝড় দেখেছি , কিন্তু সাধারণত আমিও একদম ভাঁজা ভাজা করে রান্না করি। সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপু কচুর লতি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমার মনে হয় চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করেছেন,যা দেখে লোভ লেগে গেল। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি আপু , চিংড়ির মাঝে পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু কচুর লতি আসলে আমাদের সবার শরীরের জন্য খুবই উপকারী ।আর এটি খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমার কাছে তো ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আর যদি হয় সেগুলো দেশি লতি তাহলে তো কথাই নেই।

 3 years ago 

লতিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে অপু যে আমাদের দেহের জন্য খুবই উপকারী। পাশাপাশি এটি খেতেও বেশ সুস্বাদ। যাইহোক আপনার মন্তব্যটি পরিবেশ ভালো লাগলো আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37