দেশি কৈ মাছ ভুনার মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️
  • সবাই কেমন আছেন?
    আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো দেশি কই মাছ ভুনার মজাদার রেসিপি😋। গ্রামের খালে-বিলে ,পুকুরে নালা ও ডোবায় ছোট কৈ মাছ পাওয়া যায়।

বাজারের হাইব্রিডের মাছগুলো থেকেও এই ছোট কৈ মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণ করে। অর্থাৎ এটি আমাদের দেহের জন্য খুবই উপকারী। যাইহোক কথা না বলে রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

GridArt_20230507_143100212.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • কৈ মাছ
  • লবন
  • রসুন বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচা মরিচ
  • হলুদের গুঁড়া
  • মরিচেরগুঁড়ো
  • জিরে গুঁড়া
  • সয়াবিন তেল

GridArt_20230507_143007425.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

GridArt_20230507_143214754.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর আমি মাছগুলোর মধ্যে হলুদের গুঁড়ো ও লবনের গুঁড়ো মেখে নিলাম। এবং মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এবং তেল ঝরিয়ে আলাদা পাত্রে রাখলাম।

GridArt_20230507_143242029.jpg

তৃতীয় ধাপ:
  • এখন আমি চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম এবং পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

GridArt_20230507_143426120.jpg

চতুর্থ ধাপ:
  • এখন আমি পাতিলের মধ্যে হলুদের গুড়া মরিচের গুড়া ও জিরার গুড়া দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

GridArt_20230507_143451508.jpg

পঞ্চম ধাপ:
  • এখন ভেজে রাখা মাছগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম ও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।

GridArt_20230507_143519786.jpg

সর্বশেষ ধাপ:
  • ঝোল শুকিয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।

GridArt_20230507_143537832.jpg

মজাদার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230507_143121581.jpg

GridArt_20230507_143033261.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দেশি কই মাছ ভুনা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে।দেশি কই মাছ খেতে দারুন লাগে। আপনি খুব চমৎকারভাবে কই মাছগুলো ভুনা করেছেন। কালার দেখেই বুঝা যাচ্ছে খুবই মজা হয়েছে।

 3 years ago 

কই মাছের ঝোল দিয়ে অনেকগুলো ভাত আমি সাবাড় করে ফেলতে পারি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দেশি কই মাছ ভুনা দেখে জিভে পানি চলে আসলো। দেশি কই মাছ খেতে খুব মজা লাগে। কালার কম্বিনেশনটা দারুন লাগছে দেখতে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দেশি কৈই মাছ এখন খুবই কম পাওয়া যায় বর্তমান পুকুর ঘাট একদম শুকিয়ে গিয়েছে যেটা এই মাছকে বিলুপ্তির পথে নিয়ে যাবে। আপনি খুব সুন্দর করে কৈই মাছের ভুনা রেসিপি করেছেন। আসলে ভুনা রেসিপি আমার খুবই পছন্দের।

 3 years ago 

যথার্থ বলেছেন আপনি বর্তমান পুকুর ঘাটে এগুলো একদম কম পাওয়া যায় বলা যায় একদম বিলুপ্তির পথে।

 3 years ago 

দেশি কৈ মাছ তো এখন খুব কম পাওয়া যায়। দেশি কৈ মাছ ভুনা রেসিপি দেখে তো জিভে পানি চলে এলো আপু। কৈ মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরের জন্যও খুব উপকারী। বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগে, তাদের বেশি বেশি কৈ মাছ এবং এই জাতীয় মাছ খাওয়া উচিত। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন যারা রক্তশূন্যতায় ভুগে তাদের বেশি বেশি কৈ মাছ জাতীয় খাওয়া উচিত। এগুলো দেহের রক্তশূন্যতা কমায়। পাশাপাশি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার এই অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কৈ মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমার ওয়াইফ এর রক্তশূন্যতার সমস্যা রয়েছে কিছুটা। তাই আজকে তিন কেজি দেশী কৈ মাছ কিনলাম। তবে সমস্যা হলো আমার ওয়াইফ চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না। যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন হাইব্রিডের বড় বড় মাছের থেকে ছোট ছোট কৈ মাছগুলো খেতে অনেক টেস্টি হয়। তবে কৈ মাছে অনেক কাটা থাকে খেতে ভয় লাগে। যদিও আমিও আজকে কৈ মাছ রান্না করেছিলাম । আপনার কৈ মাছের ভুনা রেসিপি দেখে মনে হচ্ছে ভালই মজাদার হয়েছে।

 3 years ago 

হাইব্রিডের বড় বড় কই মাছগুলো থেকে দেশি ছোট কইগুলো বেশ মজার।‌‌দুজন এক দিনেই রান্না করেছি, ব্যাপারটা বেশ মজার।

 3 years ago 

কৈ মাছ ভুনা রেসিপি দেখে লোভ লেগে গেল আপু।আপনি খুব মজা করে কৈ মাছ ভুনা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই লোভনীয় লাগছে। আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এই মাছ ভুনার সাথে গরম ভাত খেতে বেশ ভালো লাগে।

 3 years ago 

সুস্বাদু দেশি কৈ মাছ ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। কৈ মাছ আমার খুবই প্রিয়। রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দেশি কই মাছ আমারও খুব প্রিয়। আপনার মন্তব্যটি দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37