"কচি মিষ্টি কুমড়ো ভাঁজি রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

নমস্কার

বন্ধুরা,আশা করি আপনারা সবাই ভালো আছেন পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে।আমাদের diy সপ্তাহ প্রতিযোগিতা শেষ হয়েছে গতদিন।তাই আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।সেটি হলো " কচি মিষ্টি কুমড়ো ভাঁজি রেসিপি"।

IMG_20210917_143017.jpg
আমার লোকেশন

মিষ্টি কুমড়োয় অনেক পুষ্টিকর উপাদান রয়েছে।যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।কুমড়ো সবজি সারাবছর পাওয়া যায়।এছাড়া কুমড়োয় রয়েছে ভিটামিন এ, আন্টি -অক্সিডেন্ট,ফাইবার, ম্যাগনেসিয়াম ইত্যাদি পুষ্টিকর উপাদান ।মিষ্টি কুমড়োর কয়েকটি উপকারিতা হলো--
1.কুমড়ো আমাদের শরীরের রোগ -প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
2.কাঁচা কুমড়ো উচ্চ- রক্তচাপ কমাতে সাহায্য করে।
3.ওজন কমাতে সাহায্য করে।
4.কুমড়ো দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে।
5.হজম শক্তি বাড়াতে সাহায্য করে।

IMG_20210917_133252.jpg
আমার লোকেশন

উপকরণসমূহ:

1.কচি মিষ্টি কুমড়া - 1 টি
2.পেঁয়াজ কুচি - 1 টি
3.রসুন - 6 কোয়া
4.হলুদ সামান্য পরিমাণ
5.লবণ - 1টেবিল চামচ
6.কাঁচা মরিচ - 6 টি
7.পাঁচফোড়ন -1/2 টেবিল চামচ
8.সরিষার তেল - 4 টেবিল চামচ

প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1

IMG_20210917_132933.jpg
আমার লোকেশন

●প্রথমে আমি একটি বাড়ির কচি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20210917_133022.jpg
আমার লোকেশন

IMG_20210917_133101.jpg

●এবার মিষ্টি কুমড়াটি মাঝ বরাবর কেটে বটির সাহায্যে কুচিয়ে নেব।এক্ষেত্রে কচি কুমড়ার খোসাসহ কুচি করে নেব।

IMG_20210917_133114.jpg

●কুচানো কুমড়ো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব 2 বার।

ধাপঃ 3

IMG_20210917_133153.jpg
আমার লোকেশন

●এরপর আমি পেঁয়াজ ও রসুন কুচি করে নেব।একই সঙ্গে লঙ্কাগুলি কেটে নেব এবং জল দিয়ে ধুয়ে নেব।

ধাপঃ 4

IMG_20210917_133217.jpg
আমার লোকেশন

IMG_20210917_133347.jpg

●এবার চুলায় একটি কড়া ধুয়ে বসিয়ে দেব।তারপর তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা করে ভেঁজে নেব।পেঁয়াজ হালকা ভেঁজে নেওয়ার পর ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দেব।এবার কুমড়োতে পরিমাণ মতো লবণ , হলুদ ও কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট ।এক্ষেত্রে আলাদা জল দেওয়ার প্রয়োজন হয় না।

ধাপঃ 5

IMG_20210917_133336.jpg
আমার লোকেশন

●15 মিনিট পর কুমড়ো সেদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি হয়ে গেল আমার "কচি মিষ্টি কুমড়ো ভাঁজি রেসিপি"।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
সবাইকে ধন্যবাদ।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

কুমড়ো খুবই প্রিয় একটি সবজি আমার💖

কুমড়োতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে।

 5 years ago 

হ্যাঁ ভাইয়া, কুমড়ো খুবই পুষ্টিগুন সমৃদ্ধ।ধন্যবাদ আপনাকে,আপনার মতামত জানানোর জন্য।

মিষ্টি কুমড়া আমার বেশ পছন্দের খাবার। বিশেষ করে ভাজি।আপনি আপনার রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।পরিবেশনা খুব সুন্দর হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 5 years ago 

আপনি আমাদের সবার জন্য একটি খুব ভালো রেসিপি শেয়ার করেছেন এবং আমরা আপনার পোস্টে অনেক জ্ঞান পেয়েছি, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 5 years ago 

অনেক ধন্যবাদ বন্ধু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

মিষ্টি কুমড়া ভাজি এত চিকন করে করতে কখনো দেখিনি। আমরা আরো বড় করে টুকরো করি। তবে আপনার আজকের এই ভাজি টি দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

হ্যা আপু,আমরা যেকোনো ভাজি খেলেই এইভাবে বটির সাহায্যে হাত দিয়ে চিকন কুচি করে নিই।তাছাড়া মা মাঝে মাঝে বড়ো বড়ো মাছের মতো পিচ করেও কুমড়ো ভাজেন।ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

মিষ্টি কুমড়া খুবই পুষ্টিকর এবং আমার পছন্দের একটি সবজি। কচি মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি টা খুব সুন্দর হয়েছে দিদি। ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা। এবং এই রকম রেসিপি আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

 5 years ago 

অবশ্যই ভাইয়া, আমি চেষ্টা করবো এইরকম রেসিপি শেয়ার করার জন্য।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

🙂🙂

 5 years ago 

মিষ্টি কুমড়া ভাজি আমার খুব পছন্দের। খেতেও যেমন মজা তেমনি খুবই পুষ্টিগুণ সম্পন্ন। ধন্যবাদ দিদি আপনাকে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

মিষ্টি কুমড়া ভাজি। আমি কখনো মিষ্টি কুমড়া ভাজি খাইনি। তবে আমরা বেশি করে মিষ্টি কুমড়ার ভতটা খেয়ে থাকি। অন্যদিকে সিদ্ধ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপু।

 5 years ago 

ভাইয়া, আমরা কুমড়ো ভর্তাও খাই,ভাজি ও খাই আবার ঝোল করে ও খাই।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত জানানোর জন্য।

 5 years ago 

মিষ্টি কুমড়ো ভাজি খেতে দারুন লাগে। তোমরা তাও গ্রামের টাটকা কচি কুমড়োর স্বাদ নিতে পারছো। আমাদের এদিকে শুকনো জিনিসে আর স্বাদ পাওয়া যায় না, মশলাপাতি দিয়ে স্বাদ বাড়াতে হয়। রেসিপিটির উপস্থাপনা ভালো ছিল।

 5 years ago 

ঠিক বলেছেন দাদা।গ্রামের টাটকা সবজির স্বাদই আলাদা।আমাদের গাছ থেকে এবছর এই প্রথম তুললাম কচি কুমড়োটি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 5 years ago 

মিস্টি কুমড়া আমার সব থেকে প্রিয়ো সবজীর মধ্যে একটি। দিদি মনি আপনার রেসিপি গুলো আমার কাছে খুবি ভালো লাগে❤️

 5 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি আপু।অনেক অনেক ভালোবাসা রইলো আপু।💝💝

 5 years ago 

মিষ্টি কুমড়া আমার ভীষণ প্রিয়। এটা ভাজি খেতে যেমন মজা তরকারি খেতেও ঠিক ততটাই মজা। মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল, উফ ফাটাফাটি লাগে আমার। 😊

 5 years ago 

ঠিক বলেছেন দাদা।মিষ্টি কুমড়া সব মাছ দিয়েই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39