আলু এবং বেগুন দিয়ে কই মাছের তরকারি রেসিপি

হ্যালো বন্ধুরা , আজকে আমি কই মাছ রান্না করেছি। এই কই মাছ আমি আলু এবং বেগুন দিয়ে রান্না করেছি। কই মাছ খেতে খুব সুস্বাদু । আর এই সুস্বাদু মাছের রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ:

  • ৭টি কই মাছ।
  • ১টি বেগুন।
  • ৪টি আলু।
  • ২টি পেয়াঁজ।
  • ৭টি কাঁচা লঙ্কা।
  • ২টি তেজ পাতা।
  • পাঁচফোড়ন।
  • সরিষার তেল।
  • ৩ চামচ লবন।
  • ৩ চামচ হলুদ গুঁড়ো।


কই মাছ


বেগুন


আলু


পেয়াঁজ


কাঁচা লঙ্কা


তেজ পাতা

পদ্ধতি:

পদক্ষেপ ০১:
ফার্স্ট, আমি মাছগুলো কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখে দিই।


পদক্ষেপ ০২:
বেগুনটি কেটে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে রেখে দিই।


পদক্ষেপ ০৩:
আলুগুলোর খোসা ছালিয়ে নিই. আলুর খোসা ছালানোর পরে কেটে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে রেখে দিই।


পদক্ষেপ ০৪:
পেয়াঁজের খোসা ছালিয়ে নিই. খোসা ছালানোর পরে কেটে জল দিয়ে ধুয়ে একটি পাত্রে রাখি।


পদক্ষেপ ০৫:
লঙ্কাগুলো কেটে জল দিয়ে ধুয়ে একটি বাটিতে রাখি।


পদক্ষেপ ০৬:
কেটে রাখা মাছে লবন এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিই।


পদক্ষেপ ০৭:
মাছ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।


পদক্ষেপ ০৮:
বেগুন ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখি।


পদক্ষেপ ০৯:
আলুগুলো ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ১০:
পেয়াঁজ ভেজে একটি পাত্রে তুলে রাখি।

পদক্ষেপ ১১:
পাঁচফোড়ন এবং তেজপাতা সামান্য ভেজে নিই।


পদক্ষেপ ১২:
ভেজে রাখা আলু, বেগুন, পেয়াঁজ এবং কাটা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন এর মধ্যে দিয়ে দিই. আর পরিমাণমতো লবন ও হলুদ গুঁড়ো দিয়ে দিই।


পদক্ষেপ ১৩:
সব ভাজা একসাথে ভালো করে লবন ও হলুদ এর সাথে মাখিয়ে নিই।


পদক্ষেপ ১৪:
সব মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিই।


পদক্ষেপ ১৫:
জল একটু ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই. মাছের তরকারিটা ভালোমতো হওয়ার জন্য আমি ১০-১২ মিনিট অপেক্ষা করি. মাছের তরকারিটা ভালোমতো হয়ে গেলে আমি চুলা অফ করে দিই এবং তরকারির উপরে ভাজা মশলা ছড়িয়ে দিই।

পদক্ষেপ ১৬:
কিছু মাছের তরকারি আমি একটি পাত্রে তুলে রাখি খাওয়ার জন্য।

ধন্যবাদ:))

Sort:  
 5 years ago 

ওয়াও ! আলু-বেগুন এর ঝোল আমার খুবই প্রিয় একটি তরকারি, এর সাথে আবার কৈ মাছ; একেবারে সোনায় সোহাগা ।

এটি আমারো খুব পছন্দের একটি তরকারি। বেগুন আমার খুব প্রিয়। আর কই মাছ থাকলে তো কথাই নেই, খুবই সুস্বাদু লাগে খেতে ।

 5 years ago 

ভালই রান্না করেছেন। আমি চেষ্টা করব, আপনার রেসিপিটা আমার বাড়িতে রান্না করার জন্য। ধন্যবাদ শেয়ার করার জন্য।

অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন। এটি খেতে খুব সুস্বাদু।

 5 years ago Reveal Comment

এটি আসলে খুবই সুস্বাদু একটি খাবার এবং আমি এটি খেতে খুবই পছন্দ করি.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60737.85
ETH 1558.46
USDT 1.00
SBD 0.50