খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু আলু দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20240927141914.jpg

আলু দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1000048617.jpg

নামপরিমাণ
ছোট মাছ২৫০গ্ৰাম
আলুতিনটি
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

1000048618.jpg

  • প্রথমে আমি ছোট মাছ কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর লবণ এবং হলুদ দিয়ে মাছ মেখে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000048620.jpg

  • এখন আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসাই। তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG20240927123619.jpg

  • এই পর্যায়ে ছোট মাছ আমি তেলের মধ্যে ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000048621.jpg

  • এই ধাপে মাছ ভাজির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিলাম ।

↘️ধাপ :- ৫↙️

1000048622.jpg

  • এখন আমি সামান্য পানি দিয়ে ছোট মাছ ভালো করে কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000048624.jpg

  • এখন আমি মাছ কষিয়ে নেয়ার পর আলু ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৭↙️

1000048626.jpg

  • এখন আমি আলু মধ্যে পরিমাণ মতো পানি দিলাম ‌ আলু ভুনা রান্না করার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG20240927124355.jpg

IMG20240927125840.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকা উঠিয়ে রেসিপি নাড়িয়ে নিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20240927140227.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পরিশেষে মজাদার এই রেসিপি টি রান্না হয়ে গেছে।

এখন আমার কাঙ্খিত আলু দিয়ে ছোট মাছ ভুনা রান্না করা শেষ হয়েছে। এইভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি।যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। রান্না শেষ করার পর বাটির মধ্যে রেসিপি টি পরিবেশনের করলাম। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20240927141921.jpg

IMG20240927141858.jpg

IMG20240927141903.jpg

IMG_20241002_201327.jpg

IMG20240927141914.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

জাস্ট ওয়াও ভাই আপনি আজকে আমার খুবই পছন্দের আলু দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আলু দিয়ে ছোট মাছ ভুনা পেলে ঐদিন আমার আর কিছুই লাগে না অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে আলু দিয়ে ছোট মাছ ভুনা রেসিপি অনেক সুস্বাদু হয়েছে। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট মাছ ভুনা খাওয়ার অনুভূতি সত্যি ভাই দারুন। ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু দিয়ে ছোট মাছ ভুনা খুব সুন্দর করে রান্না করেছেন। এধরনের খাবার গুলো গরম ভাতের সাথে খেতে একটি বেশি মজা লাগে। পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আলু দিয়ে ছোট মাছ ভুনা করতে খুব ভাল লাগে। আমি এভাবে ভাব
জি করে থাকি। কারণ আলো চিকন চিকন করে কেটে নিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে সেই রান্নার রেসিপি খুব সুস্বাদু হয় এবং খেতেও ভালো লাগে। আশা করব আপনার এই রেসিপি অনেক অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

জি আপু, আলু দিয়ে ছোট মাছ ভুনা করলে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ছোট মাছ আমার ভীষণ পছন্দ। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে ছোট মাছ দিয়ে আলু ভাজি তৈরি করেছেন। এ ধরনের রেসিপি গুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু, ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এতো অসাধারণ অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আলু দিয়ে ছোট মাছ ভুনা বা চচ্চড়ি খেতে আমি খুবই পছন্দ করি। এই তো একটু আগে ছোট মাছ চচ্চড়ি খেয়ে আসলাম। গরম ভাতের সাথে আলু দিয়ে ছোট মাছ ভুনা খেতে খুবই মজা লাগে।আজকে আপনার তৈরি করা আলু দিয়ে ছোট মাছের ভুনা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আলু দিয়ে ছোট মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোট মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। ছোট মাছের রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার এই ভুনা রেসিপি দেখে ভালো লাগলো।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন।

 2 years ago 

এতো চমৎকার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ছোট মাছের রেসিপি আমি খুব পছন্দ করি। কারণ এ মাছের মধ্যে থাকে প্রচুর ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে। আজকে আপনি আলুর সমন্বয়ে অসাধারণ ভাবে রান্নার কাজ সম্পন্ন করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে। আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার তৈরি রেসিপি।

 2 years ago 

ছোট মাছের রেসিপি আপনি খুব পছন্দ করেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63951.51
ETH 1771.79
USDT 1.00
SBD 0.39