ছোলা বুট ভাজি রেসিপি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু ছোলা বুট ভাজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।ছোলা বুট আমরা অনেকে খেতে বেশ পছন্দ করি । পড়ন্ত বিকেলে বা, গোধূলি সন্ধ্যায় ছোলা বুট বেশ পারফেক্ট নাস্তা হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়ে থাকে। ছোলা বুট, শসা এবং মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। ছোলা বুট, শসা এবং মুড়ি দিয়ে মাখিয়ে খেতে অনেকে কাছে ভালো লাগে। ছোলা বুট খাওয়ার স্বাস্থ্যের জন্যও বেশ ভালো।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| ছোলার ডাল | দুই কাপ |
| আলু | দুই টি |
| পেঁয়াজ কুচি | দুইটি |
| রসুন বাটা | পরিমান মত |
| হলুদ গুঁড়া | আধা চামচ |
| মরিচ গুঁড়া | পরিমান মত |
| আদা বাটা | পরিমান মত |
| সোয়াবিন তেল | ৫০ গ্রাম ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।
- প্রথমে আমি ছোলার ডাল ৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। পরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আলু কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- এখন আমি একটি পাতিল চুলার উপরে বসাই। পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিলাম। পানি গরম হয় গেছে ছোলার ডাল পাতিলে ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৩↙️
- কিছুক্ষণ ছোলার ডাল সিদ্ধ করার পর আলু ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৪↙️
- বুট এবং আলু সিদ্ধ হওয়ার পর প্লাস্টিকের জালিতে ঢেলে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এখন আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসায় তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৬↙️
- এখন আমি পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভাজি করে নিচ্ছি।
↘️ধাপ :- ৭↙️
এই পর্যায়ে পেঁয়াজ ভাজির মধ্যে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিলাম। কিছুক্ষণ যাবৎ সবকিছু উপাদান কষিয়ে নিলাম।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
- এখন আমি পাতিলের মধ্যে ছোলার ডাল এবং আলু ঢেলে দিয়ে নাড়িয়ে নিলাম।
তারপর দুই থেকে তিন মিনিট ছোলার ডাল ভাজি করে চুলা থেকে ছোলার ডাল নামিয়ে নিলাম।
আমার কাঙ্খিত ছোলা বুট ভাজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






ছোলা বুট ভুনা আমার খুবই প্রিয়। রমজান মাসে এই খাবারটি বেশি খাওয়া হয়। এছাড়া ছোলা বুট অনেক পুষ্টিকর। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। অনেক লোভনীয় লাগছে দেখতে।
জি আপু রমজান মাসে এই খাবারটি বেশি খাওয়া হয়। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
https://x.com/MdAgim17/status/1848392014729265387?t=1RlThRNy5KBsObtmQ-7Y4g&s=19
বিকেল বেলা ছোলা বুট খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। অনেক দিন হলো ছোলা বুট খাওয়া হয়না।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু, বিকেল বেলা ছোলা বুট খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
আহা। ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি খেতে সেই লাগে৷ আমাদের দেশে স্বাধীনতা দিবসের দিন বা প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের সময় যারা যায় তাদের সবাইকে এরকম ভাজা দিয়ে মুড়ি কাগজের ঠোঙায় করে দেওয়া হতো। মানে মিছিলের শেষে। সে এক অদ্ভুত সুন্দর স্মৃতি। আপনার ছোলা আলুর ভাজা দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে৷
আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
এভাবে ছোলা ভাজি করলে কার না খেতে ইচ্ছা করবে।আপনার মত আমিও ছোলা, শসা এবং মুড়ি মাথা খেতে খুব পছন্দ করি।সুস্বাদু ভাবে ছোলা ভাজি করার পদ্ধতি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া।বিশেষ করে রেসিপির ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
ছোলা বুট ভাজি রেসিপি দেখে মুগ্ধ হলাম ভাই। বিকেলে এবং সন্ধ্যায় ছোলা বুট ভাজি খেতে খুবই ভালো লাগে। সঙ্গে মুড়ি থাকলে আরোও বেশি জমে যায়। তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন ভাই, ধন্যবাদ আপনাকে।
ছোলা বুট ভাজি রেসিপি দেখে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
আশা করি খেতে খুবই ভালো হয়েছিল। এই ধরনের ছোলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে যদি খাওয়ার সময় একটু ঝাল বাড়িয়ে দেওয়া হয় তাহলে খেতে বেশ মজার হয়। আপনার ছোলা ভাজা রেসিপি দেখে বেশ ভালো লাগলো।
এতো অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটাকে ছোলা ভুনার চেয়ে ছোলা ভাজি বলা যায়। ছোলা ভুনা আমার অনেক পছন্দের। এবং এটা বেশ উপকারী একটা খাবার। দারুণ তৈরি করেছেন ছোলা ভুনা রেসিপি টা। এবং প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
আপানাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে এই খাবারটা ছাড়া আমার চলেই না। আপনার শেয়ার করা ছলা ভুনা রেসিপি লোভনীয় লাগছে ভাইয়া। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ ছোলা ভুনার রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু, ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখা খেতে আমারও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।