ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
| নাম | পরিমাণ |
|---|---|
| ফুলকপি | ১ কেজি |
| শিম | ৫০০ গ্ৰাম |
| টমেটো | পাঁচটি |
| রসুন বাটা | পরিমান মত |
| কাঁচা মরিচ কুচি | পরিমান মত |
| হলুদ গুঁড়া | আধা চামচ |
| মরিচ গুঁড়া | পরিমান মত |
| ধনিয়া পাতা | পরিমান মত |
| লবণ | পরিমাণ মতো |
| সোয়াবিন তেল | ১০০ গ্রাম ইত্যাদি । |
↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️
↘️ধাপ :- ১↙️
- আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।
- প্রথমে আমি একটি পাতিল চুলার উপরে বসাই। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ২↙️
- পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে কাঁচামরিচ ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ৩↙️
- এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ৪↙️
- তারপর আমি সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এই ধাপে আমি ফুলকপি এবং শিম পাতিলের মধ্যে ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৬↙️
- শিম এবং ফুলকপি নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি।
↘️ধাপ :- ৭↙️
- শিম এবং ফুলকপি কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৮↙️
- এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম।
↘️ধাপ :- ৯↙️
- আমি ঢাকা দিয়ে পাতিল ঢেকে দিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে সবজি নাড়িয়ে নিচ্ছি।
↘️ধাপ :- ১০↙️
সবজি রান্না হয়ে আসলে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম।
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
আমার ফুলকপি, শিম, টমেটো দিয়ে মিক্স সবজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






ফুলকপি সিম টমেটো বলতে গেলে শীতের সবগুলা সবজি একসাথে করে রেসিপি তৈরি করেছেন তবে আমার মনে হয় রেসিপিতে যদি ঝোল আরো একটু শুকনো হতো তাহলে বেশি সুস্বাদু হতো।
এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শীতকালীন অনেকগুলো সবজি একত্রিত করে রান্না করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি শীতকালীন সবজিগুলো যদি একত্রিত করে রান্না করা যায় তাহলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়।
এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বেশ কয়েকটি সবজি দিয়ে মিক্স সবজি রেসিপি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এরকম বেশ কয়েকটি সবজি একত্রে রান্না করলে সে তরকারিটা খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার এই রেসিপিতে একটি ডিম দিলে রেসিপিটি আরও বেশি আকর্ষণীয় হতো। যাহোক অনেক সুন্দর একটি মিক্স সবজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ভাই আপনার অসংখ্য ধন্যবাদ জানাই।
শীতকালীন সবজি ফুল কপি সিম এবং টমেটো এই তিনটি একসাথে রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে। আপনি দেখছি খুব সুন্দর ভাবে এই রান্নাটি পরিবেশন করেছেন। আপনি তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি খেতে খুবই স্বাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি শেয়ার করার জন্য।
এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি চমৎকার একটা রেসিপি শেয়ার করেছেন। শিম,ফুলকপি টমেটো দিয়ে সুন্দর একটা মিক্স সবজি ভাজি রান্না করছেন। আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ ভাই রেসিপি পোস্ট টি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
রেসিপিটি দেখেই বুজা যাচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছে। শীতের সময় খেতে খুবই টেস্ট পাওয়া যায় এসব সবজি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
শীতকাল মানে বিভিন্ন শাকসবজি পাওয়ার সুন্দর একটি মুহূর্ত। তাই এই সময়ে বিভিন্ন শাকসবজি একসাথে মিশ্রণ করে রান্না করে খেতে বা ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। ঠিক তেমনি বেশ কিছু সবজির সমন্বয়ে আমাদের মাঝে রেসিপি করে দেখিয়েছেন। ছিল আপনার এই রেসিপি।
আপনার মন্তব্য দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ফুলকপি শিম টমেটো দিয়ে দারুণ লোভনীয় রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।এই ভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে।রেসিপিটি তৈরি পদ্ধতি খুব সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনারকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
বেশ কয়েক পদের সবজি একসাথে করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে।ফুলকপি,শিম টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সু স্বাগতম জানাই ভাই ভালো থাকবেন
আপনিও ভাই ভালো থাকবেন।