খুবই মজাদার এবং সুস্বাদু হাঁসের মাংস রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু হাঁসের মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি শীতকালে হাঁসের মাংস রান্না করা হয়ে থাকে। শীতের সময় ২২ পদের মসলা দিয়ে হাঁসের মাংস খাওয়া হয়। গ্রামাঞ্চলে একটি প্রবাদ বিদ্যমান রয়েছে। শীতকালে হাঁসের মাংস খেলে নাকি? বয়স্ক লোকদের শরীরের মাজা অর্থাৎ কোমল হাঁটু সহ অন্যান্য অঙ্গের ব্যথা কিছুটা কম হয়ে থাকে। হাঁসের মাংস সবাই বেশ পছন্দ করে থাকে। আমি ২২ পদের মসলা দিয়ে হাঁসের মাংস রান্না করার চেষ্টা করেছি।

আসুন শুরু করি

IMG20231216140556 (1).jpg

IMG20231216140124.jpg

খুবই মজাদার এবং সুস্বাদ হাঁসের মাংস রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20231216114421.jpg

IMG_20231207_223418.jpg

নামপরিমাণ
হাঁসের মাংসদেড় কেজি
পেঁয়াজ কুচিতিনটি
রসুন বাটাপরিমান মতো
আদা বাটাপরিমান মতো
হলুদের গুঁড়াএক চামচ
মরিচের গুঁড়াপরিমান মতো
জিরা বাটাপরিমান মতো
২২ পদের মিক্স মসলাপরিমান মতো
তেজপাতা, দারুচিনিপরিমান মতো
এলাচি, লং, জায়ফলপরিমান মত
তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG_20231217_225036.jpg

  • প্রথমে আমি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1702831936267.jpg

  • এই পর্যায়ে আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াই এর মধ্যে পরিণত মতো তেল ঢেলে দিলাম । তারপর পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ দিলাম। পেঁয়াজ কুচি লাল বর্ণ হওয়া পর্যন্ত নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1702832050824.jpg

  • এই ধাপে পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে হাঁসের মাংস ঢেলে দিলাম। আমি মাংস গুলো ভাজি করে নিচ্ছি।

IMG_20231217_225638.jpg

  • মাংসগুলো ভাজি হয়ে আসলে আমি হলুদের গুঁড়া দিলাম তারপর ভালো করে ভাজি করে নিয়েছি।

↘️ধাপ :- ৪↙️

1702832295835.jpg

  • এখন আমি মাংসের মধ্যে পরিমান মতোন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, ২২ পদের মিক্স মসলা দিলাম ।

1702832375043.jpg

  • তারপর এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, জায়ফল দিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20231217_230244.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান মাংসের মধ্যে দেওয়ার পরে মাংসের সাথে মসলা ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরো কিছুক্ষণ মাংস ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1702832626054.jpg

  • এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি । মাংস কষিয়ে নেওয়া হয়েছে।

↘️ধাপ :- ৭↙️

1702832989693.jpg

  • মাংস কষিয়ে নেওয়া পর মাংসের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পানি ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG20231216122315.jpg

  • মাংস রান্না হচ্ছে । আমি ঢাকনা দিয়ে পাতিল ঢেকে দিলাম।

1702833113271.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। মাংস রান্না হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

IMG20231216135458.jpg

IMG20231216140047.jpg

  • কিছুক্ষণ অপেক্ষা করার পর মাংসগুলো রান্না হয়ে গেছে। মাংসের ঝোল নিয়ম মতো রেখেছি।

আমার কাঙ্খিত দেশি হাঁসের মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20231216140227.jpg

IMG20231216140227 (2).jpg

IMG20231216140047 (1).jpg

IMG20231216140227 (1).jpg

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

হাঁসের মাংসের রেসিপি আমার কাছে সবথেকে ফেভারিট লাগে। আপনার তৈরি হাঁসের মাংসের রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে ভাই। অনেক সুন্দরভাবে হাসির মাংসের রেসিপি রন্ধন প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপি পোস্ট দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

এই শীতের ভিতরে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে । আপনি খুবই মজাদার হাঁসের মাংস রেসিপি শেয়ার করেছেন আমারতো দেখেই খেতে মন চাইছে হাঁসের মাংস খেতে ভালোই লাগে ।তারপর আপনি খুব সুন্দর করে রান্না করেছেন মাংসের কালার টা অনেক সুন্দর এসেছে ।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ৷ আসলে হাঁসের মাংস আমার অনেক পছন্দের ৷ তবে হাঁসের মাংস একটু ঠিকঠাক ভাবে রান্না করতে হয় ৷ তাহলে খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয় ৷ আপনি তো দেখছি অনেক সুন্দর এবং যত্ন সহকারে হাঁসের মাংস রেসিপি তৈরি করেছেন ৷ আপনার রেসিপি দেখতে ভীষণ সুন্দর ও লোভনীয় হয়েছে ৷ মন হয় খেতেও ভীষণ মজাদার হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

এত অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এই শীতে হাঁসের মাংস খেতে ভীষণ মজার হয়।আপনি হাঁসের মাংস বেশকিছু উপকরন দিয়ে রান্না করলেন।খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি। আপনি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে মজার এই হাঁসের মাংস রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের মধ্যে হাঁসের মাংস খাবার মজাটাই আলাদা। যদি একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে এই হাঁসের মাংস রান্না করা যায় তাহলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই, হাঁসের মাংস খাওয়ার মজাটাই আলাদা। এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাঁসের মাংস খেতে একটু শক্ত লাগে, তবে খেতে বেশ দারুন। আমাদের এর আগে যখন রাজহাঁস পাতি হাঁস পোষা হতো তখন খুবই মাংস খাওয়া হত কিন্তু এখন আর পোষা হয়ে ওঠে না বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক সুন্দরভাবে রান্নার কার্যক্রম করে দেখিয়েছেন, অতিশয় লোভনীয় ছিল আপনার এই হাঁসের মাংস।

 3 years ago 

হাঁসের মাংসের রেসিপি পোস্ট দেখে আপনার এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি একেবারে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। শীতের সময় গরম গরম হাঁসের মাংস খেলে খুব ভালো লাগে। খুবই লোভনীয় ছিল আপনার এই রেসিপিটা। আপনি আমার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন আজকে। এই সময়টাতে যদি হাঁসের মাংস পাওয়া যেত তাহলে খুব মজা করে খাওয়া যেত। হাঁসের মাংস কিন্তু গরম গরম রুটির সাথে খেতেও খুব ভালো লাগে।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হাঁসের মাংস খুব টেষ্টি একটি মাংস।তবে এই মাংসের স্বাদ শীতকালে দ্বিগুণ হয়ে যায়।আপনি খুব সুন্দর ও লোভনীয় করে রান্না করেছেন ও পরিবেশন করেছেন। ধাপে ধাপে খুব চমৎকার করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর লোভনীয় ও সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, হাঁসের মাংসের স্বাদ শীতকালে দ্বিগুণ হয়ে যায়। চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হাঁসের মাংস খেতে আমি অনেক পছন্দ করি৷ আজকে আপনি আমার পছন্দের একটি হাঁসের মাংসের রেসিপি শেয়ার করেছেন৷ কিছুদিন আগেই হাঁসের মাংস খেয়েছি৷ খুবই সুস্বাদু ছিল৷ আজকে যেভাবে আপনি এই রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন এটিও অনেক সুস্বাদু হয়েছে যা নিঃসন্দেহে বলতে পারি।

 3 years ago 

আপনি হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

দারুন একটি রেসিপি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়াএ করেছেন ভাই।আমার কাছে খুবই ভাল লেগছে।শীতকালে হাসের মাংশ দারুন একটি খাবার ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38