"বুনো ফুল ও ফলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।হঠাৎ করেই সন্ধ্যা থেকে ঝড় উঠে গেল আসলে গরমের সময় আবহাওয়ার কোনো ঠিক নেই। যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

বুনো ফুল ও ফলের ফটোগ্রাফি:

GridArt_20250426_204806214.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো বাইরে ঘুরতে যাওয়া হয় না, তবে গতদিন যখন প্রকৃতির কোলে হাটতে বের হয়েছিলাম তখন সুন্দর একটি বুনো ফুল গাছ দেখে ছবি তোলার ইচ্ছা জাগলো।তাই কয়েকটি ফটোগ্রাফি তুলে নিলাম যেগুলো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো--

IMG_20250426_204338.jpg

IMG_20250426_204126.jpg

এটি হচ্ছে বুনো ফুল ও ফল।রাস্তার পাশে ঝোপে ঝাড়ে এই ফুল গাছ বিনা যত্নে বেড়ে ওঠে।কিছুটা বেগুন গাছের মতোই দেখতে হলেও এটি বেগুন গাছ নয়।তাছাড়া এই বুনো ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগে।বুনো ফুলগুলি সাদা রঙের হয়ে থাকে।আর সাদা রঙের পাপড়ির মাঝে হলুদ রঙের অংশ রয়েছে।

IMG_20250426_204147.jpg

IMG_20250426_204300.jpg

বুনো ফুলের মধ্যে লাল রঙের অংশগুলিকে ফল বলে।বুনো ফুলের কুঁড়িগুলির ভিতর ধীরে ধীরে শক্ত হতে থাকে।তারপর ওই কুঁড়িগুলির ভিতরে ফলগুলো বেড়ে ওঠে।এই গাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে যেটি গাছকে আত্মরক্ষা করতে সাহায্য করে।

IMG_20250426_204224.jpg

IMG_20250426_204240.jpg

বিশেষ করে এই গাছের পাতার উপর ও নীচে,ফুলের বোঁটায় এবং ফুল ও ফলের কুঁড়ির উপর ডালে ইয়া বড় বড় কাঁটা রয়েছে।যেগুলো খুবই লম্বা জাতীয়।গাছের ফলগুলো যখন পেকে যায় তখন লাল টুকটুকে রং হয়ে যায়।দেখলেই মনে হয় টুপ করে খেয়ে ফেলি।অনেকটা দেখতে চেরী ফলের টাইপের মতোই।

IMG_20250426_204327.jpg

IMG_20250426_204108.jpg

ফলগুলো দেখতে বেশ অদ্ভুত।তবে এই ফুল গাছটি খুব সুন্দর ছিল।সাদা রঙের ফুলের মাঝে লাল রঙের ফল।আবার সবুজ রঙের পাতার মধ্যে তামাটে রঙের শুকনো পাতা রয়েছে।তবে পাতাগুলোর কিনারা ঢেউয়ের মতো কুচানো ডিজাইন থাকে বলে বেশি আকর্ষণীয় দেখতে লাগে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,পালসিট

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এ ধরনের বুনোফুল আমিও দেখেছি। রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠে। ফুল গুলো দেখতে সুন্দর লাগে। হ্যাঁ দেখতে অনেকটা বেগুন গাছের মতো কিন্তু এগুলো বেগুন নাই। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন, বেগুন গাছের মতই দেখতে হলেও বেগুন গাছ নয়।ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে আপনি খুব সুন্দর কিছু বনো ফুল এবং ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। কিছু কিছু বুনো ফুল আছে দেখতে খুব চমৎকার লাগে বাস্তব ফুলের চেয়েও। ধন্যবাদ বুনো ফুল এবং ফলের ফটোগ্রাফি করার জন্য।

 last year 

আপু,এগুলো তো বাস্তবিক ফুল-ই ।আসলে এগুলো অনেক আকর্ষণীয় ছিল।ধন্যবাদ আপনাকে।

 last year 

বুনোফুলের ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করলাম। যেগুলো উপভোগ করতে এবং ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফুলের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 last year 

আপনার ফটোগ্রাফির তুলনায় আমার ফটোগ্রাফি কিছুই না ভাইয়া,চেষ্টা করেছি মাত্র।ধন্যবাদ আপনাকে।

 last year 

এগুলো সাধারণ রাস্তার ধারে ফুটে থাকতে দেখা যায়। এগুলোর প্রতি কখনোই ঐভাবে আগ্রহ তৈরি হয়নি আমার। বেশ লাগল দেখে। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপনি আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ভাইয়া,সত্যি বলতে লাল টুকটুকে ফলগুলো দেখে আমার আগ্রহ বেড়ে গেল।ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47