বিলুপ্তপ্রায় নাগলিঙ্গম ফুল সম্বন্ধে কিছু তথ্য

in #flowerextinct5 years ago (edited)

আসসালামু আলাইকুম,
নাগলিঙ্গম একটি বিলুপ্তপ্রায় গাছ।এই গাছ সম্পর্কে আজকে আমি আপনাদের জানে চাই।
নাগলিঙ্গম:


এই গাছটি বাংলাদেশে সংখ্যায় খুব কম পাওয়া যায়। বাংলাদেশে এটি খুবই বিরল। উচ্চতায় ৩৫থেকে ৪০মিটার পর্যন্ত বৃদ্ধি পায়।একটা রিসার্চ অনুযায়ী বলছে বাংলাদেশে এই গাছ মাত্র 52 টি আছে । তার মধ্যে আমার বাড়িতে একটি আছে।


এই গাছটি আমার চাচা ঢাকা থেকে নিয়ে এসেছিল এবং তার 20 বছর পর এই গাছটিতে ফুল ফুটেছে।

প্রথমেই ফুলের বাংলাদেশ আবির্ভাব:
গাছটি সর্বপ্রথম বাংলাদেশে এনেছিল প্রায় দেড়শ বছর আগে এক জমিদার।তিনি প্রধানত এ গাছটি এনেছিলেন সুন্দর ফুলের গন্ধ ও ঔষধি কার্যকারিতা জন্য।তখনকার দিনে হাতির পেটের অসুখের জন্য অনেক কাজে লাগত ।তাই এই কারণে তিনি ঐ গাছ এখানে ছিলেন।তখনকার দিনে কবিরাজ এই গাছের ফুল এবং ফল কে কাজে লাগিয়ে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে যা মানুষের অনেক কাজে লাগতো


নাগালিঙ্গম গাছের অনেক ঔষধি উপকারিতা রয়েছে। উচ্চ রক্তচাপ, টিউমার, ব্যথা এবং জ্বালা পোড়া চিকিৎসায় ঐ গাছের ফুল ব্যবহার করা হয়েছে। এটি সাধারণ সর্দি এবং পেট ব্যাথাও নিরাময় করে। এটি ম্যালেরিয়া এবং দাঁতের ব্যথার বিরুদ্ধে খুব কার্যকর।

বাংলাদেশের 52 টি গাছের কথা উল্লেখ থাকলেও তা কোথায় কোথায় আছে সেটা অজানা ।5থেকে 6 টা গাছ গাছের খবর এখন পর্যন্ত আছে ।এটা আমি একটি প্রতিবেদন ঐ পড়েছি।কিন্তু আস্তে আস্তে তার বিলুপ্তপ্রায় এখন তো খুঁজে পাওয়া যায় না বললেই চলে কিছু কিছু জায়গায় আছে তার মধ্যে আমাদের এখানে একটা আছে।
গাছটি সম্পর্কে আপাতত আমার এইটুকু ধারণা আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39