কয়েকটি ফুলের ফটোগ্রাফি!
16-05-2025
২ জৈষ্ঠ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্থ্যতা কামনা করছি। আসলে জীবনে ভালো খারাপ সময় থাকবেই। আপনাকে সবকিছুর সাথেই মানিয়ে নিতে হবে। খারাপ কিছু না আসলে জীবনে ভালোর কদর কখনো বুঝা যেত না। এজন্য জীবনে ক্ষণিক সময়ের জন্য হলেও খারাপ সময় উপলব্ধি করা দরকার। তো সময়গুলো সব যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। পরীক্ষার জন্য ঠিকমতো কাজ করাও হচ্ছে না। কাজ না করতে পেরেও বেশ খারাপ লাগছে। আজকে যেহেতু শুক্রবার তাই আজকে চলে এলাম আপনাদের মাঝে। আজকে নাটক শেয়ার করবো না। কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফির শুরুতেই যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি নিশ্চয় আপনারা দেখেছেন অনেক। রজনীগন্ধা ফুল। বলতে গেলে এ ফুল সারাবছরই কমবেশি দেখতে পাওয়া যায়। এ ফুলের বিশেষ আকর্ষণ হচ্ছে এর গন্ধ! এ ফুলের গন্ধ আমার কাছে দারুণ লাগে। আমাদের ভার্সিটির হলগুলোর সামনে অনেক রকমের ফুলের সংগ্রহ রয়েছে। মূলত সৌন্দর্য বর্ধনের জন্যই ফুলের চারা রোপণ করেছে।
এ ফুলটিকেও আপনারা চিনেন। এ ফুলটি হলো সাদা রঙন ফুল। এর আরেকটা কালার হয়েছে। সেটা খয়েরী রঙপর মতো। একগুচ্ছ ফুল একসাথে থাকে এজন্য দেখতেও চমৎকার লাগে। এ ফুলের ফটোগ্রাফিটিও আমি ক্যাম্পাসের হলের সামনে থেকে করেছিলাম।
এ ফুলটি গ্রামের দিকে অনেক পাওয়া। আমাদের দিকে মাইক ফুল অথবা সন্ধ্যামালতী ফুল বলে চিনে সবাই। এ ফুলের পাপঁড়ি ঘষা দিলে হাত লাল রঙ হয়ে যায়। ছোটবেলায় এ ফুল দিয়ে অনেক খেলা করেছি। ফুলটি দেখতে সুন্দর। এ ফুলের ফটোগ্রাফিটি হলের সামনে থেকে করেছিলাম।
এটিও একটি রঙ্গন ফুল। এ ফুলের কালার খয়েরী লাল। দেখতে দারুণ লাগে এ ফুল। রঙ্গন ফুলের গাছে অনেকগুলো ফুল দেখতে পেয়েছিলাম। নরমালি এ ফুলের তেমন গন্ধ নেই। তবে ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।
সবারই পছন্দের নয়নতারা ফুল। এ সময়টাতে নয়নতারা ফুলো বেশি দেখতে পাওয়া। ফুলের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। আমাদের শহীদ শাকিল অডিটোরিয়াম এর সামনে দেখলাম এক সারিতে অনেকগুলো নয়নতারা ফুলের গাছ লাগানো। গাছগুলোতে ফুলে ভরপুর। দেখতেও চমৎকার লাগছিল। তারপর ফোন দিয়ে বেশ কিছু নয়নতারা ফুলের ফটোগ্রাফি করে নিলাম। ফুলগুলো দূর থেকে দেখতেও বেশ চমৎকার লাগছিল।
| Device | Oppo A12 |
|---|---|
| Photographer | @haideremtiaz |
| Location | [W3w]( |
আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
আরে বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি বরাবরই দেখতে অনেক বেশি ভালো লাগে আমার। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রঙ্গন ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তবে প্রথমে যে ফুলটি, ওই ফুলটির নাম আমি গাঁদা ফুল বলে জানি। আপনাদের ওখানে হয়তো রজনীগন্ধা বলে থাকলেও আমাদের এখানে রজনীগন্ধা অন্য একটি ফুলকে বলে। যাইহোক আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ফুল অনেক সুন্দর দেখতে এবং আপনার ফটোগ্রাফিও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।
ওয়াও ভাইয়া আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
হলুদ রঙের ফুলটা আমি যতদুর জানি ঐটা গাদা ফুল। রজনীগন্ধা ফুল ঐটা না। সম্ভবত আপনার ভুল হয়েছে। অন্য ফুল গুলো দেখতে বেশ দারুণ লাগছে। সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে শেষের দিকে আপনি যে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷