বিকাল বেলা মাঠের মধ্যে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ০৬ ই নভেম্বর ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বিকাল বেলা মাঠের মধ্যে ঘুরতে এবং মাঠের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


IMG-20241106-WA0000.jpg

আমার বাড়ির একদম পাশেই রয়েছে এক বিশাল ফসলের মাঠ।এই মাঠের মধ্যে সব সময় বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়। তবে, বর্তমান সময়ে পুরো মাঠ টি সোনালী ধান ক্ষেতে ভরপুর।এ বছর আমাদের এই মাঠের মধ্যে প্রচুর পরিমাণে ধানের ফলন হয়েছে।যা আমাদের এলাকার প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।এ বছর আমাদের এই মাঠের মধ্যে তেমন একটা প্রাকৃতিক দুর্যোগের শীকার হননি।তাই এবছর একটু বেশি ফলন হয়েছে। তবে, যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের দেখা দিলে হয়তো ফলন একটু কম হতো। যেমন, অতিরিক্ত বৃষ্টি, শিলা বৃষ্টি এবং আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কোন ধরনের ফসলের ফলন অনেক টা কমে যায়, ফলে কৃষকরা অনেক বেশি লসের সম্মুখীন হন। তবে, এবছর এমনটা হয়নি।

IMG-20241106-WA0003.jpg

IMG-20241106-WA0002.jpg

সেদিন আমি আমাদের এই মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম বিকাল বেলা। তবে, আমি সময় পেলেই এই মাঠের মধ্যে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। কেননা, মাঠের মধ্যে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। বিশেষ করে যখন মন খারাপ থাকে, তখন আমি এই মাঠের মধ্যে ঘুরতে আসি।এই মাঠের মধ্যে ঘুরতে আসলে মন মস্তিস্ক একদম ফ্রি হয়ে যায়।আর প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে মন একদম ভালো হয়ে যায়। যাইহোক, আমি সেদিন আমাদের এই মাঠের মধ্যে ঘুরতে গিয়ে দেখতে পারলাম মাঠের মধ্যে বেশ কিছু জমিতে ধান পেকে গিয়েছে।পাকা ধান ক্ষেত গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দূর থেকে দেখতে সোনালী রংয়ের মতো লাগছে। আবার কিছু কিছু মানুষ ইতোমধ্যে তাদের পাকা ধান গুলো কেটে নিয়েছেন।

আসলে যারা একটু আগে ধান চাষ করছিল তাদের ধান গুলো সবার আগে পেকে গিয়েছে।আর যারা সবার আগে ধান চাষ করছিল তাদের মূলত ধান কাটার সাথে সাথেই আরো নতুন একটি ফসল চাষ করার পরিকল্পনা ছিল।তাই তারা একটু আগে ধান চাষ করছিল এবং একটু আগেই তাদের ধান গুলো কেটেছে। তাদের পরিকল্পনা হচ্ছে ধান কাটার পর আলু চাষ করা।আর বর্তমান সময়ে আলু চাষে প্রচুর পরিমাণে লাভ।এ‌ বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন।আর আমাদের এই মাঠের মধ্যে প্রায় সব সময় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়ে থাকে। কোন সময়ের জন্য একটি জমি ও পড়ে থাকে না।আর আমাদের মাঠের এইসব জমি গুলো সব গুলোই আমাদের গ্ৰামের মানুষের।

IMG-20241106-WA0004.jpg

এই মাঠের মধ্যে আমাদের মধ্যে আমাদের নিজস্ব বেশ কিছু জমি রয়েছে, আমরা সেসব জমির মধ্যে বর্তমান সময়ে ধান চাষ করছি। তবে, আমাদের ধান এখনো পাকেনি। তবে, অল্প কিছু দিনের মধ্যেই পেকে যাবে। যাইহোক, আমাদের মাঠের একদম মাঝ বরাবর একটি চিকন রাস্তা রয়েছে।আমি এই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ধান ক্ষেতের সৌন্দর্য গুলো উপভোগ করছিলাম। বিকাল বেলা ধান ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো।আর আমি যখন মাঠের মধ্যে গিয়েছিলাম তখন মাঠের মধ্যে তেমন একটা মানুষ ছিলেন না। কেননা, বিকাল বেলা মাঠের মধ্যে তেমন একটা মানুষ থাকে না। দুপুর বেলা মাঠের মধ্যে কাজ করে বিকাল বেলা সকলেই বাসায় চলে যায়।

IMG-20241106-WA0001.jpg

আমার কাছে কচি ধান ক্ষেতের তুলনায় পাকা ধান ক্ষেত গুলো দেখতে একটু বেশি ভালো লাগছিলো। কেননা পাকা ধান ক্ষেত গুলো দেখতে একটু বেশি ভালো লাগছিলো।তাই আমি হাঁটছিলাম আর ধান ক্ষেতের সৌন্দর্য উপভোগ করছিলাম। আজ আমি গ্ৰামের মধ্যে বসবাস করি বলেই এতো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি। যাইহোক বেশ কিছু সময় আমাদের মাঠের মধ্যে ঘোরাঘুরি করার পর সন্ধ্যা নেমে আসে।আমি সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এই মাঠের মধ্যে ছিলাম। পুরোটা সময় জুড়েই আমি আমাদের মাঠের সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেছি। অবশেষে সন্ধ্যার সময় আমি বাসায় ফিরে এসেছি। সেদিন বিকাল বেলা আমার সময়টা অনেক ভালো কেটেছে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXi5ykaNXfcHUD5j7ywn2sYMuAaxVCSF7KarjeyDXMWkShcYXof5pJzL811JLa...YvwmTf667voc7rj2rYhzUHtRoZiaMkZcfUbRkBUaWAQK1RbzHq4ZuAeSzwZkJT3X35hRevJH2MzMkLrvzNgcWgEXUASxmti5ast1AiY1XuTx9R8CHrKDjR9fYA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রামের জীবনে এটাই সব থেকে মজার। বিকেল হলে সবুজ হাওয়া খেতে বেরিয়ে পড়া যায়৷ পাকা ধানের রঙ আমারও খুব প্রিয়৷ তবে কাঁচা ধানও খারাপ লাগে না৷ স্নিগ্ধ এই প্রকৃতির মাঝে আপনি চমৎকার সময় কাটিয়েছেন৷

 2 years ago 

সকালবেলা ফসলের মাঠের সুন্দরময় দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। আসলে এরকম পরিবেশের মধ্যে বিকেলবেলার মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 2 years ago 

বিকেলবেলা ফসলের মাঠের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো করেছেন। এই দৃশ্য দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধানের ফসলের মাঠের দৃশ্যে দেখতে পেয়ে মুগ্ধ হলাম।

 2 years ago 

প্রকৃতির স্নিগ্ধতা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। খুবই সুন্দর ছিল আপনার ক্যাপচার করা প্রতিটা ফটোগ্রাফি। বিকেলবেলা মাঠে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। পাকা ধানের ক্ষেত গুলো সত্যি চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

বিকালে মাঠে ঘুরতে গিয়ে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। দুই জমির মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই দৃশ্যটি দারুন ছিল। এরকম দৃশ্য গ্রাম বাংলাতেই বেশি দেখা যায়। প্রত্যেকটা ফটোগ্রাফির কোয়ালিটি খুবই ভালো ছিল। সেই সাথে খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59558.93
ETH 1569.99
USDT 1.00
SBD 0.42