বড় ভাইয়ের হাতের নুডলস রান্না আর ডিম সিদ্ধ খাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ।

রোজ রবিবার ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আবারো নতুন একটি পোস্ট হাজির হয়েছি। দিন দিন সে শীতের তিব্রতা বাড়ার কথা কিন্তু শীতের তেমন একটা ভাব বুঝতে পারা যাচ্ছে না। এবার শীত কি জিনিস বুঝতেই পারলাম না। শীতের সময় শীত না পড়লে আমার আবার ভালো লাগে না। আসলে দিন দিন ঋতু তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। আর এর দায়ী কিন্তু আমারা নিজেরাই। আমাদের কারনে আজ প্রকৃতি তার আসল রুপ হারিয়ে ফেলছে।

যাই হোক দিনটা ছিলো বৃহস্পতিবার আমার ডিউটি ছিলো ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। আটটা পর্যন্ত ডিউটি করার পর ডিউটির খাতা খুলে দেখি আমার ডিউটি আবার ৮টা থেকে ১১টা পর্যন্ত। যেহেতু গতকালের ডিউটি করেছিলাম আমার এক বড় ভাইয়ের। আমার ওই দিন অফ ডিউটি ছিলো যার কারনে তার ডিউটি করে দিয়েছিলাম। বড় ভাই পারিবারিক সমস্যার কারণে বাড়িতে গিয়েছিল। পরের দিন আমার প্রথম কলের প্রথম ডিউটি আমি পড়ে গেছে। তাই আমাকে এখন ৬ ঘন্টা ডিউটি করতে হলো।

1000009991.jpg

আটটার পরে আমাদের জেনারেল কল শুরু হয়। রোল কাজ শেষ করে মাসুদ ভাই আমাকে বললে আশিক আসো তুমি আর আমি মিলে নাস্তা তৈরি করে খাই। যত মাসুদ ভাই সকালের নাস্তা নিজে তৈরি করে খাই। আর আমি যেহেতু এখন ৮টা থেকে ১১ টা পর্যন্ত ডিউটি করব তাই সে আমাকে নাস্তার দাওয়াত দিলো। আমি আর না করলাম না সে আমাকে বললো আমি যখন তোমাকে ফোন দেবো তুমি তখন তিনতলায় চলে আসবা। আমি বললাম ঠিক আছে ভাই আপনি যান আমি সময় মত চলে যাব।

1000009988.jpg

এরপর আমি আমার ডিউটি করতে থাকলাম। প্রায় আধাঘন্টা পর ভাই আমাকে ফোন দিলাম আমি বুঝতে পারলাম খাবার রেডি হয়ে গেছে তাই ভাই আমাকে ফোন দিচ্ছে। আমি বেশি দেরি না করে খুব দ্রুতই রওনা হলাম তিন তলায় যাওয়ার জন্য। আমি সেখানে যাওয়ার পর ভাই আমাকে বললো ছাদে চেয়ার আছে তুমি গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি। আমি ভাইয়ের কথা মতো বাইরে চেয়ারে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই ভাই প্লেটে করে নুডলস আর হাসের ডিম নিয় আসলো। আমি দেখে তো অবাক। এত কিছু আয়োজন করেছে এর সল্প সময়ে মধ্যে বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেচে।

1000009993.jpg

আমি তাকে বললাম ভাই এত কিছু করার কি দরকার ছিলো। যেহেতু মাসুদ ভাই আমার অনেক সিনিয়র। তারপরও সে আমাকে অনেক ভালোবাসে। কেনো এত ভালোবাসে সেটা আমি নিজেই জানি না। যাই হোক সে নুডলস রান্না করেছে শুধু মাত্র টেস্টি সল্ট দিয়ে। আমি বললাম টেস্টি সল্ট দিয়ে কি নুডলস রান্না করে খাওয়া যায়। ভাই আমার কথা শুনে মুচকি হেসে দিয়ে বললো একবার খেয়ে দেখো তারপর বলবা খাওয়া যায় কি যায় না। তারপর দুই জনে মিলে খাওয়া শুরু করলাম। যেমনটা ভেবেছিলাম আসলে খেতে তেমন লাগেনি। বেশ ভালোই হয়েছিলো খেতে। আমি তার রান্নার প্রশংসা করলাম। সে বেশ খুশি হলো খাওয়া শেষ হওয়ার আগেই ভাই আমাকে বললো একটু দাঁড়াও আমি তোমার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। এরপর আবার দুই জনে মিলে চা খেলাম। বেশ ভালো সময় পার করলাম দুই জনে। অফিসের তিন তলার ছাদে বসে এমন সুন্দর একটি মূহুর্তে কিছু খাওয়া দাওয়া করার অনুভূতি / অভিজ্ঞতা ছিলো অন্য রকম। আমার কাছে সময়টা বেশ ভালো লাগেছে। এরপর ভাইকে আবারও ধন্যবাদ জানালাম এত সুন্দর পরিবেশে দারুন একটি খাবার খাওয়ার জন্য। এরপর আমি আমার ডিউটিতে ফিরে গেলাম।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য। আশা করছি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়অনুভূতিমূলক পোস্ট
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000006184.png

1000006183.png

1000008780.png

Sort:  
 last year 

২৮/১২/২০২৪

1000010393.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাজের পর আপনারা দুজনে মিলে নুডুলস আর হাঁসের ডিম দিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাই। ছাদে বসে এইসব খাবার একসাথে খাবার একটা আলাদা অনুভূতি আছে। তাও শীতের দিনে বিকেল বেলা গরম গরম নুডুলস নিয়ে ছাদে বসে আড্ডা দেওয়ার মতো ভালো জিনিস আর কিছুতে নেই।

 last year 

আপনার সিনিয়র ভাই সহ নাস্তা করলেন তাও আবার ঐ ভাই ই নাস্তা বানিয়ে আপনাকে খাইয়েছে সেটা দেখে বেশ ভালো লাগলো।আসলে টেস্টি সল্ট দিয়ে নুডলস খাওয়া যায় তা আমারও জানা ছিল না।আপনাদের দুজনের কাটানো সুন্দর মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

আমিও জানতাম না আপু যে এভাবেও নুডলস খাওয়া যায়। আমাদের কাটানো মূহুর্ত আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। শুকরিয়া আপু।

 last year 

সিনিয়র ভাইয়ের সাথে নাস্তা করেছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আপনাকে ভালোবাসে দেখে সে নিজে হাতে নাস্তা বানিয়েছে।বেশ মজা করে খেয়েছেন আর আড্ডা দিয়েছেন।নিশ্চয় বেশ ভালো সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

জ্বি আপু অনেক সুন্দর একটি মূহুর্ত কাটিয়েছিলাম। শুকরিয়া আপু ভালো থাকবেন।

 last year 

শীতের বিকেলে নুডুলস খেতে খেতে আড্ডা দেওয়ার অনুভূতি কিন্তু দারুন। দুজনে মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি। বিকেল বেলায় নুডুলস খাওয়া তো এমনিতেই স্পেশাল আর সেটা যদি হয় সিনিয়র ভাইয়ের হাতের রান্না তাহলে তো কথাই নেই। বেশ ভালো সময় উপভোগ করেছেন। সুন্দর সময় উপভোগ করার অনুভূতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন পড়ে খুব ভালো লাগলো।

 last year 

জ্বি আপু আপনি বেশ ভালো বলেছেন। শুকরিয়া আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62651.95
ETH 1656.98
USDT 1.00
SBD 0.41