"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৬১ [ তারিখ : ২৫.০৫.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম-মোছা: মনীরা আক্তার মুন্নি। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তাঁহার প্রিয় শখ গুলো হলো: রান্না করা, ফুল গাছ লাগানো, ফটোগ্রাফি করা, ছবি আঁকা ইত্যাদি। তবে এগুলোর মধ্যে তাঁহার সবচেয়ে প্রিয় শখ হচ্ছে ফটোগ্রাফি করা।শিক্ষাগত যোগ্যতা- অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


"মোচা চিংড়ির ঘন্ট রেসিপি" ... @monira999 (24.05.2025 )

আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার তৈরি করতে অনেক ভালো লাগে। তাই যখনই মজার কোন খাবার তৈরি করি তখনই ছবি তোলার চেষ্টা করি। আজকেও একটি মজার রেসিপি শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে। মোচা চিংড়ি আমার ভীষণ প্রিয়। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে মোচা চিংড়ির টেস্টটাই আলাদা। আর খুব সহজেই এই খাবারটি তৈরি করা যায়। কলার মোচা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করলে অন্য রকমের টেস্ট হয়। আর খেতেও ভালো লাগে। এই ধরনের খাবার গুলো মাঝে মাঝে খাওয়া হয়। আর এই খাবারটি খুবই পুষ্টিকর। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর খুব সহজে এই মজার রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই খাবারটি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।.


আজকের ফিচারড আর্টিকেল:
আমাদের সবার পরিচিত মুনিরা ম্যাডাম, যিনি নিয়মিত এই কমিউনিটিতে অনন্য সব রেসিপি শেয়ার করে থাকেন। আজ যখন ফিচারড আর্টিকেল বাছাই করছিলাম, তখন তার একটি রেসিপি পোস্টের থাম্বনেল আমার দৃষ্টি কেড়ে নিলো।
রেসিপির নাম: মোচা চিংড়ির ঘন্টো রেসিপি। আগে কখনো এই রেসিপি খাওয়ার অভিজ্ঞতা না থাকলেও, দেখে মনে হচ্ছিলো দারুণ সুস্বাদু। মুনিরা ম্যাডাম নিজেই বলেছেন, স্বাদে যেমন অতুলনীয়, তেমনি দেখতে ও পরিবেশনায় অনন্য।
তার উপস্থাপনা ছিল নিখুঁত, আর রেসিপিটি ছিল একেবারে ইউনিক। তাই আজকের ফিচারড আর্টিকেল হিসেবে আমরা এই পোস্টটিকেই নির্বাচন করলাম। ধন্যবাদ সবাইকে!

2.png



ছবিগুলো @monira999 এর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার রেসিপি পোস্ট সিলেক্ট হয়েছে দেখে সত্যিই অনেক ভালো লাগলো। মোচা চিংড়ির ঘন্ট আমার ভীষণ প্রিয় একটি খাবার। আর এই খাবারটি খেতেও অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

মনিরা আপুর এই রেসিপিটা আমার কাছেও ভালো লেগেছে। আনকমন একটা রেসিপি হয়েছিলো। এটা যে এবিবি ফিচারড আর্টিকেলে সংযুক্ত হবে তখনই বুঝতে পেরেছিলাম। ধন্যবাদ।

 last year 

মনিরা আপুর করা রেসিপিটি সত্যি দুর্দান্ত ছিল।এই ধরনের ইউনিক রেসিপি দেখলে এমনি লোভ লেগে যায়।খুবই মজাদার একটি রেসিপি আজকের ফিচারর্ড পোস্ট হিসেবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ফিচার্ড আর্টিকেলে মনিরা আপুর রেসিপি পোষ্ট দেখে অনেক ভালো লাগলো। মনিরা আপুর রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। মোচা চিংড়ি ঘন্ট রেসিপিটি সত্যিই অনেক মজাদার। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42