চিরকালীন

in #esteem8 years ago

মেয়েটি যেদিন বড় হয়ে গেল
সেদিন সাগরের জল ছুঁয়ে
সূর্যের প্রথম আলো
তার মুখে আবির ছড়ালো!
বুকে তার সমূদ্র আছড়ালো,
একটি সীগাল পাখী
সাগরের নীল জল ছুঁয়ে
আকাশে উড়ে গেল।
সেদিন রাতে চাঁদের নরম আলো
তাকে আদর করে গেল!
.
কিছুদিন পর একটি ছেলে এল,
অবাক চোখে মেয়েটির দিকে তাকালো,
মেয়েটি চোখ নামালো
সেদিন সে আরো বড় হয়ে গেল।
.
ছেলেটি তাকে কিছু বলতে চাইলো,
কিন্তু পারলো না,
মনে মনে শুধু বললো

  • বুঝতে কী পার না
    আমি তোমায় ভালবাসি!
    মেয়েটির মুখে তখন লাজুক হাসি
    মনে মনে সেও বললো
  • বাসি, বাসি, আমিও তোমায় ভালবাসি!
    .
    দুজনার দৃষ্টি হয়ে গেল লীন,
    সে দৃষ্টি চিরকালীন!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42