যশোর রোডের গাছ কাটা আটকে দিল হাইকোর্ট

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের শতবর্ষী গাছ কাটার ওপর ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, 'সংবিধানের ১৮(ক) তে বলা আছে, ‘সরকার বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ ছাড়া শতবর্ষী গাছগুলো দেশের ঐতিহ্য। আমরা এ গাছগুলো কাটার সিন্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আবেদনে উল্লেখ করেছি। এখন আদেশের ফলে এই মুহুর্তে গাছগুলো কাটা যাবে না।’

আজ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের সংগঠন।

রিটে পরিবেশ সচিব, সড়ক ও পরিবহন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি),খুলনার জেলা প্রশাসক (ডিসি), যশোরের পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Sort:  

You got a 6.34% upvote from @bid4joy courtesy of @shawon.networker!

Your Post Has Been Featured on @Resteemable!
Feature any Steemit post using resteemit.com!
How It Works:
1. Take Any Steemit URL
2. Erase https://
3. Type re
Get Featured Instantly – Featured Posts are voted every 2.4hrs
Join the Curation Team Here

You got a 20.00% upvote from @steembloggers courtesy of @shawon.networker!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61714.34
ETH 1618.58
USDT 1.00
SBD 0.40