বেগুন গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি হলো বেগুন গাছের ফটোগ্রাফি। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে বেগুন গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আর আজকে কিছু বেগুন সহ বেগুন গাছের ফটোগ্রাফি শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আমি একটি গ্রামে গেছিলাম কিছু কাঁচা সবজি কেনার জন্য। সেই গ্রাম থেকে আমি মাঝে মাঝেই বেশ কয়েক প্রকারের কাঁচা সবজি কিনে নিয়ে আসি। বাজারে এসব সবজি পাওয়া গেলেও আমি যেখান থেকে এই সবজিগুলো নিয়ে আসি সেখানকার ক্ষেত থেকে টাটকা সবজি তুলে বিক্রি করা হয়। তাই আমি সেখান থেকেই মাঝে মধ্যে সবজি কিনে নিয়ে আসি। আমি যে বেগুনের ফটোগ্রাফি করেছি, এই বেগুন গুলো খুব ছোট ছিল। এই বাগান থেকে আমি অন্য সবজি কিনেছিলাম। তার পাশাপাশি এই বেগুন গাছগুলোও ছিল সেখান থেকেই আমি এই ফটোগ্রাফি গুলো করেছি। আমি সেদিন বেগুনও কিনেছিলাম তবে তা অন্য ক্ষেত থেকে। বাজারে তুলনায় এখানে সবজির দাম অনেক কম এবং ক্ষেত থেকে তোলা টাটকা সবজি পাওয়া যায় এখানে। সেই গ্রামের বেশিরভাগ চাষের জমিতেই সবজি চাষ করতে দেখেছিলাম। এইসব সবজিগুলো ক্ষেত থেকে তুলে বাজারজাত ও করা হয়ে থাকে। যা আমরা মূলত বাজার থেকে কিনে থাকি। আমি জানতাম না এই গ্রামে ক্ষেত থেকে এরকম টাটকা সবজি কেনা যায়। আমি একবার আমার এক দাদার সাথে গেছিলাম দাদা তার বাড়ির জন্য বেশ অনেকগুলো করে সবজি কেনে। তাই সে ওই গ্রাম থেকেই সবজি কিনা থাকে সবসময়। আর তখন থেকেই আমিও মাঝে মাঝে টুকটাক সবজি কিনে নিয়ে আসি সেই গ্রাম থেকে। যাইহোক, সেদিন সবজি কিনতে গিয়ে সেই গ্রামের একটি ক্ষেত থেকে এই বেগুনসহ বেগুন গাছের ফটোগ্রাফি আমি করেছিলাম। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250604_090620.jpg

IMG_20250604_090612.jpg

IMG_20250604_090550_1.jpg

IMG_20250604_090603.jpg

IMG_20250604_090613.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

একদমই বেগুন জমি থেকে তরতাজা বেগুনের ফটোগ্রাফি করেছেন দারুণ হয়েছে। দেখতে খুব ভালো লাগছে বেগুন গাছে ঝুলে থাকা তরতাজা বেগুন গুলো।ধাপে ধাপে বেগুনের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়া জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো সবজি গাছে যখন সবজি ফলে তখন দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ভীষণ সুন্দর কিছু বেগুন গাছের বেগুন সহ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62095.48
ETH 1737.24
USDT 1.00
SBD 0.39