ডাই পোস্টঃ রঙিন কাগজ আর জরিকলম দিয়ে ফুল তৈরি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের বিষয় বস্তু হলো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি। এর আগের পোস্টে বলেছিলাম যে এই বিষয়ের উপর এখন থেকে একটি করে পোস্ট থাকবে। তাই আজও আমি নতুন একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন কাগজের ফুল আর জরিকলম দিয়ে হালকা ডিজাইন করে করে তৈরি করা রঙিন কাগজের ফুল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর অপেক্ষা কিসের চলুন তাহলে শুরু করা যাক।
| প্রয়োজনীয় উপকরণ |
|---|
| পেন্সিল |
| রঙিন কাগজ |
| পেন্সিল |
প্রথমে একটি A4 সাইজের একটা রঙিন কাগজ নিয়ে নিয়েছি তারপর কাগজের একটি কোনা ধরে অরেকটি কোনা বরারব ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ করার পর জিনিসটা দেখতে ঠিক ছবির মতো হবে।
এরপর কাগজটিকে যে কোনা ধরে ভাঁজ করেছিলাম ওই অংশ ধরে মাঝ বরাবর আমার একটি ভাঁজ দিয়ে নেবো। ভাঁজ করার পর কাগজটি দেখতে ত্রিভুজের মতো লাগবে। কিন্তু নিচে কিছু পরিমান কাগজ অবশিষ্ট থেকে যাবে।
এরপর নিচে অবশিষ্ট থাকা কাগজের অংশ টুকু কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার কাগজটি দেখতে সম্পূর্ণ ত্রিভুজের আকার হয়ে যাবে।
এরপর কাগজটিকে আবার মাঝখানে ধরে সুন্দর করে দুই পাশে সমান করে ভাঁজ করে নেবো। ভাঁজ করার পর কাগজটি দেখতে ঠিক ছবির মতো হবে।
এরপ কাগজের উপর মনের মতো করে ফুল এঁকে নিয়েছি। যত সুন্দর করে ফুল এঁকে নেওয়া যাবে সেটা কাটার পর দেখতে তত সুন্দর লাগবে। আমি উপরের ছবির মতো করে এঁকে নিয়েছি।
কাগজের পর ফুল আঁকা শেষ হলে কাঁচি নিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। খুব সাবধানে কাটতে হবে না হলে একটু ভুলের জন্য আপনার কষ্ট জলে যেতে পারে। খুব সাবধানে সুন্দর করে ফুল গুলা আমি কেটে নিয়েছি
ফুল কাটা সম্পূর্ণ হয়ে গেলে সেটা দেখতে ঠিক এমনটা লাগবে। এর পর কাগজটির প্রতিটি ধাপ খুব সাবধানে আস্তে আস্তে খুলে ফেলবো।
খোলার পর ফুলটি দেখতে ঠিক এমনটা লাগবে। আমি একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হালকা করে জরি কলম দিয়ে মাঝখানে ফুল এঁকে দিয়েছি।
| পোস্টের ধরন | কাগজের ফুল তৈরি |
|---|---|
| প্রস্তুত কারক | মোঃ আশিকুর রহমান |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | কালিগঞ্জ |
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। এরকম ফুলগুলো আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য। জেনে ভালো লাগলো যে আমার তৈরি ফুলটি আপনার অনেক ভালো লেগেছে
আপনি সব সময় যে অরিগামিগুলো তৈরি করেন সেগুলো আমার অনেক পছন্দ হয়। আর আজকেও খুব সুন্দর একটি অরিগামী নিয়ে চলে এসেছেন আপনি। রঙিন কাগজের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেওয়ার কারণে এটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে জরিকলম দিয়ে কিছু ডিজাইন দেওয়ার কারণে এই কাগজের উপরে এটিকে খুবই ভালো দেখা যাচ্ছে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি দেখতে ভীষণ ভালো লাগে। আপন আজকের রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন। ফুল তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
চমৎকার হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা নকশা। সে সাথে আপনি জরি কলম দিয়ে সুন্দর একটি আর্ট করলেন। জরি কলম আমার দেখতে খুবই ভালো লাগে। জরি কলম দিয়ে আর্ট করলে আলাদা একটি সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেক ধন্যবাদ খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে নকশাটি তৈরি করলেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে প্রসংশা মূলক মত প্রকাশের জন্য।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফুল দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল বানিয়েছেন। এবং ফুলের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জরিকলম ব্যবহার করেছেন। তবে আপনার রঙিন কাগজের ফুল তৈরি অসাধারণ হয়েছে। এবং এই কাগজের ফুল ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগবে। এবং রঙিন কাগজের ফুল শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপুকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। এবং রঙিন কাগজের ফুলের মধ্যে জরিকলম ব্যবহার করেছেন। এই কারণে রঙিন কাগজের ফুলটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। তবে এই ফুল ঘরের দেয়ালে বা অফিসে দেয়ালের সাথে লাগালে দেখতে বেশ চমৎকার লাগবে। এবং রঙিন কাজের ফুল তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।