স্বপ্নের মধ্যে বেঁচে থাকে মানুষের জীবন।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৭পৌষ মাস , ১৪৩০ বঙ্গাব্দ

০২জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ
১৮জমাদিউস সানি ১৪৪৫ হিজরী
মঙ্গলবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


Source


ছোট ছোট ভাবনা স্বপ্ন এবং কাজের সমষ্টিতেই আমাদের জীবন গঠিত হয়। আর মানুষের জীবন প্রভাবিত হয় তার সামনের দিনের স্বপ্ন কেন্দ্র করে। স্বপ্ন ছাড়া মানুষের জীবন ভিত্তিহীন মূল্যহীন। কারণ মানুষ স্বপ্নের সমান বড়। মানুষ যত ভালো স্বপ্ন দেখবে, তত ভালো কাজ করবে ,আর নিজের জীবনটা তত ভালোভাবেই সাজাতে পারবে। স্বপ্ন বা মন ছবি আমাদের সামনের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আপনি বড় হয়ে কি হতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী শিক্ষক ইত্যাদি ইত্যাদি। এই যে স্বপ্নগুলো কিন্তু আমরা আমাদের জীবনের অঙ্কুর থেকেই দেখি। এবং এই অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি। তথা যে কাজগুলো করলে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে সেই কাজগুলোর মাধ্যমে আমরা সামনের দিকে এগোতে থাকি। এজন্যই আমার আজকের পোষ্টের টাইটেল দিয়েছি স্বপ্নের মধ্যে বেঁচে থাকে মানুষের জীবন।


একজন মানুষ যদি তার আশার সমান সুন্দর এবং স্বপ্নের সমান বড় হতে পারে তাহলেই সে সফল হবে। স্বপ্ন মানেই কি একটি মনের কল্পনা বাইকটা কাল্পনিক চিত্র। মোটেও তা নয় , স্বপ্নকে ভাবতে হবে বাস্তবতা, স্বপ্ন মানেই গন্তব্য স্থান। যেখানে পৌঁছানোর জন্য সমস্ত পরিশ্রমী তুচ্ছ মনে করতে হবে। স্বপ্ন দেখে চেষ্টা করলে সেটা কখনোই নিছক হয় না। অবশ্যই কর্মের উপর এই স্বপ্ন পূরণের চাবিকাঠি জমা থাকে। একমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে।


কঠোর পরিশ্রম এবং স্রষ্টার মাধ্যমে যে স্বপ্নগুলো দেখা হয় সেই স্বপ্ন কখনোই ব্যর্থতায় পরিণত হয় না। আমি আপনি যত বড় স্বপ্ন দেখবো ঠিক ততটাই পরিশ্রম করতে হবে। এখন যদি আমি শুধু স্বপ্ন দেখতে থাকি এবং সেই অনুযায়ী পরিশ্রম না করি তাহলে সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। এটা এক সময় এমন হবে যে মন থেকে আর ঘৃণা ছাড়া কিছুই আসবে না। আমাদের অনেকেরই হয়তো অমিতাভ বচ্চনের জীবন কাহিনী জানা আছে। তিনি যখন সংবাদ পাঠকের অডিশন দিয়েছিলেন তখন তার কন্ঠ ভালো না এজন্য তাকে বাদ দেওয়া হয়েছিল। অথচ কে জানত যে তিনিই একদিন পুরো পৃথিবীর সেরা অভিনেতা হিসেবে ভূষিত হবেন। এজন্য আমাদের মাঝে প্রচেষ্টা থাকতে হবে নিজের স্বপ্নকে পূরণের জন্য।


আলবার্ট আইনস্টাইনের কথা হয়তো আমাদের সবারই জানা। ছোট্ট একটি অংক না পারাতে তার শিক্ষক বলেছিল তুমি জীবনে কিছুই হতে পারবেনা। অথচ তিনি না কথাটাকে ঘুরিয়ে সফলতায় রূপ দিয়েছেন। হয়তো আপনি কোথাও পরাজিত হতে পারেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না। লক্ষ্য যদি ঠিক থাকে অবশ্যই সেটি পূরণ হবে আগে হোক বা পরে হোক।


পরিশেষে বলবো ভাই আমরা যারা স্বপ্নকে সামনে রেখে কঠোর পরিশ্রম করে যাচ্ছি তারা নিজেকে একজন বীর যোদ্ধা ভাবতে পারি। একজন যোদ্ধা যেমন যুদ্ধের ময়দানে তার লক্ষ্য থাকে অন্য সেনাদেরকে পরাজিত করে নিজেরা যুদ্ধ হয়ে বিজয় হওয়া। তেমনি আমাদের লক্ষ্য থাকবে পরাজয়কে ধুয়ে মুছে ফেলে দিয়ে নিজেকে বিজয় করা। যখন আপনি বিজয়ী হবেন তখনই দেখবেন আপনি একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। কঠোর পরিশ্রম এবং সঠিক স্বপ্ন দেখায় মানুষ সফলতা অর্জন করে। এজন্য আসুন আমরা সঠিক পরিকল্পনায় সঠিক স্বপ্ন দেখি এবং সুন্দর জীবন গড়ি, কঠোর পরিশ্রমের মাধ্যমে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন রয়েছে। আর মানুষ স্বপ্ন দেখতে বেশি ভালোবাসে। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মানুষ কত পিছনে করছে। আর সব থেকে বড় কথা স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে থাকার আশা করে। প্রতিটা মানুষের লক্ষ্য রয়েছে এ লক্ষ্য পূরণ করার জন্য মানুষ ছুটে চলেছে। স্বপ্ন পূরণ এবং লক্ষ্য পুরুন করার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমরা সঠিক পরিকল্পনায় সঠিক স্বপ্ন দেখি এবং সুন্দর জীবন গড়ি, কঠোর পরিশ্রমের মাধ্যমে।

আপনার লেখা গুলো পড়ে অনেক বেশি ভালো লাগলো। উপরের লেখা গুলো যথার্থ বলেছেন। স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের কে কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মানুষের জীবনে স্বপ্ন না থাকলে জীবন এতো সুন্দর হতো না। স্বপ্ন আছে বলে আমাদের জীবন এত রঙিন। প্রতিনিয়ত আমরা বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা পাই। প্রতিটি মানুষের কাছে সুন্দর স্বপ্ন দেখা এবং সুন্দর স্বপ্ন থাকা ভালো। মাঝে মধ্যে সেই স্বপ্ন গুলো বাস্তবে রূপ দান করে। অনেক ধন্যবাদ আপনাকে লেখা গুলো পড়ে ভালো লাগলো।

 2 years ago 

প্রতিটি মানুষ সপ্ন থাকে এবং সপ্নগুলোকে সামনে রেখে মানুষ এগিয়ে চলে সপ্ন পূরণের লক্ষ্যে।আমরা যদি পরিশ্রমী না হই তবে সত্যি সপ্নগুলোকে বাস্তবে রুপ দেয়া সম্ভব নয়।সত্যি সপ্ন নিয়ে বেঁচে থাকে মানুষ।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে জীবনে ভালো কিছু করার এবং সেই স্বপ্ন পূরণ হওয়ার পর, আবারো নতুন কোনো স্বপ্ন দেখে। আর এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষ একের পর এক স্বপ্ন দেখতেই থাকে। আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন পূরণ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হয়। এককথায় বলতে গেলে পরিশ্রম ছাড়া কোনো স্বপ্নই পূরণ হয় না। তবে শুধু পরিশ্রম করলেই হয় না, তার সাথে ভাগ্য সহায় হতে হয়। সেজন্য স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হবে এবং আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করে দিবেন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মানুষের ভেতর সপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে। সপ্ন মানুষকে সুন্দর করে বাচতে শেখায়। মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে তার নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা চালিয়ে যাই। যদিও সব স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63589.00
ETH 1725.23
USDT 1.00
SBD 0.42