একটি কুকুর ছানার ছবি অঙ্কন || ডিজিটাল আর্ট #66
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আবারো একটি ডিজিটাল ল্যান্ডস্কেপ নিয়ে হাজির হলাম। আজকের আর্ট টি করেছি Pinterest এর একটি আর্ট দেখে দেখে। তবে আমি কালার কম্বিনেশন আমার মতই করেছি। আশা করি ভালো লাগবে আপনাদের।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ১২১১X১৬২৫ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলি। তারপর পেন টুল দিয়ে সেই কুকুর ছানাটির চেহারার শেপ অঙ্কন করে ফেলি।
একই ভাবে চোখ ও নাক এঁকে ফেলি। চোখের বাকি অংশ পরে কমপ্লিট করবো।
এবার আমার কুকুর ছানার কান ও মুখ এঁকে দেই।
এবার আমি কুকুর ছানার শরীর এঁকে ফেলি। এক্ষেত্রে আমি পেনটুল ব্যবহার করি।
এখন আমি কুকুর ছানার পা এঁকে দেই।
এবার পেন টুল এর মাধ্যমে কুকুর ছানার লেজ এঁকে দেই।
এবার আমি কুকুর ছানার চোখ কমপ্লিট করে সম্পূর্ণ ড্রইং শেষ করি। এখন রঙ করবো।
এবার পেইন্ট বাকেট টুল ব্যবহার করে রঙ করি একটু।
এবার আমি সম্পূর্ণ ড্রইং সম্পন্ন করি। তারপর ব্যাকগ্রাউন্ড এ একটি বৃত্ত আঁকি। তারপর পুরো ড্রইং এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
অসম্ভব অসম্ভব সুন্দর অংকন করেছেন ভাই।দারুন হয়েছে আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে সাজিয়ে উপস্থাপনা করেছেন সব মিলিয়ে দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে সাজিয়ে গুছিয়ে না দিলে পোস্ট সুন্দর দেখায় না তাই চেস্টা করি আমি।
সবাই দেখছি ডিজিটাল আর্ট এ ভাল করছে। আপনার আর্টগুলো ও দেখি আমি। অনেক চমৎকার আপনার হাতের কাজ। আজকের কুকুর ছানাটিকে কিউট দেখাচ্ছে। কালার খুব ইউনিক করেছেন। ভাল লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে ভাই ।
হুম ভাই৷ ডিজিটাল আর্ট এ কালার করতে একটু প্যারা খাইতে হয় কম।
আপনি খুব চমৎকার করে কুকুর ছানার ছবি অংকন এর ডিজিটাল আর্ট শেয়ার করেছেন।
ডিজিটাল আর্ট গুলো এই কারণে আমার কাছে খুব ভালো লাগে।
ডিজিটাল আর্ট এর প্রত্যেকটি ধাপ আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন।
ডিজিটাল আর্ট এর সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি সব সময় চাই আপনাদের সেরাটা দিতে।
আপনার ডিজিটাল আর্ট গুলো যতই দেখি ততই আমার হিংসে হয় আপনি কত সুন্দর ডিজিটাল আর্ট করেন ।ভাইয়া আমাকে একটু শিখিয়ে দেন না প্লিজ ।আমারও ইচ্ছা করে ডিজিটাল আর্ট গুলো করতে। আপনার আজকের কুকুর ছানাটি দেখতে খুবই কিউট লাগছে দেখে আদর খেতে ইচ্ছা করছে খুব সুন্দর এঁকেছেন।
আচ্ছা আপু। আপনি কি দিয়ে ডিজিটাল আর্ট করতে চাচ্ছেন ? যদি কম্পিউটার দিয়ে করেন তাইলে আমি হেল্প করতে পারবো। তাইলে আমাকে ডিস্কোর্ড এ একটু DM কইরেন।
আপনার ডিজিটাল আর্ট গুলো সব সময় আমাকে মুগ্ধ করে ঠিক তেমনিভাবে আজকেও এই কুকুর ছানার ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হলাম। দারুন ভাবে অঙ্কন করেছেন ভাই আশা করি ভবিষ্যতে আমাদের মাঝে এমন সুন্দর আর্ট আরও উপস্থাপন করবেন আপনার জন্য শুভকামনা রইল।
জ্বি ভাইয়া। ভবিষ্যতেও চেস্টা করে যাবো সুন্দর সুন্দর আর্ট উপহার দেওয়ার জন্য।
একটি কুকুর ছানার ছবি অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। এধরনের ডিজিটাল আর্ট গুলো আমার ভিশন ভালো লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনাদের কাছে ভালো লাগলেই মনে হয় আমি সার্থক। ধন্যবাদ ভাইয়া।
কুকুরছানার ডিজিটাল আর্ট দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এটি ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ফুটিয়ে তুলতে পেরেছি কিনা জানিনা। তবে সব সময় এমন চেস্টাই থাকে। শুভেচ্ছা রইলো ভাই।
ভাইয়া আপনার আর্ট করা কুকুর ছানার ছবিটি আমার খুবই ভালো লেগেছে, আপনি প্রতিনিয়ত নিত্য নতুন ডিজিটাল আর্ট করে থাকেন, আপনার ডিজিটাল আর্ট গুলো আমার খুবই ভালো লাগে, আজকেও অনেক সুন্দর একটি কুকুর ছানার ডিজিটাল আর্ট করেছেন যেটি সত্যি অনেক প্রসংশা নিও, এতো সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনাদের ও অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাদের সাথে থাকার জন্য।
বেশ কিউট তো কুকুর ছানাটা।আপনার ডিজিটাল আর্ট গুলো অনেক সুন্দর। কালারগুলো বেশ সুন্দর করেছেন।সব মিলিয়ে সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ।
হুম কুকুর ছানাটা বেশ কিউট। তাই এঁকেছি আরকি।
এর আগে আপনার অনেক ডিজিটাল আর দেখেছি ।আজ আপনি একটি কুকুর ছানার ডিজিটাল আর্ট করেছেন যা আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে নিখুঁত করে ধাপে ধাপে আর্ট গুলো করে থাকে। আপনার সৃজনশীলতা ও দক্ষতা দেখে খুবই ভালো লাগে। যাইহোক এত সুন্দর একটি কুকুর ছানা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম আপু সব সময় আপনার কমেন্ট পাই আমি। অনেক অনেক ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।