টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
টাঙ্গাইলে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান, মাহমুদুল হক, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, মেহেদি হাসান আলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গসংগঠনের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।