বাতিল হওয়া অস্ত্রচুক্তি পুনরুজ্জীবিত করল ইসরায়েল-ভারত

in #dlive8 years ago

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ভারতের পক্ষ থেকে বাতিল করে দেয়া ৫০ কোটি ডলারের অস্ত্রচুক্তি পুনরুজ্জীবিত করা হয়েছে।
image-65519.jpg
তিনি দাবি করেন, তার সঙ্গে থাকা ইসরায়েলি সামরিক কর্মকর্তারা ভারতীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই ‘সাফল্য’ পেয়েছেন।

প্রায় এক মাস আগে ভারত ঘোষণা করে, দেশটি ইসরায়েলের কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ৮,০০০ ‘স্পাইক’ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করছে। ইসরায়েলের রাফায়েল কোম্পানির তৈরি ওই ক্ষেপণাস্ত্রের পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে বিকল্প ক্ষেপণাস্ত্র ‘নাগ’ উৎপাদনে মনযোগী হবে নয়াদিল্লি।

কিন্তু ভারত সফররত নেতানিয়াহু বুধবার এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে ভারত সরকার তাকে জানিয়েছে যে, স্পাইক কেনার চুক্তি আবার সক্রিয় করতে রাজি হয়েছে নয়াদিল্লি। তিনি আরো বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং এরপর আরো অনেক চুক্তি সই হবে।

এই চুক্তি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছে, চুক্তির মূল্য অর্ধেকে নেমে আসবে।

গত রবিবার পাঁচ দিনের জন্য ভারত সফরে আসেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এ সফরের বিরুদ্ধে ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছে রাফায়েল কোম্পানির সিইও মেজর জেনারেল ইয়োয়াভ হার ইভেন এবং আরো দুজন পদস্থ সেনা কর্মকর্তা।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47