ডাই : ক্লে দিয়ে গলার হার তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে গলার হার তৈরি করলাম।
আবারো ক্লে দিয়ে নতুন কি তৈরি করবো সেটা ভাবতে শুরু করলাম। পরবর্তীতে ভাবলাম একটা গলার হার তৈরি করবো। অনেক সময় দেখা যায় বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দর সুন্দর ফুলের গলার হার গুলো দেখা যায়। ঐরকম একটা তৈরি করার চিন্তা ভাবনা করলাম। তো আমি আমার আইডিয়া অনুসারে একটা ফুল তৈরি করলাম। ফুল গুলো দেখতে অনেকটা জিনিয়া ফুলের মতো। ফুলগুলো আমি আমার নিজের মতো করেই তৈরি করলাম। তবে এই ছোট ছোট পাপড়ি দিয়ে ফুলগুলো তৈরি করতে বেশ সময় লেগেছিল। কিন্তু এটা অনেক বেশি দারুণ লেগেছে পুরোটা কমপ্লিট করার পর। আমার কাছে মনে হয়েছে এটা সত্যিই অনেক দারুন। বিশেষ করে কালার কম্বিনেশনও বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• কাঁচি
• গাম
• উলের সুতা
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি ক্লে নিলাম। এরপর আমি সাদা রংয়ের ক্লে দিয়ে ছোট ছোট কয়েকটা পাপড়ি তৈরি করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে সবগুলো পাপড়ি জোড়া লাগিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি একই রকম ভাবে চারটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি সবুজ কালার দিয়ে ছোট ছোট করে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর একটা ফুলের সাথে দুইটা পাতা জোড়া লাগিয়ে নিলাম। এভাবে সবগুলো ফুলের সাথে পাতাগুলো জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে একটা উলের সুতার উপরে ফুলগুলোকে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর দুই পাশের অংশে ছোট ছোট করে বৃত্ত দিয়ে ডিজাইন করে নিলাম ।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

ক্লে দিয়ে তোমার তৈরি করা এই গলার হার দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। কারণ প্রথমে আমি মনে করেছিলাম এটা হয়তো সত্যিকারের একটা গলার হার হবে। পরে বুঝতে পারলাম তুমি এটা ক্লে দিয়ে তৈরি করেছ। এই গলার হার কেউ যদি পড়ে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। হলুদের অনুষ্ঠানে পড়লে বেশি সুন্দর লাগবে। ভালো লাগলো আমার কাছে এটা দেখে।
তুমি ঠিক বলেছ এই গহনা হলুদের অনুষ্ঠানে পড়লে অনেক সুন্দর লাগবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1888436137041240292?t=t3CKJQql5ZL0V2V_SXnziQ&s=19
বাহ আপু আপনার দেখছি দারুণ বুদ্ধি। ক্লে দিয়ে বানানো এমন সুন্দর হার পেলে আর স্বর্ণের হারের কি প্রয়োজন। ক্লে দিয়ে বানানো এই হার দেখতে অনেক দামি লাগছে। দারুন ভাবনা থেকে সামান্য জিনিস থেকে অসাধারণ ও মূল্যবান একটি দামি জিনিস বানিয়ে আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।
চেষ্টা করেছি সুন্দর একটা গহনা তৈরি করার জন্য।
ক্লে দিয়ে গলার হার তৈরি করেছেন। আপনি প্রথমে চারটি ফুল তৈরি করে ফুলের পাপড়ি লাগিয়ে অনেক সুন্দর একটি গলার হার তৈরি করেছেন।ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। শাড়ির সাথে এ ধরনের গলার হার পড়লে বেশ মানাবে।
আমার তৈরি করা গহনা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে শুনে ভালো লাগলো।
বাহ্ আপু আপনি দেখছি চমৎকার ক্লে দিয়ে গলার হার তৈরি করা একেবারে নতুন ধরনের এবং সৃজনশীল এক ভাবনা তৈরি করেছেন। প্রথমে চারটি ফুল তৈরি করে, প্রতিটির পাপড়ি খুব যত্নের সাথে লাগিয়ে যে ধরনের হার তৈরি করেছেন, তা সত্যিই চমৎকার। ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিসই দেখতে এক অন্য রকম সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে।
হ্যাঁ আপু, প্রতিটা পাপড়ি অনেক যত্ন সহকারে লাগিয়েছি।
ক্লে দিয়ে গলার হার তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি সবসময়ই মুগ্ধ হয়ে যাই। যদিও মনে হয় এই জিনিস তৈরি করা অনেকটাই সহজ কাজ কিন্তু আসলেই এটা অনেক কঠিন একটা কাজ।
আমার হাতের কাজগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যান শুনে অনেক খুশি হলাম।
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।আপু আপনার তৈরি করা ক্লে দিয়ে গলার হার দেখতে বেশ অসাধারণ লাগছে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপু আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা হলে অনেক বেশি চমৎকার লাগে।
ক্লে দিয়ে অসাধারণ একটা গলার হার তৈরি করেছেন।সত্যি আপু ক্লের তৈরি জিনিস এর তুলনা হয়। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি ক্লে দিয়ে তৈরি করা জিনিসের তুলনা হয় না।
আপনার হাতে তৈরি করা গলার হার টি অসাধারণ হয়েছে আপু। আপনি ক্লে দিয়ে গলার হার তৈরি করেছেন।গলার হার তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আপু এই হার টি আপনার মেয়ে কে পরিয়ে দিন, অনেক বেশি সুন্দর লাগবে।
গলার হার তৈরি করার প্রতিটা ধাপ সুন্দর করে তুলে ধরলাম যেন আপনারাও তৈরি করতে পারেন।